রাজনীতি

যেসব দল হাসিনার একদলীয় নির্বাচনে অংশ নিয়েছিল তারাও ফ্যাসিবাদের দোসর বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ ।শনিবার (২৮ জুন) বরিশাল নগরীর ১১ নং ওয়ার্ডের চাঁদমারী এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় এ কথা বলেন। এসময় দোয়া মাহফিলের আয়োজন করা। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এসময় রহমাতুল্লাহ বলেন, হাসিনার একদলীয় নির্বাচনে অংশ নিয়েছিল গুটিকয়েক দল, তারাও মুলত ফ্যাসিবাদের দোসর। তাদেরকেও চিহ্নিত করে বিচারের আওতায় আনা উচিত। কারণ সকল গণতান্ত্রিক শক্তি যখন নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের নির্বাচন চেয়েছিল তখন কতিপয় নিবন্ধিত রাজনৈতিক দল জাতীয় ও স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে ফ্যাসিবাদি সরকারকে দীর্ঘায়িত করার লাইসেন্স প্রদানের অংশীদার হয়েছিল।তিনি আরও বলেন, বিনা ভোটে সারাদেশের দ্বায় তারাও এড়াতে পারে না। কারণ তারা যদি সেইদিন গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে থেকে নির্বাচনে অংশগ্রহণ না করতো তাহলে ফ্যাসিবাদি শাসন এতটা দীর্ঘায়িত হতে পারত না। অন্তর্বর্তীকালীন সরকারকে খুঁজে বের করতে হবে ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত করার জন্য কোন কোন রাজনৈতিক দল, গোষ্ঠী ও ব্যাক্তি প্রত্যক্ষ-পরোক্ষভাবে সহায়তা করেছিল।

রহমাতুল্লাহ বলেন, স্বৈরাচার হাসিনার পতনের দ্বারপ্রান্তে এসে অনেকেই ভোল পাল্টে ফ্যাসিবাদ বিরোধী শক্তি হওয়ার চেষ্টা করেছে। ফ্যাসিবাদের দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত, মিথ্যাচার ও অপ-প্রচার চালিয়ে নিজেদেরকে এখন অতি বিপ্লবী বলে প্রচার করছে।তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতির প্রয়োজনে ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে শুরু করে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে- বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে। এই ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী-সমৃদ্ধ একটি দেশ। দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও দাবি করেন তিনি।

সভায় স্থানীয় বাসিন্দা মো. নুর ইসলাম হাওলাদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, নগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বল, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মিলন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম জনি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কেএম মাহমুদ, বিএম কলেজ ছাত্রদল নেতা আকবর মুবীন, নগর স্বাধীনতা ফোরামের সদস্য সচিব নাজমুস সাকিব, সদর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক রাহাত তালুকদার, ১১ নং ওয়ার্ডের মহিলা দল নেত্রী তানিয়া বেগম প্রমূখ।

হাসিনার একদলীয় নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোও ফ্যাসিবাদের দোসর: আবু নাসের

যেসব দল হাসিনার একদলীয় নির্বাচনে অংশ নিয়েছিল তারাও ফ্যাসিবাদের দোসর বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ ।শনিবার (২৮ জুন) বরিশাল নগরীর ১১ নং ওয়ার্ডের বিস্তারিত

নারায়গঞ্জের সোনারগাঁয়ে বিএনপি নেতাকে হত্যার অভিযোগ অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী রবিউল্লাহ’র বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (১০ জুন) উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরতালিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।এ

ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতা ওয়াজকুরুনি র‌্যাব-১১ আদমজীনগর এলাকায় একটি অভিযোগ করেন। এছাড়া শনিবার (২৮ জুন) বিকেলে নিজ বাসায় এক সংবাদ সম্মেলন করেন।

ওয়াজকুরুনি নোয়াগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বিএনপির সহ-সভাপতি ও চরতালিমাবাদ এলাকার মুত গহন আলীর ছেলে। এছাড়া অভিযুক্ত রবিউল্লাহ একই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে ও শেখকান্দী নূর মোহাম্মদ হত্যা মামলার আসামি এবং মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে ওয়াজকুরুনি বলেন, আমি কেমন মানুষ এলাকার সবাই জানে। আর অভিযুক্ত রবিউল্লাহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে এলাকার বখাটে ছেলে হিসেবে পরিচিত। এছাড়া সে একটি হত্যা মামলার আসামি। আমি একজন মৎস্য চাষি। আমার খামার বিক্রি করার উদ্দেশে লোক আসে দেখার জন্য। এতে সে ক্ষিপ্ত হয়ে আমার নাম্বারে ফোন করে অকথ্য ভাষায় গালি-গালাজ করে।

