জাতীয়

সাজ্জাদ হোসন সাজু(বিশেষ প্রতিনিধি)

ফরিদপুরের , সদরপুর, মনিকোঠা বাজারে আকোটেরচর ইউনিয়ন পরিষদের সামনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার এবং সহকারী কমিশনার (ভূমি) সজল চন্দ্র ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সদরপুর থানার পুলিশ উপ-পরিদর্শক অপূর্ব কুমার, আকোটেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আকরাম হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্য, সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিবর্গ।

আরও জানা যায়, রবিবার দুপুর আনুমানিক সাড়ে বারো টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময়, মনিকোঠার মৃত নুরুল ইসলাম বেপারীর পুত্র মামুন বেপারি এবং তাঁর ৪ বোন নুরুন নাহার, মুক্তা, মনি ও মিনুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাঁধা দিতে চেষ্টা করা হয়।

অবস্থা বেগতিক হওয়ার আকোটেরচর পুলিশ ফাঁড়ির সদস্যসহ আনসার সদস্যরাও উক্ত অভিযানে যোগদান করেন এবং

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

আদলত পরিচালনার নির্বাহী মাজিস্ট্রেট পূরবী গোলদার জানান, ‘মনিকোঠা বাজারের অবৈধ স্থাপনা নির্মাণকারী মামুন বেপারি-কে বেশ কয়েক বার তার অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার জন্য বলা হলেও তিনি কনো কর্ণপাত করেননি। তাই বাধ্য হয়েই আজ এ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়েছে

ভ্রাম্যমাণ আদালত কর্তৃক মনিকোঠা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ –

সাজ্জাদ হোসন সাজু(বিশেষ প্রতিনিধি) ফরিদপুরের , সদরপুর, মনিকোঠা বাজারে আকোটেরচর ইউনিয়ন পরিষদের সামনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার এবং সহকারী কমিশনার বিস্তারিত

ডেস্ক রিপোর্ট গণ টেলিভিশন।

ইসলাম লেবাসে নয়, ইসলাম ইনসাফে বিশ্বাসী। কুসংস্কার দূর করতে সঠিক ইসলামী কালচার গড়ে তুলতে হবে।
মুষ্টিময় কিছু লেবাসধারী জঙ্গি সন্ত্রাসী ব্যক্তির কারণে অনেকে ইসলামকে দোষারোপ করে কিন্তু মুষ্ঠিময় লোকের কারণে ধর্মকে দোষারোপ করা যায় না।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করব । এর মধ্যে ৫০টি উদ্বোধন করছি। এই মসজিদ থেকে মানুষ যেন ইসলামের মূল কথাটা শিখতে পারে, জানতে পারে। জ্ঞান-বিজ্ঞান, সভ্যতাসহ সব কিছুতে মুসলমানরা অগ্রণী ভূমিকা রেখেছেন। মুসলমানরা জাতির পথপ্রদর্শক ছিল। আজকে কেন মুসলিমরা পিছিয়ে থাকবে?’

আমরা চাই, ইসলাম ধর্ম সম্পর্কে সবাই সচেতন হোক। ইসলাম ধর্ম নারীদের অধিকার দিয়েছে। পিতার ও স্বামীর সম্পদে নারীর অধিকার দিয়েছে। এই মসজিদে নারী-পুরুষ নামাজ পড়ার ব্যবস্থা আছে। এই মসজিদগুলোর মাধ্যমে ধর্মীয় দৃষ্টিতে বাল্যবিয়ে, নারী-শিশুদের নির্যাতন ও মাদকের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে হবে। এগুলো রোধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শরিয়াসম্মত ব্যাখ্যা এখান থেকে প্রদান করতে হবে।

সারা দেশে একসাথে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করে মুসলিম বিশ্ব মধ্যে অনন্য উদাহরণ হয়ে থাকলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডেস্ক রিপোর্ট গণ টেলিভিশন। ইসলাম লেবাসে নয়, ইসলাম ইনসাফে বিশ্বাসী। কুসংস্কার দূর করতে সঠিক ইসলামী কালচার গড়ে তুলতে হবে। মুষ্টিময় কিছু লেবাসধারী জঙ্গি সন্ত্রাসী ব্যক্তির কারণে অনেকে ইসলামকে দোষারোপ করে বিস্তারিত

