Uncategorized

দশম গ্রেডে উন্নীত হলেন ৬৫ হাজার ৫০২ প্রাইমারির প্রধান শিক্ষক

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করেছে সরকার। এতে সারাদেশে ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল বিদ্যমান ১১তম গ্রেড (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং ১২তম বিস্তারিত

খুলনা প্রতিনিধি :

রূপসায় রপ্তানি যোগ্য চিংড়িতে অপদ্রব্য মিশ্রণ বা পুশ রোধে রূপসা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন স্টোক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা গত ২৮ জুলাই বিকাল তিনটায় রূপসা চিংড়ি বণিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান। রূপসা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জোতি কণা দাসের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন রূপসা উপজেলা চিংড়ি বণিক সমিতির সাধারণ সম্পাদক মোল্লা রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণের সিনিয়ার সহকারী পরিচালক মোঃ আবুল হাসান , রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান, নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইলিয়াস শেখ,বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন মংলা চীফ অফিসার আরাফাত হোসেন, কোস্টগার্ড রূপসা স্টেশন পেটি অফিসার মোঃ সাইফুল ইসলাম, রূপসা নৌ পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) মোঃ বিল্লাল হোসেন, রূপসা বাস স্ট্যান্ড পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মোঃ আকরামুল হক। প্রধান বক্তা ছিলেন রূপসা চিংড়ি বনিক সমিতির সভাপতি মোঃ রুবেল মীর, শুভেচ্ছা বক্তব্য রাখেন এবিএম জাকারিয়া । স্টোক হোল্ডারদের মধ্য সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাম সী ফুডস এর চেয়ারম্যান সৈয়দ বদরুজ্জামান বিলাস, রূপসা ফিসের চেয়ারম্যান মোঃ শফিউল্লা খাঁন , ফ্রেশ সী ফুডস লিমিটেডের মোঃ শফিকুর রহমান, অ্যাপোলো সী ফুড লিমিটেডের মালিক মোঃ আয়নাল হক, রোসেলা সী ফুডস এর মালিক মোঃ জালাল উদ্দিন, রোজেমকো সী ফুডস লিমিটেডের নাজমুল হুদা, প্রাইমাস ফ্রোজেন ফুডস লিমিটেডের মোঃ আবু সুফিয়ান, রোজেমকো সী ফুডস লিমিটেডের মোঃ এনামুল হক। এছাড়াও অনুষ্ঠান উপস্থিত ছিলেন রূপসা চিংড়ি বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ মারুফ হোসেন, প্রচার সম্পাদক মোঃ মনিরুজ্জামান খোকন, চিংড়ি এজেন্ট ব্যবসায়ীদের মধ্যে মোঃ জাহাঙ্গীর, মোঃ মোস্তাক হোসেন, মোঃ মিলন, মোঃ হাফিজুর, মোঃ মহিদুল, খাঁন আনিছুল, রিপন, মজুরুল ইসলাম, মোঃ সোহেল প্রমুখ।

রূপসায় চিংড়িতে পুশ রোধে বিভিন্ন স্টোক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা 

খুলনা প্রতিনিধি : রূপসায় রপ্তানি যোগ্য চিংড়িতে অপদ্রব্য মিশ্রণ বা পুশ রোধে রূপসা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন স্টোক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা গত ২৮ জুলাই বিকাল তিনটায় রূপসা চিংড়ি বণিক বিস্তারিত

জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন দলটির আলোচিত নেত্রী নীলা ইস্রাফিল। এনসিপিতে অপরাধীর বিচার হয় না বলেও অভিযোগ করেছেন তিনি।সোমবার (২৮ জুলাই) নিজের ফেসবুকে এক পোস্টে এনসিপি ত্যাগের বিষয়টি জানান নিলা।

ফেসবুক নীলা ইস্রাফিল বলেন, আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়।

এনসিপি একটি রাজনৈতিক দল, যেখানে অপরাধীর বিচার হয় না, যেখানে একজন নারীকে হেনস্তার পরেও অপরাধীর পক্ষে নীরবতা পালন করা হয় সেই জায়গায় আমি এক মুহূর্তও থাকতে পারি না।

