Uncategorized

এই জয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা

এই জয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা [contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form] ব্রাসিলিয়ায় ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে বিস্তারিত

Vote Demo Testing

[ays_poll id=3] আপনার মূল্যবান ভোট প্রদান করেছেন। গণ টিভির সাথে থাকার জন্য বিস্তারিত

রাতে ৮০০ কেজি গোবর চুরির অভিযোগ, তদন্তে পুলিশ


ভারতের ছত্তিশগড়ের একটি গ্রাম থেকে ৮০০ কেজি গোবর চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এরপর তদন্তে নেমেছে পুলিশ। খবর ভারতীয় সংবাদসংস্থা পিটিআই’র।

জানা যায়, গত ৯ জুন রাতে ছত্তিশগড়ের কোরবা জেলার ধুরেনা গ্রামে ওই চুরির ঘটনা ঘটেছে। দিপকা থানার পুলিশ কর্মকর্তা হরিশ তান্ডেকর জানিয়েছেন, ১৫ জুন গৌথান সমিতির গ্রামের প্রধান কামহান সিং কানওয়ার এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ কর্মকর্তা বলেন, ওই ৮০০ কেজি গোরবের বাজারে মূল্য ১ হাজার ৬০০ টাকার মতো। কিন্তু কে বা কারা এ গোবর চুরি করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে কী কারণে গোবর চুরি করা হয়েছে, তা নিয়েও দোটানায় পুলিশ।

রাজ্য সরকারের উচ্চাকাঙ্ক্ষী ‘গোধন ন্যায় যোজনা’ প্রকল্পের আওতায় প্রতি কেজি গোবর দু’টাকায় কিনছে ছত্তিশগড় সরকার। যে গোবর কেনা হচ্ছে, তা গৌঠানে (কোনও গ্রামের নির্দিষ্ট এলাকা, যেখানে দিনের বেলায় গবাদি পশুদের রাখা হয়) রাখা হচ্ছে। সেই গোবর দিয়ে প্রাকৃতিক সার উৎপাদনের পরিকল্পনা করছে কংগ্রেস সরকার।

সেজন্য কেনা হচ্ছে গোবর। আর সম্ভবত সেই কারণেই গোবর চুরি করা হয়েছে বলে ধারণা একাংশের। যদিও পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।

ভারতে ৮০০ কেজি গোবর চুরির অভিযোগ, তদন্তে পুলিশ

রাতে ৮০০ কেজি গোবর চুরির অভিযোগ, তদন্তে পুলিশ ভারতের ছত্তিশগড়ের একটি গ্রাম থেকে ৮০০ কেজি গোবর চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা বিস্তারিত

মুসলিম ভাইয়েরা, আল্লাহপাকের কাছে যে বিষয়গুলো অত্যন্ত নিন্দনীয় এবং তিনি যেগুলোর কারণে বান্দার সব আমল বাতিল করে দেন, এসবের অন্যতম হচ্ছে—দ্বীন ইসলাম বা ইসলাম সম্পর্কিত কোনো বিষয় নিয়ে হাসি-তামাশা করা। শুধু কি আমল বাতিল হয়ে যাওয়া, বরং কোনো কোনো কথা ও ঠাট্টা তো আপনাকে ইসলাম থেকে বের করে দেবে আপনার অজান্তে।
.
নামাজ না পড়া গোনাহের কাজ, কিন্তু নামাজ বা নামাজিদের নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য কিংবা তামাশা করা কুফুরি। মুনাফেকদের প্রথম পরিচয় ছিল, তারা মুসলমানদের নিয়ে হাসি-তামাশা করত, তাদের বোকা ভাবত। আল্লাহপাক তাদের ধমক দিয়ে বলেছেন, ‘তারাই বোকা অথচ নিজেরা তা জানে না।’ (সূরা বাকারা-১৩)
.
ইমাম ইবনে কুদামাহ লিখেছেন, যে আল্লাহকে স্বেচ্ছায় বা অনিচ্ছায় গালি দিল, কিংবা যে আল্লাহ বা তাঁর রাসুল কিংবা দ্বীনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা করল, সে কাফের হয়ে গেল। (আল মুগনি)
.
ইমাম নববী বলেন, স্বেচ্ছায় কিংবা কেউ যদি স্পষ্টভাবে এমন কোনো কথা বলে যা আল্লাহ ও তাঁর রাসুলের কোনো বিধানকে তুচ্ছ করে, তা অবশ্যই কুফুরি। ইমাম কুরতুবি লিখেছেন, মজা করার জন্য হোক বা সত্যি সত্যি হোক, ইসলামের কোনো সাধারণ বিষয় নিয়ে হাসি-তামাশা করা কুফুরি। এতে কারও দ্বিমত নেই।
.
ইমাম ইবনে তাইমিয়া বলেন, দ্বীনের যে কোনো স্পষ্ট বিষয় নিয়ে ঠাট্টা করা কুফুরি। যে এমন করল তার ঈমান ধ্বংস হয়ে কুফুরিতে পরিণত হলো।

