মতামত

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)

মুজিব বর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রধান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সুবিধাভোগী
ভূমিহীনদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে, রবিবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন,
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মুতা মোল্লা, চরভদ্রসন থানার ভারপ্রাপ্ত ওসি মো ঃজাকারিয়া হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, মোঃ ইয়াকুব আলী, সাংবাদিক মেজবাহউদ্দিন, সাংবাদিক কাজল মোল্লা, এবং উপস্থিত ছিলেন গণ্যমান্য লোক,

চরভদ্রাসনে ভূমিহীনদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি) মুজিব বর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রধান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বিস্তারিত

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)
:

বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

ফরিদপুর ক্যাম্প কর্তৃক ফরিদপুর জেলার কোতয়ালী থানা হতে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক
ফরিদপুর ক্যাম্প কর্তৃক ফরিদপুর জেলার কোতয়ালী থানা হতে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ০১ জন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় মাদকদ্রব্য ফেন্সিডিল পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। তদ্প্রেক্ষিতে ১৮/০৬/২০২১ইং তারিখ বিকালে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, উক্ত মাদক ব্যবসায়ী ফেন্সিডিলসহ ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন করিমপুর গ্রাম এলাকায় বিক্রয়ের জন্য অবস্থান করছে। এ প্রেক্ষিতে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অত্র ক্যাম্পের স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৮/০৬/২০২১ ইং তারিখ বিকালে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন করিমপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ০১। মোঃ কবির খান(২২), পিতা-মোঃ শাজাহান খান, সাং-করিমপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরকে আটক করে ।

এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ২০ (বিশ) বোতল মাদক দ্রব্য ফেন্সিডিল ও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২ টি সীমকার্ডসহ ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।

ফরিদপুর ক্যাম্প কর্তৃক ফরিদপুর জেলার কোতয়ালী থানা হতে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি) : বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত বিস্তারিত

বুড়িগোয়ালিনী প্রতিনিধি:

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে গৃহহীনদের গৃহ নির্মাণ করে দিচ্ছেন বিশ্বমানবতার জননী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, গৃহনির্মাণ আওতায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের ছে হা ৮ নং ওয়ার্ড ভূমিহীনদের মাঝে ১০ ঘর নির্মাণ প্রথম দফায় ব্যাহত হচ্ছে শুধুমাত্র বুড়িগোয়ালিনী ইউপি হইতে ভূমিহীন সার্টিফিকেট দেওয়া বিলম্ব করার জন্য এমনি কথা বলছিলেন উক্ত ৮ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ বিল্লাল হোসেন। মোহাম্মদ জহির আলি, ও মোছাম্মদ জাহানারা খাতুন।

ঘর নির্মাণ প্রসঙ্গে বুড়িগোয়ালিনী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ কামাল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন অফিশিয়াল কর্মকাণ্ড সব ঠিক করা হয়ে গেছে শুধুমাত্র ভূমিহীন সার্টিফিকেটের অপেক্ষা কাজ শুরু হতে।
ভূমির সার্টিফিকেট নিয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান ভবতোষ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন তদন্ত করার জন্য উক্ত ওয়ার্ডের গ্রাম পুলিশের কাছে দিয়েছিলাম রিপোর্ট পেয়ে গেছি, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে।

মুজিব শতবর্ষ উপলক্ষেগৃহহীনদের ,ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখহাসিনা।

বুড়িগোয়ালিনী প্রতিনিধি: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে গৃহহীনদের গৃহ নির্মাণ করে দিচ্ছেন বিশ্বমানবতার জননী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, গৃহনির্মাণ আওতায় বুড়িগোয়ালিনী বিস্তারিত