তিনি আরও বলেন, একদিন আমাকে ফোন করে বলে বেশি বাড়াবাড়ি করলে তর পুরো পরিবারকে হত্যা করা হবে। এ ঘটনায় আমি এখন নিরাপত্তাহীনতায় আছি। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি।বিএনপির এই নেতা বলেন, কিছু কুচক্রী মহল হেনস্থা করার জন্য আমার বিরুদ্দে চাঁদা দাবির অভিযোগ করছে। সোশ্যাল মিডিয়ায় দেখেছি একটি কোম্পানি থেকে আমি নাকি চাঁদা দাবি করছি। এটি ভিক্তিহীন ও বানোয়াট।

  • এ বিষয়ে শরিফ ইন্ডাস্ট্রিয়ালের ম্যানেজার মো. মামুন মিয়া বলেন, ওয়াজকুরুনী আমাদের কাছে কোনো চাঁদা দাবি করেনি। এটি একটি সম্পূর্ণ মিথ্যা।

এ বিষয়ে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান বলেন, এটি নিজেদের মাঝে ভুল বুঝাবুঝি। এ নিয়ে বসে সমাধান করে দেবো।

বিএনপি নেতাকে হত্যার হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন

নারায়গঞ্জের সোনারগাঁয়ে বিএনপি নেতাকে হত্যার অভিযোগ অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী রবিউল্লাহ’র বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (১০ জুন) উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরতালিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতা ওয়াজকুরুনি র‌্যাব-১১ বিস্তারিত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (২৮ জুন) বিএনপির পক্ষে থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন। তারেক রহমানের পক্ষে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ‘জন্মদিনের কেক ও ফুলের তোড়া’ প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনায়’ পৌঁছে দেন।

প্রধান উপদেষ্টার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম তা গ্রহণ করেন বলে জানানো হয়।

প্রধান উপদেষ্টা তাকে শুভেচ্ছা জানানোর জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

প্রধান উপদেষ্টার জন্মদিনে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (২৮ জুন) বিএনপির পক্ষে থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান বিস্তারিত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ঘিরে জামাতের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান উপলক্ষে ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত একাধিক কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। শনিবার (২৮ জুন) দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া বিস্তারিত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক চোরাচালান সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষ মাদক চোরাকারবারিদের হামলায় একজন নিহত হয়েছেন। আর এ ঘটনায় আহত হয়েছেন একজন।শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া মাঠের মধ্যে এ ঘটনা ঘটে।

হামলায় মাদক চোরাকারবারি মোহন (২৫) নিহত হয়েছেন এবং হৃদয় (২৪) নামে একজন আহত হয়েছেন। নিহত মোহন দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের মৃত মদনের ছেলে এবং আহত হৃদয় একই গ্রামের মসুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক চোরাকারবারি হৃদয়, মোহন ও জনি মোটরসাইকেলযোগে রামকৃষ্ণপুর থেকে নিজ গ্রাম জামালপুরে ফিরছিলেন। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ ছোটন ও সোহেলের নেতৃত্বে ৪-৫ জনের একদল মাদক চোরাকারবারি মোটরসাইকেলের গতিরোধ করে তাদের ওপর হামলায় চালায়। এসময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে মোহন ও হৃদয় আহত হলে জনি পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় মোহনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মোহন মারা যায়।হামলার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বিজিবির বরাত দিয়ে বলেন, মাদক চোরাচালান সংক্রান্ত পূর্ববিরোধ ও দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষরা হামলা চালিয়েছে। হামলায় রামদার আঘাতে মোহন নামে একজন নিহত হয়েছেন। স্থানীয় বিজিবি এমন তথ্য নিশ্চিত করেছে বলে তিনি উল্লেখ করেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মোহনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কুষ্টিয়ায় পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক চোরাচালান সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষ মাদক চোরাকারবারিদের হামলায় একজন নিহত হয়েছেন। আর এ ঘটনায় আহত হয়েছেন একজন।শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বিস্তারিত

ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে: রুমিন ফারহানা

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দেশের মানুষ একটি নির্বাচিত সরকার পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ -আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আর এই নির্বাচনে দেশের মানুষের ভোটে বিএনপি বিস্তারিত

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমরা পরিষ্কার বার্তা পেয়েছি তারেক রহমানের কাছে থেকে। দলের ভেতরে কোনো ধরনের অনিয়ম, শৃঙ্খলাবিরোধী কাজ ও চাঁদাবাজি-দখলবাজির কোনো জায়গা নেই। যারা এটা করার চেষ্টা করবেন, তাদেরকে দল থেকে বহিস্কার করা হবে। তাদেরকে আইন শৃঙ্খলাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে। একটি দুর্নীতিমুক্ত, একটি সুশৃঙ্খল বাংলাদেশের জন্য আমরা তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাচ্ছি।শুক্রবার (২৭ জুন) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা মডেল মসজিদ হলরুমে ঈদ পরবর্তী দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগদানের আগে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

আযম খান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো ধরনের হটকারী রাজনীতিতে বিশ্বাস করে না। কোনো ধরনের দখলবাজি-চাঁদাবাজির রাজনীতিতে বিশ্বাস করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। বাংলাদেশ জাতীয় দল উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। যে রাজনৈতিক দলটি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই প্রতিষ্ঠিত হয়েছিল।

তিনি আরও বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থান একটি দীর্ঘ আন্দোলনের ফসল। গত সাড়ে ১৫ বছরে আমরা রাজপথে রক্ত ও জীবন দিয়েছি। আমরা রাজপথ ছাড়ি নাই। শেষ পর্যন্ত গত জুলাই-আগস্টে ছাত্র-জনতা, রাজনৈতিক দল সকলের সক্রিয় অংশগ্রহণে আমরা সফলতা পেয়েছি। ত্যাগের কারণে আমরা জুলাই-আগস্টকে চিরদিন স্মরণ করতে চাই। আর এজন্যই জুলাই-আগস্ট পালন করার জন্য ৩৬ দিনের কর্মসূচি কেন্দ্র থেকে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত হয়েছে। আমরা এই ৩৬ দিন পালন করব।এই অভ্যুত্থানের মধ্যে দিয়েই গণতন্ত্র উত্তরণের জন্য আগামী নির্বাচন যাতে করে জনগণের অংশগ্রহণে একটি সফল-অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়, সেই জন্য আমরা কাজ করব।

সংস্কার ধীর গতিতে হচ্ছে অথবা দ্রুত গতিতে হচ্ছে, সেই বিষয়টার চেয়েও বড় কথা হলো এই সংস্কারকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। সংস্কার ছাড়া এই যে অতীতের ফ্যাসিবাদের জরাজীর্ণ বাংলাদেশ। উন্নত বাংলাদেশে অগ্রযাত্রায় যেতে হলে আমাদের অবশ্যই সংস্কার প্রয়োজন। এই জন্য আমরা বলেছি আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় আমাদের নির্বাচন, সংস্কার ও বিচার সব কিছু চলমান থাকবে। সংস্কার যেটুকু সম্ভব সরকার চালিয়ে নিচ্ছেন। আমরা সমগ্র জাতি নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি। নির্বাচন হবে, নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসবে, এই সংস্কার চলবে ও ফ্যাসিবাদের বিচার হবে।এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খান প্রমুখ।

বিএনপিতে কোনো চাঁদাবাজ-দখলবাজদের স্থান হবে না: আযম খান

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমরা পরিষ্কার বার্তা পেয়েছি তারেক রহমানের কাছে থেকে। দলের ভেতরে কোনো ধরনের অনিয়ম, শৃঙ্খলাবিরোধী কাজ ও চাঁদাবাজি-দখলবাজির কোনো জায়গা নেই। যারা বিস্তারিত

শিবির সভাপতির ছাত্রত্ব নিয়ে ছাত্রদল সভাপতির প্রশ্ন

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, ‘ছাত্রশিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। বিস্তারিত