তাই কোনো একজন সাধারণ মানুষ, যে দাড়ি রেখে দ্বীনের ওপর চলতে সচেষ্ট, অথবা টাকনুর উপর কাপড় পরিধান করেন, যে নারী বোরকায় নিজেকে আবৃত রেখে চলতে চান, তাকে যদি এ কারণে কেউ তুচ্ছ ভাবে কিংবা অন্য দৃষ্টিতে দেখে, তবে নিশ্চয়ই বিষয়টি গিয়ে দ্বীনের সীমারেখা পর্যন্ত পৌঁছে, যা অত্যন্ত ভয়ানক বিষয়। অনেক নামাজি মানুষ কিংবা দাড়িওয়ালা সাধু হয়তো অপকর্মে লিপ্ত, তাই বলে তো আর ইসলাম ধর্মকে গালমন্দ করা বৈধ হয়ে যায় না, এটি তার স্বভাবের দোষ, নামাজ কিংবা আমলের এতে কী? যত্তসব ভন্ড এই জুব্বা টুপি আলা! হটাত আবার মৌলবী সাজলি কেন!
.
অহরহ পথে-ঘাটে এসব বিষয় নিয়ে ‘মশকরা’ করে মানুষ নিজের অজান্তেই তার দ্বীন থেকে বহিষ্কৃত হয়ে যায়, সামান্য ‘বিদ্রূপে’ শেষ হয়ে যায় তার এতদিনের সব নেক আমল। তাই আজ থেকে সব বিষয় নিয়ে হাসি-তামাশা নয়, ইসলাম এবং এর সঙ্গে সম্পর্কিত কোনো বিষয় নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য নয়, সামান্য একটু হাসির জন্য নিজের সব ঈমান-আমল বিকিয়ে দেয়া কোনো সচেতন বুদ্ধিমানের কাজ হতে পারেনা। তাই আসুন, এই নিন্দনীয় কাজ-কর্ম থেকে নিজেরাও বেঁচে থাকি, অন্যকেও বাঁচিয়ে রাখি। আল্লাহ আমাদের তাওফীক দান করুন। আমীন!

যে তামশায় সব হারাবেন

মুসলিম ভাইয়েরা, আল্লাহপাকের কাছে যে বিষয়গুলো অত্যন্ত নিন্দনীয় এবং তিনি যেগুলোর কারণে বান্দার সব আমল বাতিল করে দেন, এসবের অন্যতম হচ্ছে—দ্বীন ইসলাম বা ইসলাম সম্পর্কিত কোনো বিষয় নিয়ে হাসি-তামাশা করা। বিস্তারিত

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

জীবনবাজি রেখে জন্মভূমিকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করে যুদ্ধের ক্ষতচিহ্ন শরীরে নিয়ে ফিরে এসেছিলেন বীরসেনানীরা। তবে স্বাধীনতা পরবর্তী এই দীর্ঘ সময়ে চাওয়া-পাওয়ার হিসাব মিলল কতটুকু? প্রশ্ন থেকেই যায়।

