অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য : নুসরাত ফারিয়া - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য : নুসরাত ফারিয়া

অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য : নুসরাত ফারিয়া

গত ১৮ মে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। কারাগারে প্রেরণ করা হয়েছিল তাকে। এরপর জামিনে মুক্ত হন এ অভিনেত্রী। কারাগার থেকে মুক্তির পর দীর্ঘদিন সামাজিক যোগাযোগমাধ্যমে নীরব ছিলেন নুসরাত ফারিয়া জানিয়েছিলেন তিনি গুরুতর অসুস্থ। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি। সক্রিয় হয়েছেন সোশ্যাল মিডিয়াতেও। সম্প্রতি নিজের ফেসবুকে নতুন সিনেমা নিয়ে পোস্ট করেছেন অভিনেত্রী।

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া অভিনীত ঈদুল ফিতরের সিনেমা ‘জ্বীন-৩’। এ সিনেমার পোস্টার শেয়ার করে লিখেছেন, “অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য। ‘জ্বীন-৩’ থেকে এবার কেউ রেহাই পাবে না।” এরপর মুক্তির তারিখ উল্লেখ করে অভিনেত্রী লেখেন, ‘৮ জুলাই বিকাল ৩টা, বিশ্বব্যাপী ডিজিটাল মুক্তি।’নুসরাত ফারিয়ার পোস্টে মন্তব্য করতে দেখা গেছে অনুরাগীদের। অভিনেত্রীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনেকেই সিনেমাটি দেখার ইচ্ছাও পোষণ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d