তিনি আরো বলেন, একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা করা যে ব্যক্তিসপিটি করেছে, তার বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না, বরং সে দলীয় ছত্রচ্ছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় সেই দল আর কোনো মতাদর্শ বা ন্যায়বিচারের প্রতিনিধিত্ব কনীলা ইস্রাফিল এনসিপি ত্যাগের ঘোষণা দিয়ে বলেন, আমি আজ থেকে, এখন থেকেই এনসিপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করছি। এ দলকে আমি দান করলাম।

আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপোষহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত‍্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হব না।

এনসিপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করলেন নীলা ইস্রাফিল

জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন দলটির আলোচিত নেত্রী নীলা ইস্রাফিল। এনসিপিতে অপরাধীর বিচার হয় না বলেও অভিযোগ করেছেন তিনি।সোমবার (২৮ জুলাই) নিজের ফেসবুকে এক পোস্টে এনসিপি ত্যাগের বিষয়টি বিস্তারিত

সাবেক এমপি বাহার ও মেয়ে সূচনার ১৭ কোটি টাকাসহ ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার নামে এবং তাদের সংশ্লিষ্ট ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এসব বিস্তারিত

ভাত খাওয়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

সকাল বেলার ভাত খাওয়া নিয়ে তর্কবিতর্কের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৮ জুলাই) ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামে। নিহত ব্যক্তির নাম জামাল হোসেন বিস্তারিত

পিরোজপুরে ১৪ বছর পর ব্যবসায়ীর মরদেহ উত্তোলন, ডিএনএ সংগ্রহ

পিরোজপুরের কাউখালীতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুম এবং গুপ্ত হত্যার শিকার ব্যবসায়ী নাজমুল হক মুরাদের সঠিক পরিচয় নির্ধারণ করতে কবর থেকে দ্বিতীয়বার লাশ উত্তোলন করে ডিএনএ সংগ্রহ করা হয়েছে।ডিএনএ টেস্টের বিস্তারিত

নিজের বিরুদ্ধে বন্ধুকে ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে। বিষয়টি অস্বীকার করে এবার সামাজিকমাধ্যমে এক পোস্ট দিয়ে গুজবে কান না দিতে সবাইকে অনুরোধ করেছেন বাংলাদেশের এই পেসার ।নিজের ভেরিফায়েড ফেসবুকে তাসকিন লিখেছেন, ‘সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্যকেও বিভ্রান্ত করবেন না।সবাইকে সত্যের সঙ্গে থাকার কথা জানিয়ে তাসকিন লিখেছেন, ‘এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোনভাবে এমনটা হওয়ার কথা নয়।

শুধু একটা কথাই বলতে চাই—বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন (মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত)। আশা করি সত্যের সঙ্গেই থাকবেন, সত্য কখনো মিথ্যা হয় না।’এর আগে ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গতকাল রাতে মিরপুর এক নম্বরে ঘটনাটি ঘটে। পরে মিরপুর মডেল থানায় রাতেই অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগে বলা হয়েছে, বাদী সিফাতুর রহমান সৌরভকে ফোনে ডেকে নিয়ে যান তাসকিন। পরে তাকে কিল-ঘুষি মেরে জখম করেন ও হুমকি দেন।

বন্ধুকে মারধর ইস্যুতে গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ তাসকিনের

নিজের বিরুদ্ধে বন্ধুকে ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে। বিষয়টি অস্বীকার করে এবার সামাজিকমাধ্যমে এক পোস্ট দিয়ে গুজবে কান না দিতে সবাইকে অনুরোধ বিস্তারিত

মিডিয়া অ্যান্ড এন্ট্রাপ্রেনিয়ার আইকনিক অ্যাওয়ার্ড পেল সাংবাদিক নিশাদ

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মিডিয়া অ্যান্ড এন্ট্রাপ্রেনিয়ার আইকনিক অ্যাওয়ার্ড-২০২৫ পেল দেশ টিভির নিজস্ব প্রতিবেদক মো. শাহাদাত হোসেন নিশাদ।শনিবার (২৬ জুলাই) বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে “উদ্যোক্তাদের সফলতার পেছনের কথা এবং মিডিয়ার বিস্তারিত