নতুন খবর হচ্ছে, আগামী জুলাই মাস থেকেই প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাকে ২০ হাজার টাকা করে সম্মানী ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ রবিবার (২০ জুন) নবনির্মিত ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় ৩ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে এ কমপ্লেক্স নির্মাণ করা হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেন, বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বীরনিবাস নির্মাণ কাজ কয়েক দিনের মধ্যে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বীরনিবাস নির্মাণ প্রকল্প অনুমোদন করেছেন। প্রথমে ১৪ হাজার থাকলেও পরে প্রধানমন্ত্রী এ সংখ্যা ৩০ হাজারে উন্নীত করেন।

মোজাম্মেল হক বলেন, বীর মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন বিশেষায়িত হাসপাতাল এবং জেলা-উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া সারা দেশে সব বীর মুক্তিযোদ্ধার কবর একই ডিজাইনে করার কাজও চলমান রয়েছে। মন্ত্রী এ সময় সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ায় আত্মনিয়োগ করতে আহ্বান জানান।

 

আগামী মাস থেকে মুক্তিযোদ্ধার ভাতা ২০ হাজার টাকা

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form] জীবনবাজি রেখে জন্মভূমিকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করে যুদ্ধের ক্ষতচিহ্ন শরীরে নিয়ে ফিরে এসেছিলেন বীরসেনানীরা। তবে বিস্তারিত

ছবির মানুষটির নাম ওমর ফারুক। বয়স ৫৪ বছর। তিনি একজন নওমুসলিম। শুধু নওমুসলিম নন, তিনি একজন ইমাম। শুধু ইমাম নন, তিনি একাধারে ৩০ টি পরিবারকে মুসলমান বানিয়েছেন। শুধু মুসলমান বানাননি, তাদের নামাজ ও দ্বীন শিখার জন্য নিজের জায়গায় মসজিদ গড়ে তুলেছেন।

বান্দরবন জেলার রোয়াংছড়ি উপজেলার গহীন পাহাড়ী এলাকা তুলাছড়ি পাড়ার স্থায়ী বাসিন্দা ওমর ফারুক। তিনি পাহাড়ী ত্রিপুরা উপজাতির লোক। তাঁর পূর্ব নাম পূর্ণচন্দ্র ত্রিপুরা। গোত্রের সকলে যখন খৃস্টান ধর্ম গ্রহণ করছে, সে সময়ে একাকী ২০১৪ সালে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তিনি ইসলামের আলো আশেপাশের আরো কয়েকটি গ্রামে ছড়িয়ে দিয়েছেন। এটাই তাঁর জন্য কাল হয়ে দাঁড়ায়। পাহাড়ী বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা তাঁকে বহুদিন ধরে হুমকী দিয়ে আসছে। গত শুক্রবার এশার নামাজের পর তাঁকে গুলি করে হত্যা করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনশাআল্লাহ তিনি শহীদ হয়েছেন। হত্যাকারীদের প্রতি তীব্র ঘৃণা ও ধিক্কার জানাচ্ছি এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করছি।

মুসলিম প্রধান দেশের একজন ইমামকে দেশের বিচ্ছিন্নতাবাদী পাহাড়ী সন্ত্রাসী কর্তৃক হত্যা করা হলো অথচ মূল ধারার উল্লেখযোগ্য মিডিয়ায় সংবাদটি এখনো পর্যন্ত আসে নাই ! পার্বত্য অঞ্চলে ইসলামের উত্থান ঠেকাতে মরিয়া হয়ে উঠা সকল সন্ত্রাসীদের অবিলম্বে নির্মুল করতে না পারলে দেশের অখণ্ডতা রক্ষা করা কঠিন হয়ে যাবে।

তাই শহীদ ওমর ফারকসহ পাহাড়ী বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের হাতে নিহত সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি তুলুন। নিরস্ত্র মানুষের নিরাপত্তার জন্য পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি তুলুন।

ইমামকে গুলি করে হত্যা

ছবির মানুষটির নাম ওমর ফারুক। বয়স ৫৪ বছর। তিনি একজন নওমুসলিম। শুধু নওমুসলিম নন, তিনি একজন ইমাম। শুধু ইমাম নন, তিনি একাধারে ৩০ টি পরিবারকে মুসলমান বানিয়েছেন। শুধু মুসলমান বানাননি, বিস্তারিত

