Uncategorized

মহাকাশ নিয়ে মানুষের জানার আগ্রহের শেষ নেই। আর তাই তো আরেকটি পৃথিবীর খোঁজ পেতে দীর্ঘদিন ধরেই অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা।সম্প্রতি আমাদের পৃথিবীর মতোই বিশাল এক গ্রহের সন্ধান পাওয়া গেছে। গ্রহটিতে পানি থাকার সম্ভাবনাও রয়েছে।

পৃথিবী থেকে প্রায় ১৫৪ আলোকবর্ষ দূরে অবস্থিত নতুন গ্রহটির নাম রাখা হয়েছে টিওআই-১৮৪৬বি। প্রাথমিকভাবে গ্রহটির বয়স ৭২০ কোটি বছর বলে অনুমান করা হচ্ছে। সৌরজগতের বাইরে থাকা বিশাল গ্রহটিকে সুপার-আর্থ বা বরফ-পানির বিশ্ব হিসেবে অনুমান করা হচ্ছে।মরক্কোর ওউকাইমেডেন অবজারভেটরির আবদেরাহমানে সৌবকিউর নেতৃত্বে বিজ্ঞানীদের একটি দল গ্রহটি আবিষ্কার করেছেন। এ জন্য তাঁরা ব্যবহার করেন নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট। এ বিষয়ে বিজ্ঞানীরা জানিয়েছে, তাঁরা স্যাটেলাইটের তথ্যাদি ও স্থলভিত্তিক ফটোমেট্রিক ডেটা আর ইমেজিং বর্ণালি পর্যবেক্ষণ ব্যবহার করে গ্রহটির সন্ধান পেয়েছেন। গ্রহটির ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের প্রায় ১ দশমিক ৭ গুণ। প্রতি ৯ দশমিক ৯৩ দিনে গ্রহটি তার নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। গ্রহটির তাপমাত্রা ৫৬৮ কেলভিন বলে অনুমান করা হচ্ছে।

গ্রহটির মূল নক্ষত্র টিওআই-১৮৪৬ ধরে আবর্তন করছে। এই বছর এ নিয়ে দুটি সুপার আর্থের খোঁজ মিলল। আমাদের সৌরজগতের বাইরে অবস্থিত অপর সুপার-আর্থ গ্রহটির নাম এইচডি ২০৭৯৪ ডি। গ্রহটির ভর পৃথিবীর চেয়ে প্রায় ছয় গুণ বেশি। সূত্র: এনডিটিভি

পৃথিবীর চেয়ে বড় নতুন গ্রহের সন্ধান, থাকতে পারে পানিও

মহাকাশ নিয়ে মানুষের জানার আগ্রহের শেষ নেই। আর তাই তো আরেকটি পৃথিবীর খোঁজ পেতে দীর্ঘদিন ধরেই অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা।সম্প্রতি আমাদের পৃথিবীর মতোই বিশাল এক গ্রহের সন্ধান পাওয়া গেছে। গ্রহটিতে বিস্তারিত

আজ রবিবার ১০ মহররম, পবিত্র আশুরা। মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ এই দিনটি কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার সাক্ষী। সত্য ও ন্যায়ের যুদ্ধে অবিচল থাকার পথে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যদের আত্মত্যাগ ও শোক বিশেষভাবে মহিমান্বিত করেছে দিনটিকে।হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের ১০ তারিখকে আশুরা বলা হয়।

আরবি ‘আশুরা’ শব্দের অর্থ দশম। আর ‘মহররম’ অর্থ সম্মানিত বা পবিত্র। হিজরি ৬১ সনের এই দিনে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্য এবং অনুসারীরা ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন।

কারবালার বিয়োগান্ত ঘটনা মুসলমানদের কাছে আশুরাকে যেমন শোকাবহ করেছে, তেমনি অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে শিখিয়েছে।

সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা জোগায় পবিত্র আশুরা।

বিশ্বের অন্যান্য দেশের মুসলিম সম্প্রদায়ের মতো বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ দুপুর দেড়টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ‘পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আশুরার শোককে ধারণ করে রাজধানীর পুরান ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাজিয়া মিছিল বের হবে।বাংলাদেশে মূলত শিয়া মুসলমানদের উদ্যোগে এই মিছিল হয়। তাজিয়া মিছিলের মাধ্যমে তারা তাদের হৃদয়নিংড়ানো শোকের বহিঃপ্রকাশ ঘটায়। অংশগ্রহণকারীদের ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতমে কারবালার শোক যেন আছড়ে পড়ে তাজিয়া মিছিলে।

দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস জোগাবে বলে প্রধান উপদেষ্টা তাঁর বাণীতে উল্লেখ করেন। সমাজে সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি পবিত্র আশুরার দিনে মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতিও কামনা করেন তিনি।

আশুরা উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারাও বিবৃতি ও বার্তা দিয়েছেন। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিষ্ঠুর আওয়ামী নেতাদের পৈশাচিক দমন-পীড়ন ছিল এজিদ বাহিনীর সমতুল্য। ইমাম হোসাইন (রা.) ও তাঁর ঘনিষ্ঠজনদের আত্মদানের চেতনায় দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের নিরন্তর সংগ্রাম চালিয়ে যেতে হবে।’

এদিকে তাজিয়া মিছিলে দা, ছুরি, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এমন কোনো বস্তু বা আচরণ, যা জননিরাপত্তার জন্য হুমকি, অরাজকতা সৃষ্টি করে বা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে, তা থেকে বিরত থাকার নির্দেশও দিয়েছে ডিএমপি।

আজ পবিত্র আশুরা

আজ রবিবার ১০ মহররম, পবিত্র আশুরা। মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ এই দিনটি কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার সাক্ষী। সত্য ও ন্যায়ের যুদ্ধে অবিচল থাকার পথে মহানবী হজরত মুহাম্মদ বিস্তারিত

ভারতের বিহারে পেট্রল পাম্পের এক কর্মীকে থাপ্পড় মেরে জবাবে সাত থাপ্পড় খেয়েছেন এক পুলিশ কর্মকর্তা।সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার (৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জানা যায়, ওই পুলিশ কর্মকর্তা পেট্রল পাম্পে গিয়ে ১২০ রুপির পেট্রল চান। কিন্তু পাম্পের কর্মী ভুলে তাকে ৭২০ রুপির পেট্রল দেয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ওই কর্মীকে থাপ্পড় মারেন।

তবে বিষয়টিকে ভালোভাবে নেননি পাম্পটির ম্যানেজার ও অপর এক কর্মী। তারা থাপ্পড়ের জবাবে ওই পুলিশ কর্মকর্তাকেও হাতে ধরে রেখে থাপ্পড় মারতে থাকেন। একে একে তার গালে বসিয়ে দেন সাতটি থাপ্পড়।এ ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে। সূত্র: এনডিটিভি

এক থাপ্পড় মেরে ৭ থাপ্পড় খেলেন পুলিশ কর্মকর্তা (ভিডিও)

ভারতের বিহারে পেট্রল পাম্পের এক কর্মীকে থাপ্পড় মেরে জবাবে সাত থাপ্পড় খেয়েছেন এক পুলিশ কর্মকর্তা।সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার (৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জানা যায়, ওই পুলিশ কর্মকর্তা পেট্রল বিস্তারিত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে অন্তত ২০ শিশু।সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কারভিল শহরে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। নদীর তীরবর্তী ঘরবাড়ি বিধ্বস্ত, সড়কপথ বিচ্ছিন্ন এবং বহু গাড়ি ভেসে গেছে।

টেক্সাসের প্রশাসন পরিস্থিতিকে ‘প্রাণঘাতী ও অত্যন্ত বিপজ্জনক’ ঘোষণা করে বাসিন্দাদের উঁচু জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে। ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় গুয়াদালুপে নদীর পানি মাত্র ৪৫ মিনিটের মধ্যে ২৬ ফুট (প্রায় ৮ মিটার) বেড়ে যাওয়ায় ভয়াবহ বন্যা সৃষ্টি করেছে। এতে বহু সম্পত্তি ধ্বংস হয়েছে এবং প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এক সংবাদ সম্মেলনে টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক বলেন, বন্যাকবলিত এলাকাগুলোতে বড় পরিসরে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নেওয়া ২০ শিশুকে পাওয়া যাচ্ছে না। কিন্তু এর মানে এই নয় যে ওইসব শিশু হারিয়ে গেছে। তারা হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।আবহাওয়া সংস্থা জানায়, ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে নদীটির পানি। স্থানীয় শেরিফ কার্যালয় জানায়, বন্যায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে, তবে সংখ্যা এখনো নিশ্চিত নয়। কারভিলের কর্তৃপক্ষ নদীর একশ গজের মধ্যে বসবাসকারীদের অবিলম্বে সরে যেতে বলেছে।

টেক্সাসে ভয়াবহ বন্যায় ১৩ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে অন্তত ২০ শিশু।সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কারভিল শহরে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বিস্তারিত

মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া। পুলিশের হাতে ধরা পড়া বাংলাদেশি জঙ্গিরা সিরিয়া এবং তাদের দেশে আইএস সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করার জন্য তহবিল সংগ্রহ এবং সদস্য নিয়োগ করছিল বাংলাদেশি নাগরিক ।

৪জুলাই ২০২৪কুয়ালালামপুর:

পুলিশের মহাপরিদর্শক খালিদ ইসমাইল বলেন, এই দলটি প্রতি সদস্যের কাছ থেকে বছরে ৫০০ রিঙ্গিত সংগ্রহ করে তহবিল সংগ্রহ করছিল, যাদের সংখ্যা এখন ১৫০ বলে মনে করা হচ্ছে।

জাতীয় পুলিশ প্রধান দাতুক সেরি খালিদ ইসমাইল এক সংবাদ সম্মেলনে জানান, ওই গোষ্ঠী মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশি শ্রমিকদের মাঝে সক্রিয় ছিল এবং প্রতি সদস্যের কাছ থেকে বছরে RM500 (মালয়েশিয়ান রিংগিত) হারে চাঁদা আদায় করত। এখন পর্যন্ত প্রায় ১০০ থেকে ১৫০ জন সদস্য থাকার প্রমাণ মিলেছে বলে জানান তিনি।

অর্থ সংগ্রহের মাধ্যম হিসেবে তারা Touch ‘n Go, বিকাশ (bKash) এবং আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস ব্যবহার করত। এই বাংলাদেশি নাগরিকরা অধিকাংশই কাজ করতেন কারখানা, নির্মাণ ও পেট্রল স্টেশনসহ বিভিন্ন শ্রমজীবী খাতে।

২৭ জুন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এক বিবৃতিতে জানান, ২৪ এপ্রিল শুরু হওয়া তিন ধাপের নিরাপত্তা অভিযানে সেলাঙ্গর ও জোহর রাজ্যে ৩৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। এদের সবাই উগ্রবাদী মতাদর্শ ও সহিংস চরমপন্থার সঙ্গে সরাসরি জড়িত সন্দেহে গ্রেপ্তার হয়।

পুলিশ জানায়, এই গোষ্ঠীর কার্যক্রম প্রথম ধরা পড়ে ফেসবুকে ছড়ানো উগ্রবাদী প্রচারণার মাধ্যমে। এরপর তদন্তে উঠে আসে, তারা হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম ব্যবহার করে গোপন যোগাযোগ এবং সদস্য নিয়োগ করত। অনেক সদস্য অনলাইনের মাধ্যমে ‘বাইআত’ বা আনুগত্যের শপথ নিতেন এবং পরে নির্দিষ্ট অঞ্চলে দলের কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেতেন।

তবে পুলিশ প্রধান স্পষ্ট করেন, মালয়েশিয়া এই গোষ্ঠীর প্রধান লক্ষ্যবস্তু নয়। বরং এটি শুধুমাত্র শ্রমিক হিসেবে কর্মসংস্থানের একটি মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

এ সংক্রান্ত তদন্ত এখনও চলমান এবং মালয়েশিয়ার পুলিশ দেশটির নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অপারেশন অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

২৪শে এপ্রিল থেকে সেলাঙ্গর এবং জোহরের আশেপাশে পরিকল্পিত নিরাপত্তা অভিযানের তিনটি পর্যায়ের মাধ্যমে এই গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, খালিদ বলেন যে তার দল ফেসবুকে প্রচারিত প্রচারণার মাধ্যমে এই গোষ্ঠীর কার্যকলাপ ট্র্যাক করা শুরু করেছে এবং ধারণা করা হচ্ছে যে তারা তাদের প্রভাব বিস্তারের জন্য হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম ব্যবহার করছে।

এর মধ্যে রয়েছে গোপনে কার্যক্রম পরিচালনা করা এবং সদস্য সভা করা। যারা অনলাইনে নিজেদের (সদস্য হওয়ার) ঘোষণা করেছেন তারা নেতা হিসেবে দায়ী থাকবেন এবং আন্দোলনের প্রভাব বিস্তারের জন্য নির্দিষ্ট ক্ষেত্র তৈরি করবেন,” তিনি বলেন।

তিনি বলেন যে মালয়েশিয়া এই গোষ্ঠীর প্রধান লক্ষ্য বা ট্রানজিট দেশ নয়, বরং কর্মসংস্থানের সুযোগ অর্জনের জন্য একটি গন্তব্য, বিশেষ করে কারখানা, নির্মাণ সাইট এবং পরিষেবার মতো শ্রম ক্ষেত্রে।

