সেনাপ্রধানকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সেনাপ্রধানকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

সেনাপ্রধানকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

সেনাপ্রধানকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।রোববার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া পোস্টে ধন্যবাদ জানান তিনি।

ফেসবুকে অ্যাডমিন লিখেছেন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের অসুস্থ হওয়ার খবর শুনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ফোন করে শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন।অ্যাডমিন আরও লেখেন, সম্মানিত আমির সাহেবের চিকিৎসার জন্য যেকোনো সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন সেনাপ্রধান। এজন্য তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, শনিবার বিকেল সোয়া ৫টার দিকে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির। এর কিছুক্ষণ পরই তিনি উঠে কথা বলেন। গরমের কারণে অসুস্থ হন বলেও জানান জামায়াত আমির। পরে সমাবেশ শেষে তাকে হাসপাতালে নেওয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d