ছবি- সংগ্রহিত

 

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোট ভেটখালী গ্রামে অজ্ঞাতনামা পাগলীর পেটে বাচ্চা, পাগলীর সাথে মেলামেশা কালে এলাকাবাসীর নিকট হাতেনাতে ধরা খেলো বড় ভেটখালী গ্রামের, ওজি মোড়লের  এর পুত্র আইয়ুব আলী (৩৫)। ঘটনা সুত্রে জানা যায় অজ্ঞাতনামা ওই পাগলী গত ১ বছর যাবত ছোট ভেটখালী গ্রামে ঘোরাফেরা করে এবং রাত্রেতে  ছোট ভেটখালী ৩৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষের থাকে। এক পর্যায়ে গত এক মাস আগের পাগলীর পেটে বাচ্চা এলাকাবাসীর নজরে আসে এবং এলাকার কিছু লোক পাগলীর ওই থাকার জায়গায় পরিত্যক্ত স্কুলের দিকে নজর রাখে যাহাতে পাগলীর পেটের বাচ্চার হুদিস মেলে কিনা। গত ১৭/৬/২০২১ তারিক দিবাগত রাত্রে বন্যার কারণে স্কুলের পাশে খালে মাছ ধরা এলাকাবাসীরা ওজি মোড়লের পুত্র আইয়ুব আলীকে  ওই স্থানে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়, রাত্রে আনুমানিক ৯ টার দিকে বড় ভেটখালী গ্রামের, বাশাড়,হায়বুর, আব্দুল্লাহ, সহ কয়েকজন অতি গোপনে পাগলীর বাসস্থান ইস্কুল পরিত্যক্ত ঘরে গিয়ে আপত্তিকর অবস্থায় পাগলীর সাথে ধরে ফেলে ওজি মোড়লের   পুত্র আইয়ুব আলীকে। ধরার পরে এলাকার লোকজন সহ সবাই মিলে মানুষ রুপে জানোয়ার আইয়ুব আলী সহ ওই পাগলি কে, শ্যামনগর থানা পুলিশের হাতে প্রেরণ করেন। এ ব্যাপারে ১৮/৬/২০২১ তারিকে ছোট ভেটখালী গ্রামের মৃত আরশাদ আলীর পুত্র আব্দুল জলিল বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং২৬ মানুষ রুপি জানোয়ার আইয়ুব আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী। এ বিষয়ে শ্যামনগর থানা পুলিশের নিকট জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পাগলী ধর্ষণকারী আইয়ুব আলী ও পাগলিকে আইন অনুযায়ী সাতক্ষীরা জেলা হাজতে প্রেরণ করা হয়।

শ্যামনগরে গর্ভবতী পাগলীকে ধর্ষন

  সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোট ভেটখালী গ্রামে অজ্ঞাতনামা পাগলীর পেটে বাচ্চা, পাগলীর সাথে মেলামেশা কালে এলাকাবাসীর নিকট হাতেনাতে ধরা খেলো বড় ভেটখালী গ্রামের, ওজি মোড়লের  এর পুত্র বিস্তারিত

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আদালতে মিথ্যা হলফনামা দেয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. জাকির হোসাইন এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারা এবং দণ্ডবিধির ১৮১, ১৮২ ও ১৯৩ ধারায় মামলা করা হবে। আদালত নিজেই এ মামলার বাদী হয়েছেন।

 

আদালতের নথি অনুযায়ী, খাদিজা সুলতানা শিমু মামলার বাদী হয়ে বেসরকারি একটি এয়ারলাইন্সের কর্মকর্তা মো. ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

 

তদন্ত শেষে উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানান, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারে উল্লেখ করা ফেসবুক লিংক, ডিজিটাল আলামত ও অন্যান্য তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ মেলেনি। ফলে ওই কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

