ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

রহস্যজনক মৃত্যু হয়েছে পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর আলীর। তার বয়স হয়েছিল ৩২ বছর। সূত্র: জিও টিভি।মঙ্গলবার (৮ জুলাই) করাচির ডিফেন্স ফেজ-৬ এর ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ।সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আইন প্রয়োগকারী সংস্থার কর্মীরা জানিয়েছেন, আদালতের নির্দেশ মোতাবেক মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে ফ্ল্যাটটি খালি করার জন্য সেখানে যাওয়া হয়। ভেতর থেকে কেউ সাড়া না দেওয়ায় ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। এ সময় মেঝেতে অভিনেত্রীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গত ৭ বছর ধরে ফ্ল্যাটটিতে একাই থাকতেন অভিনেত্রী হুমাইরা আসগর। তার মরদেহ উদ্ধারের ঘটনায় ঘটনাস্থল থেকে ফরেনসিক প্রমাণ সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

কর্মকর্তারা আরও জানান, ফ্ল্যাটের মালিক বকেয়া ভাড়ার জন্য মামলা করেছিলেন অভিনেত্রীর বিরুদ্ধে। আদালত কর্তৃক নিযুক্ত একজন বেলিফ উচ্ছেদের আদেশ কার্যকর করতে ফ্ল্যাটে আসলে তখন তারকার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের পর তবেই মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভবত ১৫ থেকে ২০ দিন আগের পুরনো মরদেহ।

পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ বলেন, হুমাইরা আসগরের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। মরদেহটি পচন অবস্থায় এসেছে।

এ ঘটনায় অভিনেত্রীর এক প্রতিবেশী জানিয়েছেন, ফ্ল্যাটের মালিক জানিয়ছেন হুমাইরা আসগর ভাড়া দিতে কালক্ষেপণ করছিলেন। পুলিশ মঙ্গলবার ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে তার মরদেহ দেখতে পায়। ভবনের প্রতিবেশীদের সঙ্গে খুব বেশি যোগাযোগ করতেন না তিনি। তার কোনো গাড়িও ছিল না।

উল্লেখ্য, বিখ্যাত রিয়েলিটি শো ‘তামাশা ঘর’ এবং ‘জালাইবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করেছিলেন অভিনেত্রী হুমাইরা  অসগর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d