স্টাফ রিপোর্টার,গণ টেলিভিশন

ঢাকা ক্যান্টনমেন্টের ইব্রাহিমপুর সিটি পার্ক রেস্টুরেন্ট ও কনভেনশন সেন্টারে সম্মানিত অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের নিয়ে ব্যাবসায়িক আলোচনা প্রশ্ন উত্তরের মাধ্যমে,মনোরম পরিবেশে আলোচনা অনুষ্ঠিত ,

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়, সুরেলা কন্ঠে কোরআন তেলাওয়াত করেন আহসান হাকিম, স্বাগত বক্তব্য রাখেন, জনাব মোঃ কাইয়ুম মিয়া (ভাইস চেয়ারম্যান বাজার সেনা বাজার) তিনি বিস্তারিতভাবে সেনা বাজার এর ব্যবসায় পরিকল্পনার ব্যাপারে বিস্তারিত ভাবে তুলে ধরেন,

মূল প্রেজেন্টেশন,, বক্তব্য রাখেন মেজর অবসরপ্রাপ্ত সাব্বির আহমেদ বাজার (সেনা বাজার ম্যানেজিং ডিরেক্টর)
বিশেষজ্ঞ বক্তা হিসেবে বক্তব্য রাখেন,, ইকবাল আহাম্মেদ ফখরুল হাসান(দেশের অন্যতম আইটি বিশেষজ্ঞ) জনাব মোস্তফা বদিউল আলম (দেশের অন্যতম মার্কেটিং বিশেষজ্ঞ)
জনাব মাহমুদ আহমেদ (বিশিষ্ট ব্যাংকার) কামরুজ্জামান তালুকদার (বিশিষ্ট ব্যবসায়ী)
নামিনাল ফিহা (আন্তর্জাতিক পর্যায়ের ব্যবসায়ী, চেয়ারম্যান লামিনাল ডেভেলব ম্যান লিমিটেড,)
জনাব লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান, সম্মানিত উপদেষ্টা সেনা বাজার লিমিটেড।

সমাপনী বক্তব্য রাখেন জনাব খলিলুর রহমান (ডি এমডি সেনা বাজার)
পর মুহূর্তে সম্মানিত সদস্য দের বিভিন্ন প্রকার ব্যবসায়ী প্রশ্নের উত্তর প্রদান করে সেনা বাজার
ডটকমের বিজ্ঞ এক্সপার্ট গণ ,
পরিশেষে দুপুরের খাবারের পর অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয় ।

ঢাকায় সেনাবাজার সুপার‌‌ শপ ও ই-কমার্স ব্যবসায়িক উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার,গণ টেলিভিশন ঢাকা ক্যান্টনমেন্টের ইব্রাহিমপুর সিটি পার্ক রেস্টুরেন্ট ও কনভেনশন সেন্টারে সম্মানিত অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের নিয়ে ব্যাবসায়িক আলোচনা প্রশ্ন উত্তরের মাধ্যমে,মনোরম পরিবেশে আলোচনা অনুষ্ঠিত , কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি বিস্তারিত

স্টাফ রিপোর্টার,গণ টেলিভিশন

ঢাকা ক্যান্টনমেন্টের ইব্রাহিমপুর সিটি পার্ক রেস্টুরেন্ট ও কনভেনশন সেন্টারে সম্মানিত অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের নিয়ে ব্যাবসায়িক প্রশ্ন উত্তরের মাধ্যমে,মনোরম পরিবেশে আলোচনা হয় ,

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়, সুরেলা কন্ঠে কোরআন তেলাওয়াত করেন আহসান হাকিম, স্বাগত বক্তব্য রাখেন, জনাব মোঃ কাইয়ুম মিয়া (ভাইস চেয়ারম্যান বাজার সেনা বাজার) তিনি বিস্তারিতভাবে সেনা বাজার এর ব্যবসায় পরিকল্পনার ব্যাপারে বিস্তারিত ভাবে তুলে ধরেন,