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, রাষ্ট্র সকলের, রাষ্ট্রের মালিক জনগণ। ৫ আগস্টের আন্দোলনের পর জনগণ মনে করেছিল তাদের রাষ্ট্রের মালিকানা তারা ফিরে পেয়েছে। কিন্তু জনগণ তাদের এ আশাটাকে হৃদয়ে ধরে রাখতে পারেনি। আমাদের মধ্যে আজকে মতপার্থক্য তৈরি হয়েছে, যা কেউ বড় করে দেখছে, কেউ ছোট করে দেখছেন।বুধবার (২৫ জুন) নোয়াখালী জেলা শহরে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এ মতপার্থক্য দূর করে আমাদের ঐক্যবদ্ধ হওয়া খুব একটা কঠিন বিষয় না। তাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো আমাদের সবাইকে আবারও ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রকে গড়ে তুলতে হবে। রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বকে আরও সুসংগঠিত করার জন্য এবং আধিপত্যবাদ থেকে দেশের জনগণকে রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। তখনই এ রাষ্ট্র প্রকৃত পক্ষে জনগণের হবে।

দীর্ঘ ছয় মাস চিকিৎসা শেষে নিজ এলাকায় আসাকে কেন্দ্র করে নোয়াখালীতে বিএনপি আয়োজিত পথসভায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আরও বলেন, আপনাদের আবেগ-ভালোবাসাপূর্ণ আজকের এ উপস্থিতির জন্য সদর সুবর্ণচর উপজেলার নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সুখে দুঃখে তাদের পাশে থাকবেন। আপনাদের দোয়া ও ভালোবাসার প্রতিদান কখনো দেওয়া সম্ভব না। আমি প্রতিজ্ঞা করছি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থাকবো।তিনি আরও বলেন, বিএনপি কখনও ক্ষমতার রাজনীতি করে না। বিএনপি জনগণের সঙ্গে আছে। আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে আমাদের দলের নেতাকর্মীরা কম রক্ত দেয়নি। আমরা এ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমরা দায়বদ্ধ। আমাদের দল শাসক হতে চায় না, সেবক হতে চায়। তাই আমরা চাই সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হোক। যে নির্বাচনে ছোট-বড় সকল দল অংশগ্রহণ করবে। এটা নিয়ে ভুলবুঝাবুঝির কোনো অবকাশ নেই।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপি কখনো ক্ষমতার রাজনীতি করে না : শাহজাহান

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, রাষ্ট্র সকলের, রাষ্ট্রের মালিক জনগণ। ৫ আগস্টের আন্দোলনের পর জনগণ মনে করেছিল তাদের রাষ্ট্রের মালিকানা তারা ফিরে পেয়েছে। কিন্তু জনগণ তাদের এ আশাটাকে বিস্তারিত

বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি পদে রিফাত রশীদ এবং সাধারণ সম্পাদক পদে মো. ইনামুল হাসান নির্বাচিত হয়েছেন।বুধবার (২৫ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাঈনুল ইসলাম ও মুখপাত্র নির্বাচিত হয়েছেন সিনথিয়া জাহীন আয়শা।

এর আগে দুপুর ১২টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ন টাওয়ারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনে জন্য ভোটগ্রহণ শুরু হয়। যা চলে বিকেল ৫টা পর্যন্ত।

এরও আগে সোমবার (২৩ জুন) প্রথম কাউন্সিল সামনে রেখে সংগঠনটির নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। প্রকাশিত তালিকায় চারটি গুরুত্বপূর্ণ পদে একাধিক প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. রশিদুল ইসলাম (রিফাত রশীদ), সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. জাকির হোসেন (মঞ্জু)।সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইব্রাহীম নিরব, ‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক বিশেষ সেলের সেল সম্পাদক মো. ইনামুল হাসান (হাসান ইনাম) এবং ঢাকা মহানগর শাখার আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন (মুন্না)।

সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুঈনুল ইসলাম, খুলনা জেলা শাখার আহ্বায়ক তাসনিম আহমাদ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার সদস্য সচিব, মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত, সম্পাদক ইনামুল

বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি পদে রিফাত রশীদ এবং সাধারণ সম্পাদক পদে মো. ইনামুল হাসান নির্বাচিত হয়েছেন।বুধবার (২৫ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে কমিটি ঘোষণা করা বিস্তারিত

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আদালতে মিথ্যা হলফনামা দেয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. জাকির হোসাইন এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারা এবং দণ্ডবিধির ১৮১, ১৮২ ও ১৯৩ ধারায় মামলা করা হবে। আদালত নিজেই এ মামলার বাদী হয়েছেন।