একই সঙ্গে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, ওমর ফারুক আগে শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছিলেন। সেই মামলার দায় এড়াতেই শিমু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন লিংক উল্লেখ করে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক ও মিথ্যা মামলা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এ কারণে শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারায় আইনগত ব্যবস্থা নেয়ার আবেদনও করেন তদন্ত কর্মকর্তা।

 

পরে গত ৯ জুলাই আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ওমর ফারুককে মামলা থেকে অব্যাহতি দেন। আদালতের আদেশে বলা হয়, শিমু ক্ষতিসাধনের উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং হলফ করে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। মামলার নথিতে তার দেয়া হলফনামাও সংযুক্ত রয়েছে। এসব বিবেচনায় আদালত নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন।

 

তদন্তে যা উঠে এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে রেকর্ড, ডিজিটাল আলামত, ফেসবুক লিংক ও ফরেনসিক তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

তদন্তে আরও উঠে আসে, শিমু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু এবং ওমর ফারুক একটি বেসরকারি এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেন্যান্স কর্মকর্তা। ফেসবুকে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

প্রতিবেদনে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ওমর ফারুকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী নেয়ার অভিযোগে ওমর ফারুক আদালতে পৃথক মামলা করেন। এরপর সেই মামলার দায় থেকে নিজেকে রক্ষা করতেই শিমু পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

 

ওমর ফারুকের আগের মামলা গত ২০ জুলাই ওমর ফারুক চৌধুরী শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দেন। পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ করেন।

 

সেই মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালে ফেসবুকে পরিচয়ের পর শিমু তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে টাকা নেন। জন্মদিনে দেড় লাখ টাকা মূল্যের একটি হীরার আংটিসহ বিয়ের খরচের জন্য মোট ২১ লাখ ৭৪ হাজার ৫১১ টাকা নেয়ার পরও বিয়ে না করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্কে, থমথমে পুরো মনপুরা। আসন্ন 2 নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা কালীন সময় প্রার্থী নিজামুদ্দিন হাওলাদারের নেতাকর্মী ও সমর্থকদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠে এসেছে। প্রার্থীকে বেধড়ক মারধর করায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, নাছির(২৩), আল আমিন(২৫),জিদনী (১৮),অনি (২৩)কাশেম(২৮),অজয়(২৬)

আহতদের পরিবার জানিয়েছেন আহতদের অবস্থা গুরুতর, চিকিৎসার জন্য জেলাতে নেওয়া প্রয়োজন হতে পারে।।

মেম্বার প্রার্থী নাসির অভিযোগ করে বলেন , স্থানীয় প্রশাসন অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে,মাঠ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, দীপক রাশি বাহিনী এরপর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমি নির্বাচন প্রতারণা চলাকালীন সময়ে অতর্কিত দীপক বাহিনীর মূল হোতা সন্ত্রাসী মাকসুদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমাকেও আমার তুই ছেলের উপর হামলা চালান।। এতে করে আমিও আমার ছোট ছেলে আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছি।। মনপুরা পুলিশ প্রশাসনের নিকট আমি অভিযোগ করেছি।ওসি মনপুরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তিনি আরো বলেন সন্ত্রাসী ফারুক ফরাজী, ইলিয়াছ চৌধূরী, ইলিয়াস ফরাজী, ফুহাদ আওলাদ মাতাব্বর, মনির ফরাজী, খোকন পর এক নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলেও ওসি মনপুরা এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই, চিরে যদি সন্ত্রাসীদের দমন না করা হয় তাহলে নির্বাচন হবে মনপুরা হবে ঝুঁকিপূর্ণ, নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রনহীন হয়ে পড়বেন।। নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে কাজ করলেও এখন পর্যন্ত মনপুরা মাঠ নিয়ন্ত্রণে আনতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছেন।।

অপর চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দীপক বাহিনী এ ধরনের ঘটনা চলেছেন, অতর্কিত হামলা, চোরাগুপ্তা হামলা সহ নানা ধরনের কর্মের সাথে পার্থী শাহরিয়া দীপক সরাসরি জড়িত রয়েছেন।।