মূল প্রেজেন্টেশন,, বক্তব্য রাখেন মেজর অবসরপ্রাপ্ত সাব্বির আহমেদ বাজার (সেনা বাজার ম্যানেজিং ডিরেক্টর)
বিশেষজ্ঞ বক্তা হিসেবে বক্তব্য রাখেন,, ইকবাল আহাম্মেদ ফখরুল হাসান(দেশের অন্যতম আইটি বিশেষজ্ঞ) জনাব মোস্তফা বদিউল আলম (দেশের অন্যতম মার্কেটিং বিশেষজ্ঞ)
জনাব মাহমুদ আহমেদ (বিশিষ্ট ব্যাংকার) কামরুজ্জামান তালুকদার (বিশিষ্ট ব্যবসায়ী)
নামিনাল ফিহা (আন্তর্জাতিক পর্যায়ের ব্যবসায়ী, চেয়ারম্যান লামিনাল ডেভেলব ম্যান লিমিটেড,)
জনাব লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান, সম্মানিত উপদেষ্টা সেনা বাজার লিমিটেড।

সমাপনী বক্তব্য রাখেন জনাব খলিলুর রহমান (ডি এমডি সেনা বাজার)
পর মুহূর্তে সম্মানিত সদস্য দের বিভিন্ন প্রকার ব্যবসায়ী প্রশ্নের উত্তর প্রদান করে সেনা বাজার
ডটকমের বিজ্ঞ এক্সপার্ট গণ ,
পরিশেষে দুপুরের খাবারের পর অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয় ।

ঢাকায় সেনাবাজার সুপার‌‌ শপ ও ই-কমার্স ব্যবসায়িক উন্নয়ন বিষয়ক আলোচনা ।

স্টাফ রিপোর্টার,গণ টেলিভিশন ঢাকা ক্যান্টনমেন্টের ইব্রাহিমপুর সিটি পার্ক রেস্টুরেন্ট ও কনভেনশন সেন্টারে সম্মানিত অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের নিয়ে ব্যাবসায়িক প্রশ্ন উত্তরের মাধ্যমে,মনোরম পরিবেশে আলোচনা হয় , কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু বিস্তারিত

সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিনিধি)

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়
শনিবার, সকাল ১০ ঘটিকা হতে ১ ঘটিকা পর্যন্ত
ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্প -এর আওতায় ফরিদপুর জেলার চর ভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে আনুমানিক ৫,০০০ (পাঁচ হাজার) মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ৬০০ মিটার বেড়জাল জব্দ করা হয় এবং জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময়ে কোনো জাটকা ইলিশ পাওয়া যায়নি।
অভিযান
উপস্থিত ছিলেন ঝাউকান্দা ইউনিয়নের চেয়ারম্যান জনাব ফরহাদ হোসেন মৃধা, উপজেলা মৎস্য অফিসার জনাব এস. এম. মাহমুদুল হাসান,সাংবাদিক সাজ্জাদ হোসেন সাজু , পুলিশ উপ-পরিদর্শক মোঃ কামরুজ্জামান ও অন্যান্য পুলিশ সদস্য, মৎস্য দপ্তরের সহকারী মোঃ শামিম আরেফিন, মোঃ মাসুদ রানা এবং লিফ মোঃ আব্দুল বাতেন,

চরভদ্রাসন পদ্মা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়

সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিনিধি) ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় শনিবার, সকাল ১০ ঘটিকা হতে ১ ঘটিকা পর্যন্ত ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্প -এর আওতায় ফরিদপুর বিস্তারিত

Governor televisionএস এম খলিলুর রহমান ব্যুরো চীফ হবিগঞ্জ।

হবিগঞ্জের নবীগঞ্জে”দৈনিক দেশের কন্ঠ” পত্রিকার ৪ পেরিয়ে ৫বছরে পদার্পন উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১১ জুন) বিকেলে উত্তরা ব্যাংকের নিচতলায় ওয়েডিং জোন অফিসে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, অর্থ সম্পাদক মোঃ শওকত আলী, নির্বাহী সম্পাদক তোফাজ্জল হোসেন, এটি এম সালাম, এম. মুজিবুর রহমান, এম.এ মুহিত। সাবেক প্রেসক্লাব সভাপতি সাইফুল জাহান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, সাবেক সহ-সভাপতি আশাহীদ আলী আশা, প্রেসক্লাব সদস্য তছনু চৌধুরী, তৌহিদ চৌধুরী, ছনি চৌধুরী, সাংবাদিক তাজুল ইসলাম, স্বপন রবি দাশ। বিশ্ব সংবাদ বিতানের এজেন্ট মশাহিদ আলী, মনির হোসেন প্রমুখ ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক দেশের কন্ঠ পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি মোঃ সেলিম উদ্দিন। এসময় বক্তারা বলেন, সাংবাদিক একটি দেশের বিবেক হিসেবে পরিচিত। নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে সবাই দেশ তথা জাতির উন্নতি কল্পে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। বক্তারা সবাই দৈনিক দেশের কন্ঠ পত্রিকার উত্তর উত্তর সাফল্য কামনা করেন।

