মালয়েশিয়ায় সিরিয়ায় আইএসের জন্য তহবিল সংগ্রহ করছে বাংলাদেশি নাগরিক।  - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
মালয়েশিয়ায় সিরিয়ায় আইএসের জন্য তহবিল সংগ্রহ করছে বাংলাদেশি নাগরিক। 

মালয়েশিয়ায় সিরিয়ায় আইএসের জন্য তহবিল সংগ্রহ করছে বাংলাদেশি নাগরিক। 

মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া। পুলিশের হাতে ধরা পড়া বাংলাদেশি জঙ্গিরা সিরিয়া এবং তাদের দেশে আইএস সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করার জন্য তহবিল সংগ্রহ এবং সদস্য নিয়োগ করছিল বাংলাদেশি নাগরিক ।

৪জুলাই ২০২৪কুয়ালালামপুর:

পুলিশের মহাপরিদর্শক খালিদ ইসমাইল বলেন, এই দলটি প্রতি সদস্যের কাছ থেকে বছরে ৫০০ রিঙ্গিত সংগ্রহ করে তহবিল সংগ্রহ করছিল, যাদের সংখ্যা এখন ১৫০ বলে মনে করা হচ্ছে।

জাতীয় পুলিশ প্রধান দাতুক সেরি খালিদ ইসমাইল এক সংবাদ সম্মেলনে জানান, ওই গোষ্ঠী মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশি শ্রমিকদের মাঝে সক্রিয় ছিল এবং প্রতি সদস্যের কাছ থেকে বছরে RM500 (মালয়েশিয়ান রিংগিত) হারে চাঁদা আদায় করত। এখন পর্যন্ত প্রায় ১০০ থেকে ১৫০ জন সদস্য থাকার প্রমাণ মিলেছে বলে জানান তিনি।

অর্থ সংগ্রহের মাধ্যম হিসেবে তারা Touch ‘n Go, বিকাশ (bKash) এবং আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস ব্যবহার করত। এই বাংলাদেশি নাগরিকরা অধিকাংশই কাজ করতেন কারখানা, নির্মাণ ও পেট্রল স্টেশনসহ বিভিন্ন শ্রমজীবী খাতে।

২৭ জুন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এক বিবৃতিতে জানান, ২৪ এপ্রিল শুরু হওয়া তিন ধাপের নিরাপত্তা অভিযানে সেলাঙ্গর ও জোহর রাজ্যে ৩৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। এদের সবাই উগ্রবাদী মতাদর্শ ও সহিংস চরমপন্থার সঙ্গে সরাসরি জড়িত সন্দেহে গ্রেপ্তার হয়।

পুলিশ জানায়, এই গোষ্ঠীর কার্যক্রম প্রথম ধরা পড়ে ফেসবুকে ছড়ানো উগ্রবাদী প্রচারণার মাধ্যমে। এরপর তদন্তে উঠে আসে, তারা হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম ব্যবহার করে গোপন যোগাযোগ এবং সদস্য নিয়োগ করত। অনেক সদস্য অনলাইনের মাধ্যমে ‘বাইআত’ বা আনুগত্যের শপথ নিতেন এবং পরে নির্দিষ্ট অঞ্চলে দলের কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেতেন।

তবে পুলিশ প্রধান স্পষ্ট করেন, মালয়েশিয়া এই গোষ্ঠীর প্রধান লক্ষ্যবস্তু নয়। বরং এটি শুধুমাত্র শ্রমিক হিসেবে কর্মসংস্থানের একটি মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

এ সংক্রান্ত তদন্ত এখনও চলমান এবং মালয়েশিয়ার পুলিশ দেশটির নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অপারেশন অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

২৪শে এপ্রিল থেকে সেলাঙ্গর এবং জোহরের আশেপাশে পরিকল্পিত নিরাপত্তা অভিযানের তিনটি পর্যায়ের মাধ্যমে এই গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, খালিদ বলেন যে তার দল ফেসবুকে প্রচারিত প্রচারণার মাধ্যমে এই গোষ্ঠীর কার্যকলাপ ট্র্যাক করা শুরু করেছে এবং ধারণা করা হচ্ছে যে তারা তাদের প্রভাব বিস্তারের জন্য হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম ব্যবহার করছে।

এর মধ্যে রয়েছে গোপনে কার্যক্রম পরিচালনা করা এবং সদস্য সভা করা। যারা অনলাইনে নিজেদের (সদস্য হওয়ার) ঘোষণা করেছেন তারা নেতা হিসেবে দায়ী থাকবেন এবং আন্দোলনের প্রভাব বিস্তারের জন্য নির্দিষ্ট ক্ষেত্র তৈরি করবেন,” তিনি বলেন।

তিনি বলেন যে মালয়েশিয়া এই গোষ্ঠীর প্রধান লক্ষ্য বা ট্রানজিট দেশ নয়, বরং কর্মসংস্থানের সুযোগ অর্জনের জন্য একটি গন্তব্য, বিশেষ করে কারখানা, নির্মাণ সাইট এবং পরিষেবার মতো শ্রম ক্ষেত্রে।

তাঁর মতে, মালয়েশিয়ায় বসবাস এবং কাজ করার সময়, তাদের মধ্যে কেউ কেউ তাদের উৎপত্তিস্থল এবং আন্তর্জাতিক স্তর থেকে আনা উগ্র বিশ্বাস এবং চরমপন্থী মতাদর্শ দ্বারা প্রভাবিত হয়েছিল।

আমাদের দেশের নিরাপত্তার জন্য এর প্রভাব হলো, মালয়েশিয়া বিদেশী জঙ্গিদের জন্য একটি সরবরাহ ও পরিবহন কেন্দ্র হয়ে ওঠার ঝুঁকিতে রয়েছে, যা দেশের ভাবমূর্তিকে উগ্রপন্থীদের কাছে আরও নষ্ট করবে।