স্টাফ রিপোর্টার: (মাইদুল ইসলাম জেলা নীলফামারী)(২৮জুলাই) নীলফামারী সরকারি কলেজের সাবেক ভিপি ও জিএস ফেরদৌস আলীর ৭ম মৃত্যু বার্ষিকী আজ (২৯/০৭/২৫) মঙ্গলবার। ২০১৮ সালের ২৯ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ফেরদৌস আলী। তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে শহরের স্টাফ কোয়াটারস্ত বাসায় বা জহুর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ফেরদৌস আলীর স্ত্রী নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাফিনা বানু জানান মৃত্যুর আগে পর্যন্ত ফেরদৌস আলী দোলুয়া দোগছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ফেরদৌস আলী একজন সংগীত প্রশিক্ষক, নীলফামারী আইনজীবী সমিতির সদস্য ছাড়াও বহু প্রতিভার অধিকারী ছিলেন বলে তিনি জানান।

আজ নীলফামারী সরকারি কলেজের সাবেক ভিপি ফেরদৌস আলীর ৭ম মৃত্যু বার্ষিকী

স্টাফ রিপোর্টার: (মাইদুল ইসলাম জেলা নীলফামারী)(২৮জুলাই) নীলফামারী সরকারি কলেজের সাবেক ভিপি ও জিএস ফেরদৌস আলীর ৭ম মৃত্যু বার্ষিকী আজ (২৯/০৭/২৫) মঙ্গলবার। ২০১৮ সালের ২৯ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বিস্তারিত

স্টাফ রিপোর্টার:(মাইদুল ইসলাম জেলা নীলফামারী) জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তিতে “তারুণ্যের উৎসব-২০২৫”ঘিরে নীলফামারীর কিশোরগঞ্জে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড রংপুরের উদ্যোগে প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮জুলাই) দিনব্যাপী কিশোরগঞ্জের উত্তর কালিকাপুর শালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা সশস্ত্র বাহিনী বোর্ড রংপুরের সচিব মেজর এটিএম নাজমুল হুদা। সশস্ত্র বাহিনী বোর্ডের মেডিক্যাল অফিসার ডাঃ ফারহানুল হাসান ও ডঃ ইমামুল হাসান, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, উত্তর কালিকাপুর শালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাকখারুল ইসলাম বক্তব্য দেন উদ্বোধনী অনুষ্ঠানে। ক্যাম্পেইনে ডায়াবেটিস, প্রেসার, ওজন এবং রক্তের গ্রুপ নির্ণয় ছাড়াও বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। জেলা সশস্ত্র বাহিনী বোর্ড রংপুরের সচিব মেজর এটিএম নাজমুল হুদা জানান, ক্যাম্পেইনে তিন’শ জনকে সেবা দেওয়া হয়েছে। এছাড়াও সঠিকভাবে হাতধোয়া, পানিতে ডুবে মৃত্যু, আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা মূলক পরামর্শ প্রদান করা হয় ক্যাম্পেইনের আলোচনা সভায়। উত্তর শালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর শালডাঙ্গা মুসলিম শাহী দাখিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় মানুষরা ক্যাম্পেইনে অংশ নেন।

নীলফামারীতে সশস্ত্র বাহিনীর উদ্যোগে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার:(মাইদুল ইসলাম জেলা নীলফামারী) জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তিতে “তারুণ্যের উৎসব-২০২৫”ঘিরে নীলফামারীর কিশোরগঞ্জে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড রংপুরের উদ্যোগে প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮জুলাই) দিনব্যাপী কিশোরগঞ্জের উত্তর কালিকাপুর শালডাঙ্গা বিস্তারিত

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আদালতে মিথ্যা হলফনামা দেয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. জাকির হোসাইন এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারা এবং দণ্ডবিধির ১৮১, ১৮২ ও ১৯৩ ধারায় মামলা করা হবে। আদালত নিজেই এ মামলার বাদী হয়েছেন।

 

আদালতের নথি অনুযায়ী, খাদিজা সুলতানা শিমু মামলার বাদী হয়ে বেসরকারি একটি এয়ারলাইন্সের কর্মকর্তা মো. ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

 