তাঁর মতে, মালয়েশিয়ায় বসবাস এবং কাজ করার সময়, তাদের মধ্যে কেউ কেউ তাদের উৎপত্তিস্থল এবং আন্তর্জাতিক স্তর থেকে আনা উগ্র বিশ্বাস এবং চরমপন্থী মতাদর্শ দ্বারা প্রভাবিত হয়েছিল।

আমাদের দেশের নিরাপত্তার জন্য এর প্রভাব হলো, মালয়েশিয়া বিদেশী জঙ্গিদের জন্য একটি সরবরাহ ও পরিবহন কেন্দ্র হয়ে ওঠার ঝুঁকিতে রয়েছে, যা দেশের ভাবমূর্তিকে উগ্রপন্থীদের কাছে আরও নষ্ট করবে।

যদি এই বিষয়টির সমাধান না করা হয়, তাহলে এটি মালয়েশিয়ার ভাবমূর্তি এবং আঞ্চলিক কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব ফেলবে,” তিনি বলেন।

মালয়েশিয়ায় সিরিয়ায় আইএসের জন্য তহবিল সংগ্রহ করছে বাংলাদেশি নাগরিক। 

মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া। পুলিশের হাতে ধরা পড়া বাংলাদেশি জঙ্গিরা সিরিয়া এবং তাদের দেশে আইএস সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করার জন্য তহবিল সংগ্রহ এবং সদস্য নিয়োগ করছিল বাংলাদেশি নাগরিক । ৪জুলাই বিস্তারিত

দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর ২০২৫-২৬ ও ২০২৬-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচন ৪৫ দিন পেছানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।বুধবার (২ জুলাই) সংগঠনটির মহাসচিব মো. আলমগীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত অনুযায়ী, এফবিসিসিআই নির্বাচন বোর্ড পুনঃতফসিল ঘোষণা করবে এবং নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করবে। নির্বাচন বোর্ড জানিয়েছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শিগগিরই নতুন সময়সূচি প্রকাশ করা হবে।

এর আগে, গত ১৮ জুন পরিচালনা পর্ষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে এফবিসিসিআই নির্বাচন বোর্ড। তখন নির্বাচনের দিন ধার্য করা হয়েছিল ৭ সেপ্টেম্বর। তবে সময়সীমা বৃদ্ধির ফলে সেই তারিখ পরিবর্তিত হবে।

এফবিসিসিআই নির্বাচনে দেশের বিভিন্ন চেম্বার, অ্যাসোসিয়েশন ও বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে থাকেন। নির্বাচনের মধ্য দিয়ে দুই বছরের জন্য সংগঠনটির নেতৃত্ব নির্ধারণ করা হয়।

পেছাল এফবিসিসিআই নির্বাচন, শিগগিরই আসছে নতুন তফসিল

দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর ২০২৫-২৬ ও ২০২৬-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচন ৪৫ দিন পেছানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।বুধবার বিস্তারিত

আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে প্রযুক্তি ও সমাজের পরিবর্তনের সঙ্গে নতুন রোগের উদ্ভব এবং পুরোনো রোগের পুনরুত্থান দেখা যাচ্ছে। এর মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত রোগ, যা পানি, খাদ্য ও বাতাসের মাধ্যমে ছড়ায়।রোগ মোকাবিলায় শক্তিশালী জনস্বাস্থ্য ব্যবস্থা এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস প্রয়োজন। মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ আমাদেরকে এমন পদ্ধতি শিখিয়েছে, যা আধুনিক স্বাস্থ্যবিধির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।

 

পবিত্রতা ইমানের অর্ধেক: আল্লাহ তাআলা বলেন, ‘তিনি তাদের ভালোবাসেন, যারা তার দিকে ফিরে আসেন এবং নিজেদের পবিত্র রাখেন।’ (সুরা বাকারা, আয়াত: ২২২) নবী মুহাম্মদ (সা.) বলেন, ‘পবিত্রতা ইমানের অর্ধেক।’ (সহিহ মুসলিম, হাদিস: ২২৩) এই বাণী থেকে বোঝা যায়, ইসলামে শারীরিক ও আধ্যাত্মিক পবিত্রতা কতটা গুরুত্বপূর্ণ। নবীজির জীবনাচরণে আমরা এমন অনেক অভ্যাস দেখতে পাই, যা আজকের বিজ্ঞানও স্বাস্থ্যকর বলে প্রমাণ করেছে।