 

আদালতের নথি অনুযায়ী, খাদিজা সুলতানা শিমু মামলার বাদী হয়ে বেসরকারি একটি এয়ারলাইন্সের কর্মকর্তা মো. ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

 

তদন্ত শেষে উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানান, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারে উল্লেখ করা ফেসবুক লিংক, ডিজিটাল আলামত ও অন্যান্য তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ মেলেনি। ফলে ওই কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

একই সঙ্গে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, ওমর ফারুক আগে শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছিলেন। সেই মামলার দায় এড়াতেই শিমু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন লিংক উল্লেখ করে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক ও মিথ্যা মামলা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এ কারণে শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারায় আইনগত ব্যবস্থা নেয়ার আবেদনও করেন তদন্ত কর্মকর্তা।

 

পরে গত ৯ জুলাই আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ওমর ফারুককে মামলা থেকে অব্যাহতি দেন। আদালতের আদেশে বলা হয়, শিমু ক্ষতিসাধনের উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং হলফ করে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। মামলার নথিতে তার দেয়া হলফনামাও সংযুক্ত রয়েছে। এসব বিবেচনায় আদালত নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন।

 

তদন্তে যা উঠে এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে রেকর্ড, ডিজিটাল আলামত, ফেসবুক লিংক ও ফরেনসিক তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

তদন্তে আরও উঠে আসে, শিমু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু এবং ওমর ফারুক একটি বেসরকারি এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেন্যান্স কর্মকর্তা। ফেসবুকে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

প্রতিবেদনে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ওমর ফারুকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী নেয়ার অভিযোগে ওমর ফারুক আদালতে পৃথক মামলা করেন। এরপর সেই মামলার দায় থেকে নিজেকে রক্ষা করতেই শিমু পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

 

ওমর ফারুকের আগের মামলা গত ২০ জুলাই ওমর ফারুক চৌধুরী শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দেন। পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ করেন।

 

সেই মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালে ফেসবুকে পরিচয়ের পর শিমু তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে টাকা নেন। জন্মদিনে দেড় লাখ টাকা মূল্যের একটি হীরার আংটিসহ বিয়ের খরচের জন্য মোট ২১ লাখ ৭৪ হাজার ৫১১ টাকা নেয়ার পরও বিয়ে না করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্কে, থমথমে পুরো মনপুরা। আসন্ন 2 নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা কালীন সময় প্রার্থী নিজামুদ্দিন হাওলাদারের নেতাকর্মী ও সমর্থকদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠে এসেছে। প্রার্থীকে বেধড়ক মারধর করায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, নাছির(২৩), আল আমিন(২৫),জিদনী (১৮),অনি (২৩)কাশেম(২৮),অজয়(২৬)

আহতদের পরিবার জানিয়েছেন আহতদের অবস্থা গুরুতর, চিকিৎসার জন্য জেলাতে নেওয়া প্রয়োজন হতে পারে।।

মেম্বার প্রার্থী নাসির অভিযোগ করে বলেন , স্থানীয় প্রশাসন অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে,মাঠ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, দীপক রাশি বাহিনী এরপর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমি নির্বাচন প্রতারণা চলাকালীন সময়ে অতর্কিত দীপক বাহিনীর মূল হোতা সন্ত্রাসী মাকসুদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমাকেও আমার তুই ছেলের উপর হামলা চালান।। এতে করে আমিও আমার ছোট ছেলে আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছি।। মনপুরা পুলিশ প্রশাসনের নিকট আমি অভিযোগ করেছি।ওসি মনপুরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তিনি আরো বলেন সন্ত্রাসী ফারুক ফরাজী, ইলিয়াছ চৌধূরী, ইলিয়াস ফরাজী, ফুহাদ আওলাদ মাতাব্বর, মনির ফরাজী, খোকন পর এক নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলেও ওসি মনপুরা এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই, চিরে যদি সন্ত্রাসীদের দমন না করা হয় তাহলে নির্বাচন হবে মনপুরা হবে ঝুঁকিপূর্ণ, নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রনহীন হয়ে পড়বেন।। নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে কাজ করলেও এখন পর্যন্ত মনপুরা মাঠ নিয়ন্ত্রণে আনতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছেন।।