সাজ্জাদ হোসেন সাজু, বিশেষ প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে অবস্থিত সপ্তবর্ণা ফিলিং ষ্টেশনকে পরিমাপে কম দেওয়া অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১৫ জুন) সকালে সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে গোয়ালন্দ মোড়ে তেল পাম্পে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
সপ্তবর্ণা ফিলিং ষ্টেশনের ম্যানেজার সুশান্ত সরকারকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ২৯ ধারা লঙ্ঘন ৪৬ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।এসময় উপস্থিত ছিলেন, প্রসিকিউটর উৎপল কুমার বি এস টি আই পরিদর্শক ও জেলা স্যানিটারী ইন্সপেক্টর সিভিল সার্জন অফিস,রাজবাড়ী সূর্য্য কুমার প্রামানিক, শৃঙ্খলায় মোঃ রিপন এএসআই সদর রাজবাড়ী থানার নেতৃত্বে পুলিশের একটি টিম। সাংবাদিকদের এক প্রশ্নে সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান জনস্বার্থে এ অভিযান অবিরাম চলবে।

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ের সপ্তবর্ণা ফিলিং ষ্টেশনকে জরিমানা

সাজ্জাদ হোসেন সাজু, বিশেষ প্রতিনিধি রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে অবস্থিত সপ্তবর্ণা ফিলিং ষ্টেশনকে পরিমাপে কম দেওয়া অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১৫ জুন) বিস্তারিত

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)

ফরিদপুর সদরপুরের ভাষানচর ইউনিয়নের ছৈজদ্দিন মোল্লার ডাঙ্গীর খলিল সরদারের ছাগল চুরি করে স্বামী-স্ত্রী গ্রামবাসীর হাতে আটক।

জানা যায়, আজ মঙ্গলবার দুপুর আনুমানিক ১ টার সময় সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ শৌশডুবি গ্রামের হাফিজ ফকিরের পুত্র রবিউল ফকির ও তার স্ত্রী যুথী আক্তার ছাগল চুরি করার সময় এলাকাবাসীর হাতে আটক হয়।

পরে তাদেরকে সদরপুর থানার পুলিশের কাছে সোপর্দ করলে যুথী আক্তার ৭ মাসের অন্ত:সত্ত্বা হওয়ায় মানবিক দিক বিবেচনা করে তাকে ছেড়ে দেওয়া হয়।
এবং অপর আসামি রবিউল ফকিরকে মামলা নম্বর ২০২১/ দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
আমলার বিষয়ে বিস্তারিত জানতে চাইলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, ৭১ বাংলা টেলিভিশনের সদরপুর উপজেলা প্রতিনিধি মাসুদ হাওলাদার-কে জানান, ‘আইন তার নিজেস্ব গতিতে চলবে কেউ যদি অপরাধ করে তাহলে অপরাধীকে অবশ্যই আইনের কাছে জবাবদিহি করতে হবে। দেশের প্রচলিত আইনের মাধ্যমেই অপরাধীর ভাগ্য নির্ধারণ করা হবে।

মটুকচরে ছাগল চুরির অভিযোগে স্বামী-স্ত্রী জনতার হাতে আটক পরে পুলিশে কাছে সোপর্দ যে

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি) ফরিদপুর সদরপুরের ভাষানচর ইউনিয়নের ছৈজদ্দিন মোল্লার ডাঙ্গীর খলিল সরদারের ছাগল চুরি করে স্বামী-স্ত্রী গ্রামবাসীর হাতে আটক। জানা যায়, আজ মঙ্গলবার দুপুর আনুমানিক ১ টার সময় সদরপুর বিস্তারিত

সাজ্জাদ হোসন সাজু(বিশেষ প্রতিনিধি)

ফরিদপুরের , সদরপুর, মনিকোঠা বাজারে আকোটেরচর ইউনিয়ন পরিষদের সামনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার এবং সহকারী কমিশনার (ভূমি) সজল চন্দ্র ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সদরপুর থানার পুলিশ উপ-পরিদর্শক অপূর্ব কুমার, আকোটেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আকরাম হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্য, সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিবর্গ।