 

হাঁচি-কাশিতে মুখ ঢাকার সুন্নাহ: হাঁচি বা কাশির সময় মুখ ঢাকা আধুনিক স্বাস্থ্যবিধির একটি গুরুত্বপূর্ণ অংশ। ২০১৪ সালে এমআইটির (ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি) গবেষণায় দেখা গেছে, হাঁচি বা কাশির সময় নির্গত গ্যাসের মেঘ দীর্ঘ সময় বাতাসে ভাসতে পারে এবং এর কণা ৫ থেকে ২০০ গুণ দূরে ভ্রমণ করতে পারে। এটি বায়ুবাহিত রোগ ছড়ানোর ঝুঁকি বাড়ায়। মুহাম্মদ (সা.) হাঁচির সময় মুখ ঢাকতে নির্দেশ দিয়েছেন। (মুসতাদরাকে হাকিম, হাদিস: ৭৫৮৮)নবীজির জীবনাচরণে আমরা এমন অনেক অভ্যাস দেখতে পাই, যা আজকের বিজ্ঞানও স্বাস্থ্যকর বলে প্রমাণ করেছে। একজন মুসলিম হাঁচি বা কাশির সময় রুমাল, টিস্যু বা হাত দিয়ে মুখ ও নাক ঢাকেন। হাত দিয়ে ঢাকার ক্ষেত্রে ইসলামি নির্দেশনা অনুযায়ী হাত ধোয়া জরুরি, যা রোগের বিস্তার রোধ করে।

 

হাত ধোয়া: স্বাস্থ্য রক্ষার প্রথম ধাপ: হাত ধোয়া সংক্রমণ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। অনেক ভাইরাস ও ব্যাকটেরিয়া নাক বা মুখের মাধ্যমে শরীরে প্রবেশ করে। ফেকাল-ওরাল পথে ছড়ানো রোগগুলো অপরিচ্ছন্ন হাতের মাধ্যমে খাদ্য বা বস্তুতে ছড়ায়। আধুনিক বিজ্ঞান এখন হাত ধোয়াকে স্বাস্থ্য রক্ষার প্রধান পদক্ষেপ হিসেবে বিবেচনা করে।

 

মহানবী (সা.) বিভিন্ন সময়ে হাত ধোয়ার নির্দেশ দিয়েছেন। সকালে ঘুম থেকে ওঠার পর তিনি বলেন, সকালে হাত না ধুয়ে কোনো কিছু স্পর্শ করা উচিত নয়। (সহিহ বুখারি, হাদিস: ১৬২) খাওয়ার আগে ও পরে (সুনান আবু দাউদ, হাদিস: ৩,৮৫৪), টয়লেট ব্যবহারের পর, এটি ফেকাল-ওরাল রোগের বিস্তার রোধ করে এবং অজুর মাধ্যমে হাত, মুখ, নাক, বাহু ও পা ধোয়া হয়, যা নামাজের জন্য অপরিহার্য। (সহিহ বুখারি, হাদিস: ১৯২)

 

অজু নিজেই একটি স্বাস্থ্যকর অভ্যাস, যা শরীরের গুরুত্বপূর্ণ অংশ পরিষ্কার রাখে এবং রোগের বিস্তার রোধ করে।

 

মুহাম্মদ (সা.) সকালে ঘুম থেকে ওঠার পর পানি দিয়ে নাক পরিষ্কার করতেন এবং দুই-তিনবার জোরে ঝাড়া দিয়ে পানি বের করতে বলেছেন।

 

নাক পরিষ্কার: শ্বাসতন্ত্রের সুরক্ষা: নাক আমাদের শ্বাসতন্ত্রের প্রথম প্রতিরক্ষা। এটি বাতাস পরিশ্রুত করে ধুলো, পরাগ, ব্যাকটেরিয়া ও ভাইরাসকে ফুসফুসে পৌঁছাতে বাধা দেয়। নিয়মিত নাক পরিষ্কার না করলে সর্দি, সাইনাস সংক্রমণ, অ্যালার্জি ও শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ে।

 

নবী মুহাম্মদ (সা.) সকালে ঘুম থেকে ওঠার পর পানি দিয়ে নাক পরিষ্কার করতেন এবং দুই-তিনবার জোরে ঝাড়া দিয়ে পানি বের করতে বলেছেন। (সহিহ বুখারি, হাদিস: ১৬২) এই অভ্যাস নাকের পথ পরিষ্কার রাখে এবং শ্বাসতন্ত্রকে সুস্থ রাখে।

