বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক সচিব আব্দুল বারী। সোমবার (২১ জুলাই) সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন তিনি।এ
সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিজন কান্তি সরকার, একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ও বিএনপি নেত্রী ব্যারিষ্টার পুতুল উপস্থিত ছিলেন।
এদিকে জয়পুরহাট জেলার সাবেক জেলা প্রশাসক ও ঢাকার বিভাগীয় কমিশনার আব্দুল বারীর বিএনপিতে যোগদানের জন্য কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর বাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি একজন সৎ ও দক্ষ কর্মকর্তা হিসাবে দীর্ঘদিন সুনামের সঙ্গে চাকরি শেষে বিএনপিতে যোগদানের মাধ্যমে এলাকার উন্নয়নে অবদান রাখবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।
Leave a Reply