মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ৩৯ আসামি ট্রাইব্যুনালে - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ৩৯ আসামি ট্রাইব্যুনালে

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ৩৯ আসামি ট্রাইব্যুনালে

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের সাত মামলায় একযোগে ৩৯ জন আসামিকে আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।রোববার (২০ জুলাই) সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আসামিদের মধ্যে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আনিসুল হকসহ ১৪ জন এবং কেরানীগঞ্জ বিশেষ কারাগার থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক পরিচালক জিয়াউল আহসানসহ অপর ১৪ জনকে আদালতে আনা হয়।

অন্যদিকে, কাশিমপুরে কারাগার থেকে সাবেক মন্ত্রী দীপু মনিসহ ১৫ জন এবং নারায়ণগঞ্জ কারাগার থেকে গোলাম দস্তগীর গাজীকে হাজির করা হয়।

এছাড়া সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলকসহ আসামিদের মধ্যে রয়েছেন সাবেক ৯ মন্ত্রী এমপি বদি ও পুলিশ কর্মকর্তা।

মুগ্ধ হত্যা মামলা এবং নরসিংদী, কক্সবাজার, সিলেটসহ মোট সাত মামলায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে গ্রেপ্তার করা হয় সাবেক এই মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তাদের। তবে প্রসিকিউশন বলছে তদন্ত শেষ না হওয়ায় সব মামলাতেই সময় আবেদন করা হবে।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d