নবীগঞ্জে“দৈনিক দেশের কন্ঠ’ পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Governor televisionএস এম খলিলুর রহমান ব্যুরো চীফ হবিগঞ্জ। হবিগঞ্জের নবীগঞ্জে”দৈনিক দেশের কন্ঠ” পত্রিকার ৪ পেরিয়ে ৫বছরে পদার্পন উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১১ জুন) বিকেলে উত্তরা ব্যাংকের নিচতলায় বিস্তারিত

মোঃ আবু বকর সিদ্দিকী
জেলা প্রতিনিধি, টাঙ্গাইলঃ

বৃক্ষ মানুষের পরম বন্ধু কথাটার যথার্থতা মানুষ তখনই উপলব্ধি করতে পারে যখন বৃক্ষের গুনাগুন সম্পর্কে মানুষ অবগত থাকে এবং সেই গুনাগুন উপভোগ করে।এমই এক উপলব্ধি কে বাস্তবে রুপ দিতে’এ‌সো প্রকৃতি সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি’ এই শ্লোগানকে সামনে রেখে বাতিঘর আদর্শ পাঠগারের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার(১১জুন) বিকালে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামের ঈদগাঁ মাঠসহ বি‌ভিন্ন স্থা‌নে শতাধিক ফলজ-বনজ-ঔষধি বৃক্ষ রোপণ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আজাহারুল ইসলাম, পু‌ষ্টি‌বিদ মোঃ আব্দুল হাকিম, বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামান এবং পাঠাগার পরিচালনা পরিষদের সদস্য- আলামিন(বাবু), সাইফুল ইসলাম, মনসুর হেলাল, রিপন, অনিক হাসান, হৃদয় প্রমুখ।
উল্লেখ্য, “এসো বই পড়ি নিজেকে আলোকিত করি” স্লোগানকে ধারণ ক‌রে ২১ শে ফেব্রুয়ারি ২০১০ সালে টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চৌরাকররা গ্রামে গড়ে ওঠে ‘বাতিঘর আদর্শ পাঠাগার’।

প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরির পাশাপাশি বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের বৃক্ষরোপণ কর্মসূ‌চি

মোঃ আবু বকর সিদ্দিকী জেলা প্রতিনিধি, টাঙ্গাইলঃ বৃক্ষ মানুষের পরম বন্ধু কথাটার যথার্থতা মানুষ তখনই উপলব্ধি করতে পারে যখন বৃক্ষের গুনাগুন সম্পর্কে মানুষ অবগত থাকে এবং সেই গুনাগুন উপভোগ করে।এমই বিস্তারিত

সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিনিধি)

ফরিদপুরের চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নের চর অযোধ্যা নবীন বিশ্বাসের ডাংগী গ্রাম থেকে এক গাজা চাষীকে গত রাতে গ্রেফতার করেছে চরভদ্রাসন থানা পুলিশ এ সময় তার বাড়ির আঙ্গিনা থেকে দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয় । চরভদ্রাসন থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া হোসেন চরভদ্রসন থেকে মাদক নির্মূল করার লক্ষ্যে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারই অংশ হিসেবে তার বিচক্ষণ নেতৃত্বে এক গাজা চাষি কে গ্রেফতার করা হয়েছে । চরভদ্রসন থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া হোসেন ,এস আই আওলাদ হোসেন ও এ এস আই হাওলাদার ওমর রাসেল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন । নবীন বিশ্বাসের ডাঙ্গী গ্রামের খালেক মোল্লার ছেলে শাহিন মল্লা ৪৬ এর বাড়ির আঙ্গিনা থেকে দুইটি গাঁজার গাছ সহ গতরাত আনুমানিক ১২-৩০ মিনিটে তাকে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় । চরভদ্রসন থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া হোসেন জানান চরভদ্রাসন থেকে মাদক সন্ত্রাস নির্মূলে তার প্রশাসন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে তারই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ গাজা চাষি কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলা জজ আদালতে হস্তান্তর করা হয়েছে।