আরও জানা যায়, রবিবার দুপুর আনুমানিক সাড়ে বারো টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময়, মনিকোঠার মৃত নুরুল ইসলাম বেপারীর পুত্র মামুন বেপারি এবং তাঁর ৪ বোন নুরুন নাহার, মুক্তা, মনি ও মিনুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাঁধা দিতে চেষ্টা করা হয়।

অবস্থা বেগতিক হওয়ার আকোটেরচর পুলিশ ফাঁড়ির সদস্যসহ আনসার সদস্যরাও উক্ত অভিযানে যোগদান করেন এবং

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

আদলত পরিচালনার নির্বাহী মাজিস্ট্রেট পূরবী গোলদার জানান, ‘মনিকোঠা বাজারের অবৈধ স্থাপনা নির্মাণকারী মামুন বেপারি-কে বেশ কয়েক বার তার অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার জন্য বলা হলেও তিনি কনো কর্ণপাত করেননি। তাই বাধ্য হয়েই আজ এ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়েছে

ভ্রাম্যমাণ আদালত কর্তৃক মনিকোঠা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ –

সাজ্জাদ হোসন সাজু(বিশেষ প্রতিনিধি) ফরিদপুরের , সদরপুর, মনিকোঠা বাজারে আকোটেরচর ইউনিয়ন পরিষদের সামনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার এবং সহকারী কমিশনার বিস্তারিত

স্টাফ রিপোর্টার,গণ টেলিভিশন

ঢাকা ক্যান্টনমেন্টের ইব্রাহিমপুর সিটি পার্ক রেস্টুরেন্ট ও কনভেনশন সেন্টারে সম্মানিত অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের নিয়ে ব্যাবসায়িক প্রশ্ন উত্তরের মাধ্যমে,মনোরম পরিবেশে আলোচনা হয় ,

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়, সুরেলা কন্ঠে কোরআন তেলাওয়াত করেন আহসান হাকিম, স্বাগত বক্তব্য রাখেন, জনাব মোঃ কাইয়ুম মিয়া (ভাইস চেয়ারম্যান বাজার সেনা বাজার) তিনি বিস্তারিতভাবে সেনা বাজার এর ব্যবসায় পরিকল্পনার ব্যাপারে বিস্তারিত ভাবে তুলে ধরেন,

মূল প্রেজেন্টেশন,, বক্তব্য রাখেন মেজর অবসরপ্রাপ্ত সাব্বির আহমেদ বাজার (সেনা বাজার ম্যানেজিং ডিরেক্টর)
বিশেষজ্ঞ বক্তা হিসেবে বক্তব্য রাখেন,, ইকবাল আহাম্মেদ ফখরুল হাসান(দেশের অন্যতম আইটি বিশেষজ্ঞ) জনাব মোস্তফা বদিউল আলম (দেশের অন্যতম মার্কেটিং বিশেষজ্ঞ)
জনাব মাহমুদ আহমেদ (বিশিষ্ট ব্যাংকার) কামরুজ্জামান তালুকদার (বিশিষ্ট ব্যবসায়ী)
নামিনাল ফিহা (আন্তর্জাতিক পর্যায়ের ব্যবসায়ী, চেয়ারম্যান লামিনাল ডেভেলব ম্যান লিমিটেড,)
জনাব লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান, সম্মানিত উপদেষ্টা সেনা বাজার লিমিটেড।

সমাপনী বক্তব্য রাখেন জনাব খলিলুর রহমান (ডি এমডি সেনা বাজার)
পর মুহূর্তে সম্মানিত সদস্য দের বিভিন্ন প্রকার ব্যবসায়ী প্রশ্নের উত্তর প্রদান করে সেনা বাজার
ডটকমের বিজ্ঞ এক্সপার্ট গণ ,
পরিশেষে দুপুরের খাবারের পর অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয় ।