তদন্ত শেষে উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানান, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারে উল্লেখ করা ফেসবুক লিংক, ডিজিটাল আলামত ও অন্যান্য তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ মেলেনি। ফলে ওই কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

একই সঙ্গে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, ওমর ফারুক আগে শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছিলেন। সেই মামলার দায় এড়াতেই শিমু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন লিংক উল্লেখ করে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক ও মিথ্যা মামলা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এ কারণে শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারায় আইনগত ব্যবস্থা নেয়ার আবেদনও করেন তদন্ত কর্মকর্তা।

 

পরে গত ৯ জুলাই আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ওমর ফারুককে মামলা থেকে অব্যাহতি দেন। আদালতের আদেশে বলা হয়, শিমু ক্ষতিসাধনের উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং হলফ করে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। মামলার নথিতে তার দেয়া হলফনামাও সংযুক্ত রয়েছে। এসব বিবেচনায় আদালত নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন।

 

তদন্তে যা উঠে এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে রেকর্ড, ডিজিটাল আলামত, ফেসবুক লিংক ও ফরেনসিক তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

তদন্তে আরও উঠে আসে, শিমু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু এবং ওমর ফারুক একটি বেসরকারি এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেন্যান্স কর্মকর্তা। ফেসবুকে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

প্রতিবেদনে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ওমর ফারুকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী নেয়ার অভিযোগে ওমর ফারুক আদালতে পৃথক মামলা করেন। এরপর সেই মামলার দায় থেকে নিজেকে রক্ষা করতেই শিমু পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

 

ওমর ফারুকের আগের মামলা গত ২০ জুলাই ওমর ফারুক চৌধুরী শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দেন। পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ করেন।

 

সেই মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালে ফেসবুকে পরিচয়ের পর শিমু তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে টাকা নেন। জন্মদিনে দেড় লাখ টাকা মূল্যের একটি হীরার আংটিসহ বিয়ের খরচের জন্য মোট ২১ লাখ ৭৪ হাজার ৫১১ টাকা নেয়ার পরও বিয়ে না করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্কে, থমথমে পুরো মনপুরা। আসন্ন 2 নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা কালীন সময় প্রার্থী নিজামুদ্দিন হাওলাদারের নেতাকর্মী ও সমর্থকদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠে এসেছে। প্রার্থীকে বেধড়ক মারধর করায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, নাছির(২৩), আল আমিন(২৫),জিদনী (১৮),অনি (২৩)কাশেম(২৮),অজয়(২৬)

আহতদের পরিবার জানিয়েছেন আহতদের অবস্থা গুরুতর, চিকিৎসার জন্য জেলাতে নেওয়া প্রয়োজন হতে পারে।।

মেম্বার প্রার্থী নাসির অভিযোগ করে বলেন , স্থানীয় প্রশাসন অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে,মাঠ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, দীপক রাশি বাহিনী এরপর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমি নির্বাচন প্রতারণা চলাকালীন সময়ে অতর্কিত দীপক বাহিনীর মূল হোতা সন্ত্রাসী মাকসুদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমাকেও আমার তুই ছেলের উপর হামলা চালান।। এতে করে আমিও আমার ছোট ছেলে আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছি।। মনপুরা পুলিশ প্রশাসনের নিকট আমি অভিযোগ করেছি।ওসি মনপুরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তিনি আরো বলেন সন্ত্রাসী ফারুক ফরাজী, ইলিয়াছ চৌধূরী, ইলিয়াস ফরাজী, ফুহাদ আওলাদ মাতাব্বর, মনির ফরাজী, খোকন পর এক নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলেও ওসি মনপুরা এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই, চিরে যদি সন্ত্রাসীদের দমন না করা হয় তাহলে নির্বাচন হবে মনপুরা হবে ঝুঁকিপূর্ণ, নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রনহীন হয়ে পড়বেন।। নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে কাজ করলেও এখন পর্যন্ত মনপুরা মাঠ নিয়ন্ত্রণে আনতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছেন।।

অপর চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দীপক বাহিনী এ ধরনের ঘটনা চলেছেন, অতর্কিত হামলা, চোরাগুপ্তা হামলা সহ নানা ধরনের কর্মের সাথে পার্থী শাহরিয়া দীপক সরাসরি জড়িত রয়েছেন।।