চরভদ্রাসনে গাঁজা চাষী আটক।

সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিনিধি) ফরিদপুরের চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নের চর অযোধ্যা নবীন বিশ্বাসের ডাংগী গ্রাম থেকে এক গাজা চাষীকে গত রাতে গ্রেফতার করেছে চরভদ্রাসন থানা পুলিশ এ সময় তার বাড়ির বিস্তারিত

গণ টেলিভিশন মংলা প্রতিনিধি

9 Jun 2021
বাগেরহাটের মোংলায় হু হু করে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। আজ বুধবার ৩৪ জনের মধ্যে ২৩ জনের করোনা পজিটিভ হয়েছে। সনাক্তের হার প্রায় ৬৮ ভাগ। গতকাল মঙ্গলবার সনাক্তের হার ছিল ৬১ ভাগ। এর আগে সোমবার ৫৪ ভাগ এবং রবিবার ছিল ৫৩ ভাগ। করোনার হার এভাবে বাড়তে থাকায় বৃহস্পতিবার থেকে চলমান লকডাউনের সময়সীমা আরো এক সপ্তাহ অর্থাৎ আগামী ১৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। লকডাউন কঠোরভাবে পালন করারজন্য মোংলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

মোংলায় করোনার হার করে বাড়তে থাকায় গত ৩০ মে থেকে সপ্তাহ ধরে স্থানীয় প্রশাসন লকডাউন জারি করে। করোনা বৃদ্ধির হার না কমায় তা সপ্তাহ অন্তর বৃদ্ধি করা হয়। এ নিয়ে লকডাউনের মেয়াদ আজ ১২ দিন হলো। আজ থেকে কঠোর লকডাউন শুরু করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।

করোনা মহামারি শুরুর পর থেকে মোংলা তেমন কোনো রোগী সনাক্ত হয়নি বলে জানান মোংলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জীবিতেশ বিশ্বাস। কিন্ত গত এপ্রিল ও মে এই ২ মাসে ৪৮১ জনের পরীক্ষায় ২৮২ জন পজিটিভ হয়। গড় সনাক্তের হার ৫৮%।

পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুর রহমান জানান, তিনি করোনা সনাক্তদের পরিবার ও ব্যক্তিগতভাবে সনাক্ত ব্যক্তির সাথে যোগাযোগ করে সহায়তা অব্যাহত রেখেছেন। যার যা প্রয়োজন তা সাধ্যমতো তিনি দিয়ে যাচ্ছেন।

মোংলায় হু হু করে বাড়ছে করোনা, সনাক্তের হার ৬৮% |

গণ টেলিভিশন মংলা প্রতিনিধি 9 Jun 2021 বাগেরহাটের মোংলায় হু হু করে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। আজ বুধবার ৩৪ জনের মধ্যে ২৩ জনের করোনা পজিটিভ হয়েছে। সনাক্তের হার প্রায় ৬৮ বিস্তারিত

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)

বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ০২ জন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। তদ্প্রেক্ষিতে ০৯/০৬/২০২১ইং তারিখ বিকালে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, উক্ত মাদক ব্যবসায়ীদ্বয় ইয়াবাসহ ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গোলডাঙ্গী গ্রামে বিক্রয়ের জন্য অবস্থান করছে।

এ প্রেক্ষিতে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অত্র ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আবদুর রহমান, পিএসসি এবং স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৯/০৬/২০২১ ইং তারিখ বিকালে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গোলডাঙ্গী গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ০১। মোঃ রুবেল শেখ(২৫), পিতা-মোঃ কুদ্দুস শেখ, সাং- গোলডাঙ্গী রবিউল্লা বেপারী পাড়া, ০২। মোঃ আমিরুল শেখ(২০), পিতা-মৃত হানিফ শেখ, সাং-রহমান ফকির পাড়া, উভয় থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরদ্বয়কে আটক করে । এ সময় আটককৃত আসামীদ্বয়ের হেফাজতে থাকা ৫৮০ (পাঁচশত আশি) পিচ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৪ টি সীমকার্ডসহ ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।

ফরিদপুর ক্যাম্প কর্তৃক ফরিদপুর জেলার কোতয়ালী থানা হতে ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি) বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে বিস্তারিত

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আদালতে মিথ্যা হলফনামা দেয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. জাকির হোসাইন এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারা এবং দণ্ডবিধির ১৮১, ১৮২ ও ১৯৩ ধারায় মামলা করা হবে। আদালত নিজেই এ মামলার বাদী হয়েছেন।