ঢাকায় সেনাবাজার সুপার‌‌ শপ ও ই-কমার্স ব্যবসায়িক উন্নয়ন বিষয়ক আলোচনা ।

স্টাফ রিপোর্টার,গণ টেলিভিশন ঢাকা ক্যান্টনমেন্টের ইব্রাহিমপুর সিটি পার্ক রেস্টুরেন্ট ও কনভেনশন সেন্টারে সম্মানিত অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের নিয়ে ব্যাবসায়িক প্রশ্ন উত্তরের মাধ্যমে,মনোরম পরিবেশে আলোচনা হয় , কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু বিস্তারিত

সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিনিধি )

ন্তফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজারে চুরি প্রতিরোধে গত বৃহস্পতিবার রাত ৯ টায় এক সভা অনুষ্ঠিত হয়ছে,চরভদ্রাসন হাট /বজার বণিক সমবায় সমিতি লিঃ এর অফিস কক্ষে এ সভার আয়োজন করা হয়,। সভায় সভাপতিত্ব করেন উক্ত বণিক সমবায় সমিতির সভাপতি মো শহিদুল ইসলাম মোল্লা, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া হোসেন, সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চরভদ্রাসন থানার এসআই জগন্নাথ ,উক্ত সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম, সহ-সভাপতি কামাল মোল্লা, ব্যবসায়ী শহীদ মোল্লা, আজহার বেপারী ও সেখ মুসলিম উদ্দিন প্রমূখ,।বক্তারা সম্প্রীতি চরভদ্রাসন বাজারে এক রাতে ৩ দোকানে চুরির বিষয়টি উল্লেখ করে, শম্কা প্রকাশ করেন,রাত্রিকালীন বাজার পাহাড়ার বিষয়টি, আর ও জোরদার করার জন্য অনুরোধ করেন, সভায়
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সম্প্রীতি এক রাতে
বাজারের দিন দোকান চুরির ঘটনাটি আমরা গভীরভাবে তদন্ত করে চলেছি, বাজারের চুরির ঘটনা প্রতিরোধ করার জন্য, তিনি সকলকে সহায়তা করার জন্য আহ্বান জানান

চরভদ্রাসন বাজারে চুরি প্রতিরোধ সভা অনুষ্ঠি,

সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিনিধি ) ন্তফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজারে চুরি প্রতিরোধে গত বৃহস্পতিবার রাত ৯ টায় এক সভা অনুষ্ঠিত হয়ছে,চরভদ্রাসন হাট /বজার বণিক সমবায় সমিতি লিঃ এর অফিস বিস্তারিত

মোঃ আবু বকর সিদ্দিকী
জেলা প্রতিনিধি, টাঙ্গাইলঃ

বৃক্ষ মানুষের পরম বন্ধু কথাটার যথার্থতা মানুষ তখনই উপলব্ধি করতে পারে যখন বৃক্ষের গুনাগুন সম্পর্কে মানুষ অবগত থাকে এবং সেই গুনাগুন উপভোগ করে।এমই এক উপলব্ধি কে বাস্তবে রুপ দিতে’এ‌সো প্রকৃতি সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি’ এই শ্লোগানকে সামনে রেখে বাতিঘর আদর্শ পাঠগারের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার(১১জুন) বিকালে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামের ঈদগাঁ মাঠসহ বি‌ভিন্ন স্থা‌নে শতাধিক ফলজ-বনজ-ঔষধি বৃক্ষ রোপণ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আজাহারুল ইসলাম, পু‌ষ্টি‌বিদ মোঃ আব্দুল হাকিম, বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামান এবং পাঠাগার পরিচালনা পরিষদের সদস্য- আলামিন(বাবু), সাইফুল ইসলাম, মনসুর হেলাল, রিপন, অনিক হাসান, হৃদয় প্রমুখ।
উল্লেখ্য, “এসো বই পড়ি নিজেকে আলোকিত করি” স্লোগানকে ধারণ ক‌রে ২১ শে ফেব্রুয়ারি ২০১০ সালে টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চৌরাকররা গ্রামে গড়ে ওঠে ‘বাতিঘর আদর্শ পাঠাগার’।

