আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট আমলা-কর্মচারীদের তালিকা প্রকাশের দাবি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট আমলা-কর্মচারীদের তালিকা প্রকাশের দাবি

আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট আমলা-কর্মচারীদের তালিকা প্রকাশের দাবি

Oplus_131072

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি আমলা-কর্মচারী এবং গণমাধ্যমে থাকা কর্মীদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন’। রোববার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।সচিবালয়সহ মোট নয়টি সরকারি সংস্থায় যাঁরা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ হওয়া) সঙ্গে সংশ্লিষ্ট, তাঁদের তালিকা প্রকাশের দাবি জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ছাড়াও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, গণপূর্ত অধিদপ্তরসহ বিভিন্ন বিভাগ ও দপ্তরে থাকা প্রায় ৩০০ কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন নামের এই সংগঠন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের আহ্বায়ক মো. নজরুল ইসলাম, সদস্যসচিব ফারহান সরকার ও যুগ্ম আহ্বায়ক মো. তানভীর ইসলাম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম সদস্যসচিব মো. আবিদ ইসলাম এবং জুলাই আন্দোলনে আহত সৌরভ। দাবি আদায়ে প্রয়োজনে রাজপথের কর্মসূচি পালনের ঘোষণাও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।লিখিত বক্তব্যে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সদস্যসচিব ফারহান সরকার চার দফা দাবি জানান। এর মধ্যে একটি দাবি হচ্ছে সরকারের সব সেক্টরে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের তালিকা করা এবং তা জনসম্মুখে প্রকাশ করা।ফ্যাসিবাদী কার্যক্রমে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করে গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনা; প্রশাসনে থাকা ফ্যাসিবাদী আদর্শ প্রচারের সব পথ বন্ধ করা এবং একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক রাজনৈতিক শক্তিকে চিহ্নিত ও বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলন থেকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d