 

দাঁতের যত্ন: সামগ্রিক স্বাস্থ্যের অংশ: আধুনিক গবেষণায় দেখা গেছে, মাড়ির রোগ (পিরিয়ডন্টাল ডিজিজ) হৃদ্‌রোগ, স্ট্রোক ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। মুখের ব্যাকটেরিয়া শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে প্রদাহ সৃষ্টি করতে পারে। মুহাম্মদ (

সা.) মুখের পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।

তিনি বলেন, ‘মিসওয়াক মুখ পরিষ্কার করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে।’ (সহিহ বুখারি, হাদিস: ৮৮৮) তিনি আরও বলেন, যদি উম্মতের ওপর বোঝা হওয়ার আশঙ্কা না হতো, তবে প্রতি নামাজের আগে মিসওয়াক ব্যবহারের নির্দেশ দিতেন। (সহিহ মুসলিম, হাদিস: ২৫২)

মিসওয়াক, যা সালভাডোরা পার্সিকা গাছের ডাল থেকে তৈরি, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান (সালভাডোরিন ও ট্রাইমেথাইলামিন) ধারণ করে। এটি প্লাক ও মাড়ির প্রদাহ কমায় এবং টুথব্রাশের মতোই কার্যকর। (জার্নাল অব ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন, ২০১৩)নবীজির অন্যান্য স্বাস্থ্যকর অভ্যাস: মুহাম্মদ (সা.)-এর জীবনে আরও কিছু অভ্যাস ছিল, যা আধুনিক স্বাস্থ্যবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যেমন তিনি শরীর, পোশাক ও বাড়ি পরিষ্কার রাখার ওপর জোর দিয়েছেন (সুনানে তিরমিজি, হাদিস: ২,৮০৩) এবং তিনি সুগন্ধি ব্যবহারকে পূর্ববর্তী নবীদের অভ্যাস ছিল বলে উল্লেখ করেছেন। (সুনানে তিরমিজি, হাদিস: ২,৭৮৬)

 

মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ আমাদেরকে এমন একটি জীবনধারা শিখিয়েছে, যা শরীর, মন ও আত্মার সুস্থতা নিশ্চিত করে। হাত ধোয়া, নাক পরিষ্কার, মুখের পরিচ্ছন্নতা এবং হাঁচি-কাশির সময় মুখ ঢাকার মতো সাধারণ অভ্যাস আজকের বিজ্ঞানের সঙ্গে পুরোপুরি মিলে যায়। এই সুন্নাহগুলো আমাদেরকে রোগ থেকে রক্ষা করে এবং আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করে। আসুন, আমরা নবীর এই শিক্ষাগুলো আমাদের জীবনে গ্রহণ করি এবং পবিত্রতার পথে এগিয়ে যাই। সূত্র: অ্যাবাউট ইসলাম ডট নেট

সুস্থ জীবনের সুন্নাহ পদ্ধতি

আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে প্রযুক্তি ও সমাজের পরিবর্তনের সঙ্গে নতুন রোগের উদ্ভব এবং পুরোনো রোগের পুনরুত্থান দেখা যাচ্ছে। এর মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত রোগ, যা পানি, খাদ্য ও বাতাসের বিস্তারিত

নামাজের সময়সূচি: ২৯ জুন ২০২৫

আজ রোববার, ২৯ জুন ২০২৫ ইংরেজি, ১৫ আষাঢ় ১৪৩২ বাংলা, ৩ মহররম ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো- নামাজের সময়সূচি- ফজর- ৩:৪৬ মিনিট। জোহর- বিস্তারিত

হজরত আলী (রা.)-এর এই উক্তিগুলো কালজয়ী

ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী ইবনে আবি তালিব (রা.)-এর খুতবা, পত্র ও উপদেশের একটি বিখ্যাত সংকলন হলো নাহজুল বালাগা বা বাগ্মিতার পথ। এটি একাদশ শতাব্দীতে সাইয়্যেদ শরিফ এটি সংকলন করেন।গ্রন্থটিতে বিস্তারিত

যুক্তরাষ্ট্র প্রবাসী সুনন্দার মৃত্যু, স্বামী কালী প্রদীপ চৌধুরীর শোক প্রকাশ

যুক্তরাষ্ট্রের প্রবাসী ব্যবসায়ী ড. কালী প্রদীপ চৌধুরী তার স্ত্রী সুনন্দা চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় বিকেল ৩টা ২৪ মিনিটে মারা গেছেন তিনি। শুক্রবার (২৭ জুন) বিস্তারিত