প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরির পাশাপাশি বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের বৃক্ষরোপণ কর্মসূ‌চি

মোঃ আবু বকর সিদ্দিকী জেলা প্রতিনিধি, টাঙ্গাইলঃ বৃক্ষ মানুষের পরম বন্ধু কথাটার যথার্থতা মানুষ তখনই উপলব্ধি করতে পারে যখন বৃক্ষের গুনাগুন সম্পর্কে মানুষ অবগত থাকে এবং সেই গুনাগুন উপভোগ করে।এমই বিস্তারিত

গণ টিভি
কাজী নাসির মঈদ ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ

-দিনাজপুর জেলার, ঘোড়াঘাট উপজেলার, ১ নং বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ গ্রামের ২ শতাধিক পরিবারের মানুষজনকে পানি বন্দী ও জনদূর্ভোগ কবলিত অবস্থা হতে মুক্ত করলেন দিনাজপুর ৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।

মঙ্গলবার ঘটনার বিবরণে জানাযায় বেশ কয়েকদিন আগে একই গ্রামের কৃষক দুলু মিয়া করতোয়া নদীর সংলগ্ন তার নিজ জমির নীচু এলাকায় মাটি খনন করে পুকুর তৈরি করে এবং উচুঁ বাধের মত করে পাড় তৈরি করার ফলে ভূক্ত ভুগি পরিবারের সকল সদস্যরা পানি বন্দী পড়ে।এই জনদূর্ভোগের সংবাদ শোস্যাল মিডিয়া ফেসবুকে ছড়িয়ে পরলে দিনাজপুর ৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিকের নজরে আসে তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে পুকুড় মালিক দুলু মিয়াকে অন্য জায়গায় মাটি সরিয়ে নিয়ে পানি নিষ্কাসনের জন্য নগত ৫০ হাজার প্রদান করলে তিনি মাটি সরিয়ে নেওয়ার ফলে ভূক্ত ভূগি গ্রামবাসীর সকল সদস্য গন উপকৃত হন এবং তাদের চলাফেরা স্বাভাবিক হয়ে যায়।

ঘোড়াঘাটে গ্রামবাসীকে পানি বন্দী থেকে মুক্ত করলেন এম,পি শিবলী সাদিক।

গণ টিভি কাজী নাসির মঈদ ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ -দিনাজপুর জেলার, ঘোড়াঘাট উপজেলার, ১ নং বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ গ্রামের ২ শতাধিক পরিবারের মানুষজনকে পানি বন্দী ও জনদূর্ভোগ কবলিত অবস্থা হতে মুক্ত করলেন দিনাজপুর বিস্তারিত

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আদালতে মিথ্যা হলফনামা দেয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. জাকির হোসাইন এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারা এবং দণ্ডবিধির ১৮১, ১৮২ ও ১৯৩ ধারায় মামলা করা হবে। আদালত নিজেই এ মামলার বাদী হয়েছেন।

 

আদালতের নথি অনুযায়ী, খাদিজা সুলতানা শিমু মামলার বাদী হয়ে বেসরকারি একটি এয়ারলাইন্সের কর্মকর্তা মো. ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

 

তদন্ত শেষে উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানান, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারে উল্লেখ করা ফেসবুক লিংক, ডিজিটাল আলামত ও অন্যান্য তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ মেলেনি। ফলে ওই কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

একই সঙ্গে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, ওমর ফারুক আগে শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছিলেন। সেই মামলার দায় এড়াতেই শিমু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন লিংক উল্লেখ করে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক ও মিথ্যা মামলা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এ কারণে শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারায় আইনগত ব্যবস্থা নেয়ার আবেদনও করেন তদন্ত কর্মকর্তা।

 

