বিগত ৩ নির্বাচনের বিতর্কিত বিদেশি পর্যবেক্ষকদের বাদ দেওয়া হবে’ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
বিগত ৩ নির্বাচনের বিতর্কিত বিদেশি পর্যবেক্ষকদের বাদ দেওয়া হবে’

বিগত ৩ নির্বাচনের বিতর্কিত বিদেশি পর্যবেক্ষকদের বাদ দেওয়া হবে’

বিগত তিন নির্বাচনে বিতর্কিত সব বিদেশি নির্বাচনী পর্যবেক্ষকদের বাদ দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (৮ জুলাই) নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আগামীর সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষতা ঠিক রাখতে এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে।’

নির্বাচনী প্রচারণায় এআই প্রযুক্তি ব্যবহারে সচেতনাসহ এর অপব্যবহার ঠেকাতে কানাডা ইসিকে সহযোগিতা করবে বলেও জানান তিনি।সিইসি জানান, বৈঠকে ভোটের সময়সীমা নিয়ে আলাপ না হলেও সময়মতো কমিশন তা জানাবে।

এর আগে জুনের শেষে বিএনপি এবং জামায়াতের সঙ্গে সাক্ষাৎ করে কানাডিয়ান হাইকমিশনের প্রতিনিধিদল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d