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আদালতে মিথ্যা হলফনামা দেয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. জাকির হোসাইন এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারা এবং দণ্ডবিধির ১৮১, ১৮২ ও ১৯৩ ধারায় মামলা করা হবে। আদালত নিজেই এ মামলার বাদী হয়েছেন।

 

আদালতের নথি অনুযায়ী, খাদিজা সুলতানা শিমু মামলার বাদী হয়ে বেসরকারি একটি এয়ারলাইন্সের কর্মকর্তা মো. ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

 

তদন্ত শেষে উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানান, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারে উল্লেখ করা ফেসবুক লিংক, ডিজিটাল আলামত ও অন্যান্য তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ মেলেনি। ফলে ওই কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

একই সঙ্গে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, ওমর ফারুক আগে শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছিলেন। সেই মামলার দায় এড়াতেই শিমু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন লিংক উল্লেখ করে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক ও মিথ্যা মামলা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এ কারণে শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারায় আইনগত ব্যবস্থা নেয়ার আবেদনও করেন তদন্ত কর্মকর্তা।

 

পরে গত ৯ জুলাই আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ওমর ফারুককে মামলা থেকে অব্যাহতি দেন। আদালতের আদেশে বলা হয়, শিমু ক্ষতিসাধনের উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং হলফ করে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। মামলার নথিতে তার দেয়া হলফনামাও সংযুক্ত রয়েছে। এসব বিবেচনায় আদালত নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন।

 

তদন্তে যা উঠে এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে রেকর্ড, ডিজিটাল আলামত, ফেসবুক লিংক ও ফরেনসিক তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

তদন্তে আরও উঠে আসে, শিমু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু এবং ওমর ফারুক একটি বেসরকারি এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেন্যান্স কর্মকর্তা। ফেসবুকে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

প্রতিবেদনে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ওমর ফারুকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী নেয়ার অভিযোগে ওমর ফারুক আদালতে পৃথক মামলা করেন। এরপর সেই মামলার দায় থেকে নিজেকে রক্ষা করতেই শিমু পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

 

ওমর ফারুকের আগের মামলা গত ২০ জুলাই ওমর ফারুক চৌধুরী শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দেন। পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ করেন।

 

সেই মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালে ফেসবুকে পরিচয়ের পর শিমু তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে টাকা নেন। জন্মদিনে দেড় লাখ টাকা মূল্যের একটি হীরার আংটিসহ বিয়ের খরচের জন্য মোট ২১ লাখ ৭৪ হাজার ৫১১ টাকা নেয়ার পরও বিয়ে না করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্কে, থমথমে পুরো মনপুরা। আসন্ন 2 নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা কালীন সময় প্রার্থী নিজামুদ্দিন হাওলাদারের নেতাকর্মী ও সমর্থকদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠে এসেছে। প্রার্থীকে বেধড়ক মারধর করায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, নাছির(২৩), আল আমিন(২৫),জিদনী (১৮),অনি (২৩)কাশেম(২৮),অজয়(২৬)

আহতদের পরিবার জানিয়েছেন আহতদের অবস্থা গুরুতর, চিকিৎসার জন্য জেলাতে নেওয়া প্রয়োজন হতে পারে।।

মেম্বার প্রার্থী নাসির অভিযোগ করে বলেন , স্থানীয় প্রশাসন অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে,মাঠ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, দীপক রাশি বাহিনী এরপর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমি নির্বাচন প্রতারণা চলাকালীন সময়ে অতর্কিত দীপক বাহিনীর মূল হোতা সন্ত্রাসী মাকসুদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমাকেও আমার তুই ছেলের উপর হামলা চালান।। এতে করে আমিও আমার ছোট ছেলে আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছি।। মনপুরা পুলিশ প্রশাসনের নিকট আমি অভিযোগ করেছি।ওসি মনপুরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তিনি আরো বলেন সন্ত্রাসী ফারুক ফরাজী, ইলিয়াছ চৌধূরী, ইলিয়াস ফরাজী, ফুহাদ আওলাদ মাতাব্বর, মনির ফরাজী, খোকন পর এক নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলেও ওসি মনপুরা এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই, চিরে যদি সন্ত্রাসীদের দমন না করা হয় তাহলে নির্বাচন হবে মনপুরা হবে ঝুঁকিপূর্ণ, নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রনহীন হয়ে পড়বেন।। নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে কাজ করলেও এখন পর্যন্ত মনপুরা মাঠ নিয়ন্ত্রণে আনতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছেন।।

