অশ্লীল মন্তব্য, মানহানির মামলায় গ্রেপ্তার হলেন অভিনেত্রী - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
অশ্লীল মন্তব্য, মানহানির মামলায় গ্রেপ্তার হলেন অভিনেত্রী

অশ্লীল মন্তব্য, মানহানির মামলায় গ্রেপ্তার হলেন অভিনেত্রী

মালয়ালম ইন্ডাস্ট্রির বহুল পরিচিত অভিনেত্রী মিনু মুনির (৪৫)। সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্র: দ্য হিন্দু।সোমবার (৩০ জুন) ভারতের কোচি সিটি সাইবার ক্রাইম পুলিশ তাকে গ্রেপ্তার করে।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা ও পরিচালক বালাচন্দ্র মেননের অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলায় মিনুকে গ্রেপ্তার করা হয়েছে। পরিচালকের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার কারণেই মামলা হয় অভিনেত্রীর বিরুদ্ধে।

এর আগে, মিনুর আগাম জামিন আবেদন খারিজ করেন কেরালা হাইকোর্ট। তাকে পুলিশের কাছে হাজির হওয়ার নির্দেশ দেন। এরপর সাইবার ক্রাইম থানায় আত্মসমর্পণ করলে জামিনে মুক্তি দেওয়া হয় তাকে।

মামলা সূত্রে জানা গেছে, অভিনেত্রী মিনু ক্রমাগত পরিচালক বালাচন্দ্র মেননের বিরুদ্ধে অবমাননাকর পোস্ট করতেন, তার ছবি এবং অশ্লীল মন্তব্য পোস্ট করতেন। দ্বিতীয় অভিযুক্ত ব্যক্তি গত বছরের ১৩ এবং ১৪ সেপ্টেম্বর পরিচালককে মোবাইল ফোনে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d