পরে গত ৯ জুলাই আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ওমর ফারুককে মামলা থেকে অব্যাহতি দেন। আদালতের আদেশে বলা হয়, শিমু ক্ষতিসাধনের উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং হলফ করে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। মামলার নথিতে তার দেয়া হলফনামাও সংযুক্ত রয়েছে। এসব বিবেচনায় আদালত নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন।

 

তদন্তে যা উঠে এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে রেকর্ড, ডিজিটাল আলামত, ফেসবুক লিংক ও ফরেনসিক তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

তদন্তে আরও উঠে আসে, শিমু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু এবং ওমর ফারুক একটি বেসরকারি এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেন্যান্স কর্মকর্তা। ফেসবুকে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

প্রতিবেদনে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ওমর ফারুকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী নেয়ার অভিযোগে ওমর ফারুক আদালতে পৃথক মামলা করেন। এরপর সেই মামলার দায় থেকে নিজেকে রক্ষা করতেই শিমু পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

 

ওমর ফারুকের আগের মামলা গত ২০ জুলাই ওমর ফারুক চৌধুরী শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দেন। পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ করেন।

 

সেই মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালে ফেসবুকে পরিচয়ের পর শিমু তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে টাকা নেন। জন্মদিনে দেড় লাখ টাকা মূল্যের একটি হীরার আংটিসহ বিয়ের খরচের জন্য মোট ২১ লাখ ৭৪ হাজার ৫১১ টাকা নেয়ার পরও বিয়ে না করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্কে, থমথমে পুরো মনপুরা। আসন্ন 2 নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা কালীন সময় প্রার্থী নিজামুদ্দিন হাওলাদারের নেতাকর্মী ও সমর্থকদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠে এসেছে। প্রার্থীকে বেধড়ক মারধর করায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, নাছির(২৩), আল আমিন(২৫),জিদনী (১৮),অনি (২৩)কাশেম(২৮),অজয়(২৬)

আহতদের পরিবার জানিয়েছেন আহতদের অবস্থা গুরুতর, চিকিৎসার জন্য জেলাতে নেওয়া প্রয়োজন হতে পারে।।

মেম্বার প্রার্থী নাসির অভিযোগ করে বলেন , স্থানীয় প্রশাসন অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে,মাঠ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, দীপক রাশি বাহিনী এরপর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমি নির্বাচন প্রতারণা চলাকালীন সময়ে অতর্কিত দীপক বাহিনীর মূল হোতা সন্ত্রাসী মাকসুদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমাকেও আমার তুই ছেলের উপর হামলা চালান।। এতে করে আমিও আমার ছোট ছেলে আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছি।। মনপুরা পুলিশ প্রশাসনের নিকট আমি অভিযোগ করেছি।ওসি মনপুরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তিনি আরো বলেন সন্ত্রাসী ফারুক ফরাজী, ইলিয়াছ চৌধূরী, ইলিয়াস ফরাজী, ফুহাদ আওলাদ মাতাব্বর, মনির ফরাজী, খোকন পর এক নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলেও ওসি মনপুরা এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই, চিরে যদি সন্ত্রাসীদের দমন না করা হয় তাহলে নির্বাচন হবে মনপুরা হবে ঝুঁকিপূর্ণ, নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রনহীন হয়ে পড়বেন।। নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে কাজ করলেও এখন পর্যন্ত মনপুরা মাঠ নিয়ন্ত্রণে আনতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছেন।।

অপর চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দীপক বাহিনী এ ধরনের ঘটনা চলেছেন, অতর্কিত হামলা, চোরাগুপ্তা হামলা সহ নানা ধরনের কর্মের সাথে পার্থী শাহরিয়া দীপক সরাসরি জড়িত রয়েছেন।।

মুঠোফোনে প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন কাটিয়ে দেন।

বিষয়টি নিয়ে ওসি মনপুরা কে বারবার ফোন করলেও এখন এখন পর্যন্ত মুঠোফোনে পাওয়া যায়নি।।

বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম ওসমান এর সাথে কথা বললে তিনি বলেন আমি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি, মনপুরাকে মামলা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছি।। অচিরেই মনপুরায় মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে আনাতে আমি নিরস কাজ করছি।।

উল্লেখ্য এই যে মনপুরা উপজেলা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থী শাহরিয়ার দীপক বিরুদ্ধে শাহরিয়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ হয়েছে যা পত্র-পত্রিকা ও গণমাধ্যমে বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে।। আজকের চোরাগুপ্তা হামলা সহ নানা অতর্কিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।।। কোন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে মনপুরা থানা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।।

আসছে বিস্তারিত……. সাথে থাকুন

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

এস এম খলিলুর রহমান
ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥

নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে নিরীহ ব্যক্তি বিজিত দাশ মেটনের উপর সন্ত্রাসী হামলার দায়েরী মামলার অন্যতম আসামী কাউন্সিলর যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাদিনী সুপ্রিয়া রানী দাশ। শনিবার (১২ জুন) সকালে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সুপ্রিয়া রানী দাশ বলেন, গেল পৌর নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর যুবরাজ গোপ তার পরিবারের উপর ক্ষিপ্ত হন। এরজের ধরে বিগত ২৬ এপ্রিল সন্ধ্যায় নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ গয়াহরি গ্রামে জ্যোতিষ দাশের বাড়ি সামনে রাস্তার উপর পেয়ে আমার স্বামী বিজিত দাশ মেটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, জ্যোতিষ দাশ, সীমা রানী দাশ, উৎফল দাশ ও লিপ্টু দাশসহ একদল লোক। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার স্বামী গুরুতর আহত হয়ে সিলেট ও ঢাকা হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। আমার স্বামী আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। পুলিশ ঘটনার খবর পেয়ে আমার স্বামীর রক্তাক্ত অবস্থা দেখে তাৎক্ষনিকভাবে জ্যোতিষ দাশকে গ্রেফতার করে। পরে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরন করে পুলিশ। এ ব্যাপারে আমি নবীগঞ্জ থানায় মামলা নিয়ে গেলে পুলিশ আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেন। পরবর্তীতে আমি বাদী হয়ে হবিগঞ্জ আদালতে উল্লেখিত দুর্বৃত্তদের আসামী করে মামলা দায়ের করি। মামলাটি আদালতের নির্দেশে এফআইআর হিসেবে নবীগঞ্জ থানায় রুজু হয়। মামলা রুজু হলেও মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপরাপর আসামীদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অথচ যুবরাজ গোপ প্রকাশ্যে নবীগঞ্জ শহরে ও বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমি অসহায় একজন মহিলা, মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুর রহমানকে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও আসামী গ্রেফতার করিতে তিনি গড়িমশি করছেন। এদিকে আমার স্বামীর বর্তমান শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভাল নয়। বিছানায় শয্যাসায়ী আছেন। দারিদ্রতার কারনে আমার স্বামীর চিকিৎসা করাইতে গিয়ে ইতিমধ্যে ভিটে বাড়ি বিক্রি করতে হয়েছে। সামাজিক বিচার থেকে বঞ্চিত হয়ে আইনের আশ্রয় নিয়েও আমাদের এত বিড়ম্বনা পোহাতে হবে, তা জানা ছিলনা।
বর্তমানে আমার আহত স্বামী বিজিত দাশ কথা বার্তা বলতে পারছেন না, বাম চোখেঁ দেখতেও পান না। ঘটনাটি এলাকার সকল মানূষ অবগত রয়েছেন।
ন্যায় বিচারের স্বার্থে আমার দায়েরী মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাংবাদিকদের মাধ্যমে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

নবীগঞ্জে আসামী গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে বাদিনীর সংবাদ সম্মেলন

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