অপর চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দীপক বাহিনী এ ধরনের ঘটনা চলেছেন, অতর্কিত হামলা, চোরাগুপ্তা হামলা সহ নানা ধরনের কর্মের সাথে পার্থী শাহরিয়া দীপক সরাসরি জড়িত রয়েছেন।।

মুঠোফোনে প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন কাটিয়ে দেন।

বিষয়টি নিয়ে ওসি মনপুরা কে বারবার ফোন করলেও এখন এখন পর্যন্ত মুঠোফোনে পাওয়া যায়নি।।

বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম ওসমান এর সাথে কথা বললে তিনি বলেন আমি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি, মনপুরাকে মামলা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছি।। অচিরেই মনপুরায় মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে আনাতে আমি নিরস কাজ করছি।।

উল্লেখ্য এই যে মনপুরা উপজেলা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থী শাহরিয়ার দীপক বিরুদ্ধে শাহরিয়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ হয়েছে যা পত্র-পত্রিকা ও গণমাধ্যমে বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে।। আজকের চোরাগুপ্তা হামলা সহ নানা অতর্কিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।।। কোন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে মনপুরা থানা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।।

আসছে বিস্তারিত……. সাথে থাকুন

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

এস এম খলিলুর রহমান
ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥

নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে নিরীহ ব্যক্তি বিজিত দাশ মেটনের উপর সন্ত্রাসী হামলার দায়েরী মামলার অন্যতম আসামী কাউন্সিলর যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাদিনী সুপ্রিয়া রানী দাশ। শনিবার (১২ জুন) সকালে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সুপ্রিয়া রানী দাশ বলেন, গেল পৌর নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর যুবরাজ গোপ তার পরিবারের উপর ক্ষিপ্ত হন। এরজের ধরে বিগত ২৬ এপ্রিল সন্ধ্যায় নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ গয়াহরি গ্রামে জ্যোতিষ দাশের বাড়ি সামনে রাস্তার উপর পেয়ে আমার স্বামী বিজিত দাশ মেটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, জ্যোতিষ দাশ, সীমা রানী দাশ, উৎফল দাশ ও লিপ্টু দাশসহ একদল লোক। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার স্বামী গুরুতর আহত হয়ে সিলেট ও ঢাকা হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। আমার স্বামী আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। পুলিশ ঘটনার খবর পেয়ে আমার স্বামীর রক্তাক্ত অবস্থা দেখে তাৎক্ষনিকভাবে জ্যোতিষ দাশকে গ্রেফতার করে। পরে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরন করে পুলিশ। এ ব্যাপারে আমি নবীগঞ্জ থানায় মামলা নিয়ে গেলে পুলিশ আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেন। পরবর্তীতে আমি বাদী হয়ে হবিগঞ্জ আদালতে উল্লেখিত দুর্বৃত্তদের আসামী করে মামলা দায়ের করি। মামলাটি আদালতের নির্দেশে এফআইআর হিসেবে নবীগঞ্জ থানায় রুজু হয়। মামলা রুজু হলেও মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপরাপর আসামীদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অথচ যুবরাজ গোপ প্রকাশ্যে নবীগঞ্জ শহরে ও বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমি অসহায় একজন মহিলা, মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুর রহমানকে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও আসামী গ্রেফতার করিতে তিনি গড়িমশি করছেন। এদিকে আমার স্বামীর বর্তমান শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভাল নয়। বিছানায় শয্যাসায়ী আছেন। দারিদ্রতার কারনে আমার স্বামীর চিকিৎসা করাইতে গিয়ে ইতিমধ্যে ভিটে বাড়ি বিক্রি করতে হয়েছে। সামাজিক বিচার থেকে বঞ্চিত হয়ে আইনের আশ্রয় নিয়েও আমাদের এত বিড়ম্বনা পোহাতে হবে, তা জানা ছিলনা।
বর্তমানে আমার আহত স্বামী বিজিত দাশ কথা বার্তা বলতে পারছেন না, বাম চোখেঁ দেখতেও পান না। ঘটনাটি এলাকার সকল মানূষ অবগত রয়েছেন।
ন্যায় বিচারের স্বার্থে আমার দায়েরী মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাংবাদিকদের মাধ্যমে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

নবীগঞ্জে আসামী গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে বাদিনীর সংবাদ সম্মেলন

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