 

আদালতের নথি অনুযায়ী, খাদিজা সুলতানা শিমু মামলার বাদী হয়ে বেসরকারি একটি এয়ারলাইন্সের কর্মকর্তা মো. ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

 

তদন্ত শেষে উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানান, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারে উল্লেখ করা ফেসবুক লিংক, ডিজিটাল আলামত ও অন্যান্য তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ মেলেনি। ফলে ওই কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

একই সঙ্গে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, ওমর ফারুক আগে শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছিলেন। সেই মামলার দায় এড়াতেই শিমু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন লিংক উল্লেখ করে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক ও মিথ্যা মামলা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এ কারণে শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারায় আইনগত ব্যবস্থা নেয়ার আবেদনও করেন তদন্ত কর্মকর্তা।

 

পরে গত ৯ জুলাই আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ওমর ফারুককে মামলা থেকে অব্যাহতি দেন। আদালতের আদেশে বলা হয়, শিমু ক্ষতিসাধনের উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং হলফ করে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। মামলার নথিতে তার দেয়া হলফনামাও সংযুক্ত রয়েছে। এসব বিবেচনায় আদালত নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন।

 

তদন্তে যা উঠে এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে রেকর্ড, ডিজিটাল আলামত, ফেসবুক লিংক ও ফরেনসিক তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

তদন্তে আরও উঠে আসে, শিমু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু এবং ওমর ফারুক একটি বেসরকারি এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেন্যান্স কর্মকর্তা। ফেসবুকে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

প্রতিবেদনে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ওমর ফারুকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী নেয়ার অভিযোগে ওমর ফারুক আদালতে পৃথক মামলা করেন। এরপর সেই মামলার দায় থেকে নিজেকে রক্ষা করতেই শিমু পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

 

ওমর ফারুকের আগের মামলা গত ২০ জুলাই ওমর ফারুক চৌধুরী শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দেন। পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ করেন।

 

সেই মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালে ফেসবুকে পরিচয়ের পর শিমু তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে টাকা নেন। জন্মদিনে দেড় লাখ টাকা মূল্যের একটি হীরার আংটিসহ বিয়ের খরচের জন্য মোট ২১ লাখ ৭৪ হাজার ৫১১ টাকা নেয়ার পরও বিয়ে না করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্কে, থমথমে পুরো মনপুরা। আসন্ন 2 নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা কালীন সময় প্রার্থী নিজামুদ্দিন হাওলাদারের নেতাকর্মী ও সমর্থকদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠে এসেছে। প্রার্থীকে বেধড়ক মারধর করায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, নাছির(২৩), আল আমিন(২৫),জিদনী (১৮),অনি (২৩)কাশেম(২৮),অজয়(২৬)

আহতদের পরিবার জানিয়েছেন আহতদের অবস্থা গুরুতর, চিকিৎসার জন্য জেলাতে নেওয়া প্রয়োজন হতে পারে।।

মেম্বার প্রার্থী নাসির অভিযোগ করে বলেন , স্থানীয় প্রশাসন অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে,মাঠ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, দীপক রাশি বাহিনী এরপর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমি নির্বাচন প্রতারণা চলাকালীন সময়ে অতর্কিত দীপক বাহিনীর মূল হোতা সন্ত্রাসী মাকসুদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমাকেও আমার তুই ছেলের উপর হামলা চালান।। এতে করে আমিও আমার ছোট ছেলে আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছি।। মনপুরা পুলিশ প্রশাসনের নিকট আমি অভিযোগ করেছি।ওসি মনপুরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তিনি আরো বলেন সন্ত্রাসী ফারুক ফরাজী, ইলিয়াছ চৌধূরী, ইলিয়াস ফরাজী, ফুহাদ আওলাদ মাতাব্বর, মনির ফরাজী, খোকন পর এক নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলেও ওসি মনপুরা এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই, চিরে যদি সন্ত্রাসীদের দমন না করা হয় তাহলে নির্বাচন হবে মনপুরা হবে ঝুঁকিপূর্ণ, নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রনহীন হয়ে পড়বেন।। নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে কাজ করলেও এখন পর্যন্ত মনপুরা মাঠ নিয়ন্ত্রণে আনতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছেন।।