মুঠোফোনে প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন কাটিয়ে দেন।

বিষয়টি নিয়ে ওসি মনপুরা কে বারবার ফোন করলেও এখন এখন পর্যন্ত মুঠোফোনে পাওয়া যায়নি।।

বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম ওসমান এর সাথে কথা বললে তিনি বলেন আমি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি, মনপুরাকে মামলা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছি।। অচিরেই মনপুরায় মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে আনাতে আমি নিরস কাজ করছি।।

উল্লেখ্য এই যে মনপুরা উপজেলা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থী শাহরিয়ার দীপক বিরুদ্ধে শাহরিয়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ হয়েছে যা পত্র-পত্রিকা ও গণমাধ্যমে বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে।। আজকের চোরাগুপ্তা হামলা সহ নানা অতর্কিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।।। কোন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে মনপুরা থানা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।।

আসছে বিস্তারিত……. সাথে থাকুন

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

এস এম খলিলুর রহমান
ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥

নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে নিরীহ ব্যক্তি বিজিত দাশ মেটনের উপর সন্ত্রাসী হামলার দায়েরী মামলার অন্যতম আসামী কাউন্সিলর যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাদিনী সুপ্রিয়া রানী দাশ। শনিবার (১২ জুন) সকালে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সুপ্রিয়া রানী দাশ বলেন, গেল পৌর নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর যুবরাজ গোপ তার পরিবারের উপর ক্ষিপ্ত হন। এরজের ধরে বিগত ২৬ এপ্রিল সন্ধ্যায় নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ গয়াহরি গ্রামে জ্যোতিষ দাশের বাড়ি সামনে রাস্তার উপর পেয়ে আমার স্বামী বিজিত দাশ মেটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, জ্যোতিষ দাশ, সীমা রানী দাশ, উৎফল দাশ ও লিপ্টু দাশসহ একদল লোক। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার স্বামী গুরুতর আহত হয়ে সিলেট ও ঢাকা হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। আমার স্বামী আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। পুলিশ ঘটনার খবর পেয়ে আমার স্বামীর রক্তাক্ত অবস্থা দেখে তাৎক্ষনিকভাবে জ্যোতিষ দাশকে গ্রেফতার করে। পরে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরন করে পুলিশ। এ ব্যাপারে আমি নবীগঞ্জ থানায় মামলা নিয়ে গেলে পুলিশ আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেন। পরবর্তীতে আমি বাদী হয়ে হবিগঞ্জ আদালতে উল্লেখিত দুর্বৃত্তদের আসামী করে মামলা দায়ের করি। মামলাটি আদালতের নির্দেশে এফআইআর হিসেবে নবীগঞ্জ থানায় রুজু হয়। মামলা রুজু হলেও মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপরাপর আসামীদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অথচ যুবরাজ গোপ প্রকাশ্যে নবীগঞ্জ শহরে ও বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমি অসহায় একজন মহিলা, মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুর রহমানকে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও আসামী গ্রেফতার করিতে তিনি গড়িমশি করছেন। এদিকে আমার স্বামীর বর্তমান শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভাল নয়। বিছানায় শয্যাসায়ী আছেন। দারিদ্রতার কারনে আমার স্বামীর চিকিৎসা করাইতে গিয়ে ইতিমধ্যে ভিটে বাড়ি বিক্রি করতে হয়েছে। সামাজিক বিচার থেকে বঞ্চিত হয়ে আইনের আশ্রয় নিয়েও আমাদের এত বিড়ম্বনা পোহাতে হবে, তা জানা ছিলনা।
বর্তমানে আমার আহত স্বামী বিজিত দাশ কথা বার্তা বলতে পারছেন না, বাম চোখেঁ দেখতেও পান না। ঘটনাটি এলাকার সকল মানূষ অবগত রয়েছেন।
ন্যায় বিচারের স্বার্থে আমার দায়েরী মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাংবাদিকদের মাধ্যমে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

নবীগঞ্জে আসামী গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে বাদিনীর সংবাদ সম্মেলন

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