যদি এই বিষয়টির সমাধান না করা হয়, তাহলে এটি মালয়েশিয়ার ভাবমূর্তি এবং আঞ্চলিক কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব ফেলবে,” তিনি বলেন।


 

গোবিপ্রবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির প্রার্থীতার বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ছাত্রদল।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুতের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের  লিপুস ক্যান্টিন থেকে বিক্ষোভ  মিছিল  শুরু হয়ে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে নেতাকর্মীদের বক্তৃতার মাধ্যমে বিক্ষোভ মিছিল কর্মসূচী শেষ হয়। বিক্ষোভ মিছিলে আনুমানিক হাজারের অধিক নেতাকর্মীর উপস্থিতি দেখ যায়।
এসময়  বিশ্ববিদ্যালয় ছাত্রদলের  সিনিয়র সহ-সভাপতি রাকিবুল ইসলাম,  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার গালিব, সাংগঠনিক সম্পাদক ফারুক খন্দকার,   যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাজান ইসলাম, মাসুদ রানা, আরিফুল ইসলাম, নূরজামাল, আল রোহান, বাতেন সরকার, শফিকুল ইসলাম, জাহিদ কামাল,  দপ্তর সম্পাদক তর্কি ইয়াছির,  সহ সকল  পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে স্লোগান দেয়, ❝নারী অধিকার রক্ষা করতে, ছাত্রদল সজাগ থাকবে। দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার। শিবির আর স্বৈরাচার, মিলেমিশে একাকার। নারী হেনস্থার আস্তানা, এ বাংলায় হবে না।❞
বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ বলেন, নারীদের অধিকার নিয়ে কথা বলে যে সংগঠন, তা জাতীয়তাবাদী ছাত্রদল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৫ আগস্টের পর একটি গুপ্ত সংগঠনের আবির্ভাব হয়েছে, যারা গত ১৭ বছর স্বৈরাচারের সাথে মিলিত হয়ে কাজ চালিয়েছে। সেই কারণে তারা তাদের কমিটি প্রকাশ করে না। বর্তমানে তারা সাইবার ক্রাইমের মাধ্যমে নারীদের হেনস্তা করছে এবং গুপ্তভাবে নিজেদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে। আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, জামাত-শিবির গুপ্তভাবে রাজনীতি করে তাদের ফায়দা হাসিল করতে পারবে না।
ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, পরিচয় গোপন করে এমন চরিত্রহীনা রাজনীতি বন্ধ করার আহ্বান থাকবে আপনাদের প্রতি (গুপ্ত বাহিনীর)। পাশাপাশি, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ (৭১) বিশ্বাস করে না, তারা বাংলাদেশে রাজনীতি করতে পারে না। আপনারা গুপ্তভাবে রাজনীতি করবেন না, প্রকাশ্যে আসুন। আপনাদের বিরুদ্ধে কেউ কথা বললেও আপনারা ফেক আইডি দিয়ে প্রতিহত করেন। এই ফেক আইডির রাজনীতি বন্ধ করতে হবে। আমি ছাত্রদলের রাজনীতি করি, আমার পরিচয় আছে। আপনিও রাজনীতি করলে আপনার পরিচয় প্রকাশ্যে আনুন। আমরা সবাই ২৪ জুলাইয়ের আন্দোলনে একসাথে কাজ করেছি। আবার একসাথে থেকে আগামী বাংলাদেশ গড়ব। তবে আপনাদের প্রতি একটা অনুরোধ রাখবো, সাইবার বুলিং ও অনলাইন রাজনীতি থেকে সরে আসুন।

নারী নিপীড়নের গোবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ 

শাহাজান, গোবিপ্রবি:

‘গনতন্ত্রের মা‘  বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে  গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়  মসজিদে ১৫ আগস্ট  ২০২৫ (শুক্রবার)   আসরবাদ দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করে গোপালগঞ্জ বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু  কামনা করে দোয়া করা হয়।

দোয়া ও মিলাদ  মাহফিলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি দূর্জয় শুভ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ সহ অনান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষার্থীীবৃন্দ ও মুসল্লিগন।

গোবিপ্রবি ছাত্রদল সভাপতি দূর্জয় শুভ জানান, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। তিনিই জাতিকে একটি সত্যিকার গণতন্ত্রের শক্তভিত্তির ওপরে দাঁড় করাতে চেয়েছিলেন। আনতে চেয়েছিলেন অর্থনৈতিক মুক্তি। দিতে চেয়েছিলেন জাতিকে সম্মান আর গৌরব। তার সততা, নিষ্ঠা, গভীর দেশপ্রেম, পরিশ্রমপ্রিয়তা, নেতৃত্বের দৃঢ়তা প্রভৃতি গুণাবলী এ দেশের গণমানুষের হৃদয়কে স্পর্শ করেছিল। বেগম খালেদা জিয়া সেই ধারাকে এগিয়ে নেন এবং বিএনপি অত্যন্ত জনপ্রিয় দলে পরিণত হয়। খালেদা জিয়ার সময়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ‘ইমার্জিং টাইগার’ খেতাবে ভূষিত হয়। তিনি একাধারে স্বৈরশাসকের আতঙ্ক, গণতন্ত্রের ধারক। আজ এই মহীয়সী নারীর শুভ জন্মদিনে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। দেশ বাসীর কাছে আপোষহীন জননেত্রীর জন্যে দোয়া চাই।

বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরকাল মনে রাখবে।”

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে গোবিপ্রবি  ছাত্রদলের দোয়া মাহফিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d