অপর চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দীপক বাহিনী এ ধরনের ঘটনা চলেছেন, অতর্কিত হামলা, চোরাগুপ্তা হামলা সহ নানা ধরনের কর্মের সাথে পার্থী শাহরিয়া দীপক সরাসরি জড়িত রয়েছেন।।

মুঠোফোনে প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন কাটিয়ে দেন।

বিষয়টি নিয়ে ওসি মনপুরা কে বারবার ফোন করলেও এখন এখন পর্যন্ত মুঠোফোনে পাওয়া যায়নি।।

বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম ওসমান এর সাথে কথা বললে তিনি বলেন আমি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি, মনপুরাকে মামলা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছি।। অচিরেই মনপুরায় মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে আনাতে আমি নিরস কাজ করছি।।

উল্লেখ্য এই যে মনপুরা উপজেলা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থী শাহরিয়ার দীপক বিরুদ্ধে শাহরিয়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ হয়েছে যা পত্র-পত্রিকা ও গণমাধ্যমে বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে।। আজকের চোরাগুপ্তা হামলা সহ নানা অতর্কিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।।। কোন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে মনপুরা থানা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।।

আসছে বিস্তারিত……. সাথে থাকুন

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

এস এম খলিলুর রহমান
ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥

নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে নিরীহ ব্যক্তি বিজিত দাশ মেটনের উপর সন্ত্রাসী হামলার দায়েরী মামলার অন্যতম আসামী কাউন্সিলর যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাদিনী সুপ্রিয়া রানী দাশ। শনিবার (১২ জুন) সকালে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সুপ্রিয়া রানী দাশ বলেন, গেল পৌর নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর যুবরাজ গোপ তার পরিবারের উপর ক্ষিপ্ত হন। এরজের ধরে বিগত ২৬ এপ্রিল সন্ধ্যায় নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ গয়াহরি গ্রামে জ্যোতিষ দাশের বাড়ি সামনে রাস্তার উপর পেয়ে আমার স্বামী বিজিত দাশ মেটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, জ্যোতিষ দাশ, সীমা রানী দাশ, উৎফল দাশ ও লিপ্টু দাশসহ একদল লোক। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার স্বামী গুরুতর আহত হয়ে সিলেট ও ঢাকা হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। আমার স্বামী আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। পুলিশ ঘটনার খবর পেয়ে আমার স্বামীর রক্তাক্ত অবস্থা দেখে তাৎক্ষনিকভাবে জ্যোতিষ দাশকে গ্রেফতার করে। পরে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরন করে পুলিশ। এ ব্যাপারে আমি নবীগঞ্জ থানায় মামলা নিয়ে গেলে পুলিশ আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেন। পরবর্তীতে আমি বাদী হয়ে হবিগঞ্জ আদালতে উল্লেখিত দুর্বৃত্তদের আসামী করে মামলা দায়ের করি। মামলাটি আদালতের নির্দেশে এফআইআর হিসেবে নবীগঞ্জ থানায় রুজু হয়। মামলা রুজু হলেও মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপরাপর আসামীদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অথচ যুবরাজ গোপ প্রকাশ্যে নবীগঞ্জ শহরে ও বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমি অসহায় একজন মহিলা, মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুর রহমানকে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও আসামী গ্রেফতার করিতে তিনি গড়িমশি করছেন। এদিকে আমার স্বামীর বর্তমান শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভাল নয়। বিছানায় শয্যাসায়ী আছেন। দারিদ্রতার কারনে আমার স্বামীর চিকিৎসা করাইতে গিয়ে ইতিমধ্যে ভিটে বাড়ি বিক্রি করতে হয়েছে। সামাজিক বিচার থেকে বঞ্চিত হয়ে আইনের আশ্রয় নিয়েও আমাদের এত বিড়ম্বনা পোহাতে হবে, তা জানা ছিলনা।
বর্তমানে আমার আহত স্বামী বিজিত দাশ কথা বার্তা বলতে পারছেন না, বাম চোখেঁ দেখতেও পান না। ঘটনাটি এলাকার সকল মানূষ অবগত রয়েছেন।
ন্যায় বিচারের স্বার্থে আমার দায়েরী মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাংবাদিকদের মাধ্যমে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

নবীগঞ্জে আসামী গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে বাদিনীর সংবাদ সম্মেলন

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