মুঠোফোনে প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন কাটিয়ে দেন।

বিষয়টি নিয়ে ওসি মনপুরা কে বারবার ফোন করলেও এখন এখন পর্যন্ত মুঠোফোনে পাওয়া যায়নি।।

বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম ওসমান এর সাথে কথা বললে তিনি বলেন আমি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি, মনপুরাকে মামলা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছি।। অচিরেই মনপুরায় মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে আনাতে আমি নিরস কাজ করছি।।

উল্লেখ্য এই যে মনপুরা উপজেলা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থী শাহরিয়ার দীপক বিরুদ্ধে শাহরিয়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ হয়েছে যা পত্র-পত্রিকা ও গণমাধ্যমে বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে।। আজকের চোরাগুপ্তা হামলা সহ নানা অতর্কিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।।। কোন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে মনপুরা থানা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।।

আসছে বিস্তারিত……. সাথে থাকুন

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

এস এম খলিলুর রহমান
ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥

নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে নিরীহ ব্যক্তি বিজিত দাশ মেটনের উপর সন্ত্রাসী হামলার দায়েরী মামলার অন্যতম আসামী কাউন্সিলর যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাদিনী সুপ্রিয়া রানী দাশ। শনিবার (১২ জুন) সকালে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সুপ্রিয়া রানী দাশ বলেন, গেল পৌর নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর যুবরাজ গোপ তার পরিবারের উপর ক্ষিপ্ত হন। এরজের ধরে বিগত ২৬ এপ্রিল সন্ধ্যায় নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ গয়াহরি গ্রামে জ্যোতিষ দাশের বাড়ি সামনে রাস্তার উপর পেয়ে আমার স্বামী বিজিত দাশ মেটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, জ্যোতিষ দাশ, সীমা রানী দাশ, উৎফল দাশ ও লিপ্টু দাশসহ একদল লোক। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার স্বামী গুরুতর আহত হয়ে সিলেট ও ঢাকা হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। আমার স্বামী আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। পুলিশ ঘটনার খবর পেয়ে আমার স্বামীর রক্তাক্ত অবস্থা দেখে তাৎক্ষনিকভাবে জ্যোতিষ দাশকে গ্রেফতার করে। পরে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরন করে পুলিশ। এ ব্যাপারে আমি নবীগঞ্জ থানায় মামলা নিয়ে গেলে পুলিশ আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেন। পরবর্তীতে আমি বাদী হয়ে হবিগঞ্জ আদালতে উল্লেখিত দুর্বৃত্তদের আসামী করে মামলা দায়ের করি। মামলাটি আদালতের নির্দেশে এফআইআর হিসেবে নবীগঞ্জ থানায় রুজু হয়। মামলা রুজু হলেও মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপরাপর আসামীদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অথচ যুবরাজ গোপ প্রকাশ্যে নবীগঞ্জ শহরে ও বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমি অসহায় একজন মহিলা, মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুর রহমানকে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও আসামী গ্রেফতার করিতে তিনি গড়িমশি করছেন। এদিকে আমার স্বামীর বর্তমান শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভাল নয়। বিছানায় শয্যাসায়ী আছেন। দারিদ্রতার কারনে আমার স্বামীর চিকিৎসা করাইতে গিয়ে ইতিমধ্যে ভিটে বাড়ি বিক্রি করতে হয়েছে। সামাজিক বিচার থেকে বঞ্চিত হয়ে আইনের আশ্রয় নিয়েও আমাদের এত বিড়ম্বনা পোহাতে হবে, তা জানা ছিলনা।
বর্তমানে আমার আহত স্বামী বিজিত দাশ কথা বার্তা বলতে পারছেন না, বাম চোখেঁ দেখতেও পান না। ঘটনাটি এলাকার সকল মানূষ অবগত রয়েছেন।
ন্যায় বিচারের স্বার্থে আমার দায়েরী মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাংবাদিকদের মাধ্যমে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

নবীগঞ্জে আসামী গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে বাদিনীর সংবাদ সম্মেলন

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