অপর চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দীপক বাহিনী এ ধরনের ঘটনা চলেছেন, অতর্কিত হামলা, চোরাগুপ্তা হামলা সহ নানা ধরনের কর্মের সাথে পার্থী শাহরিয়া দীপক সরাসরি জড়িত রয়েছেন।।

মুঠোফোনে প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন কাটিয়ে দেন।

বিষয়টি নিয়ে ওসি মনপুরা কে বারবার ফোন করলেও এখন এখন পর্যন্ত মুঠোফোনে পাওয়া যায়নি।।

বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম ওসমান এর সাথে কথা বললে তিনি বলেন আমি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি, মনপুরাকে মামলা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছি।। অচিরেই মনপুরায় মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে আনাতে আমি নিরস কাজ করছি।।

উল্লেখ্য এই যে মনপুরা উপজেলা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থী শাহরিয়ার দীপক বিরুদ্ধে শাহরিয়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ হয়েছে যা পত্র-পত্রিকা ও গণমাধ্যমে বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে।। আজকের চোরাগুপ্তা হামলা সহ নানা অতর্কিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।।। কোন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে মনপুরা থানা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।।

আসছে বিস্তারিত……. সাথে থাকুন

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

এস এম খলিলুর রহমান
ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥

নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে নিরীহ ব্যক্তি বিজিত দাশ মেটনের উপর সন্ত্রাসী হামলার দায়েরী মামলার অন্যতম আসামী কাউন্সিলর যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাদিনী সুপ্রিয়া রানী দাশ। শনিবার (১২ জুন) সকালে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সুপ্রিয়া রানী দাশ বলেন, গেল পৌর নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর যুবরাজ গোপ তার পরিবারের উপর ক্ষিপ্ত হন। এরজের ধরে বিগত ২৬ এপ্রিল সন্ধ্যায় নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ গয়াহরি গ্রামে জ্যোতিষ দাশের বাড়ি সামনে রাস্তার উপর পেয়ে আমার স্বামী বিজিত দাশ মেটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, জ্যোতিষ দাশ, সীমা রানী দাশ, উৎফল দাশ ও লিপ্টু দাশসহ একদল লোক। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার স্বামী গুরুতর আহত হয়ে সিলেট ও ঢাকা হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। আমার স্বামী আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। পুলিশ ঘটনার খবর পেয়ে আমার স্বামীর রক্তাক্ত অবস্থা দেখে তাৎক্ষনিকভাবে জ্যোতিষ দাশকে গ্রেফতার করে। পরে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরন করে পুলিশ। এ ব্যাপারে আমি নবীগঞ্জ থানায় মামলা নিয়ে গেলে পুলিশ আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেন। পরবর্তীতে আমি বাদী হয়ে হবিগঞ্জ আদালতে উল্লেখিত দুর্বৃত্তদের আসামী করে মামলা দায়ের করি। মামলাটি আদালতের নির্দেশে এফআইআর হিসেবে নবীগঞ্জ থানায় রুজু হয়। মামলা রুজু হলেও মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপরাপর আসামীদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অথচ যুবরাজ গোপ প্রকাশ্যে নবীগঞ্জ শহরে ও বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমি অসহায় একজন মহিলা, মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুর রহমানকে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও আসামী গ্রেফতার করিতে তিনি গড়িমশি করছেন। এদিকে আমার স্বামীর বর্তমান শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভাল নয়। বিছানায় শয্যাসায়ী আছেন। দারিদ্রতার কারনে আমার স্বামীর চিকিৎসা করাইতে গিয়ে ইতিমধ্যে ভিটে বাড়ি বিক্রি করতে হয়েছে। সামাজিক বিচার থেকে বঞ্চিত হয়ে আইনের আশ্রয় নিয়েও আমাদের এত বিড়ম্বনা পোহাতে হবে, তা জানা ছিলনা।
বর্তমানে আমার আহত স্বামী বিজিত দাশ কথা বার্তা বলতে পারছেন না, বাম চোখেঁ দেখতেও পান না। ঘটনাটি এলাকার সকল মানূষ অবগত রয়েছেন।
ন্যায় বিচারের স্বার্থে আমার দায়েরী মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাংবাদিকদের মাধ্যমে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

নবীগঞ্জে আসামী গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে বাদিনীর সংবাদ সম্মেলন

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