আজ পরীক্ষা দিচ্ছেন সেই আনিসা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
আজ পরীক্ষা দিচ্ছেন সেই আনিসা

আজ পরীক্ষা দিচ্ছেন সেই আনিসা

ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী আনিসা। মায়ের অসুস্থতার কারণে দেরিতে কেন্দ্রে আসায় এইচএসসির প্রথমদিনে বাংলা প্রথমপত্র পরীক্ষা দিতে পারেননি। তবে আজ রোববার (২৯ জুন) বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি।শনিবার (২৮ জুন) বিকেলে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, ‘আনিসার বাড়িতে আমাদের কলেজের সবচেয়ে সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক কামরুল ইসলামকে পাঠানো হয়েছিল। তিনি মেয়েটির বাসায় গিয়েছিলেন। খোঁজ-খবর নিয়েছেন। যেসময় কামরুল ইসলাম সেখানে গিয়েছিলেন, তখন আনিসার মা একটি রুমে ঘুমাচ্ছিলেন। ফলে তাকে ডেকে ঘুম থেকে তুলে উনি আর কথা বলেননি। তবে ওই ছাত্রীর মা এখন বেশ সুস্থ বলে জেনে এসেছেন আমাদের শিক্ষক।’ পরীক্ষায় আনিসার অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমরা ওই ছাত্রীর সঙ্গে কথা বলেছি। সে জানিয়েছে, রোববারের পরীক্ষায় সে যথারীতি অংশ নেবে। পরবর্তী সব পরীক্ষায়ও সে যথাসময়ে কেন্দ্রে গিয়ে অংশ নেবে।’আনিসার মায়ের কী হয়েছিল এবং কোন হাসপাতালে ভর্তি করা হয়েছিল- এমন প্রশ্নে অধ্যক্ষ আসাদুজ্জামান বলেন, ‘ছাত্রী দাবি করেছে যে, তার মা অসুস্থ ছিল এবং তার মাকে সে স্থানীয় সেলিনা ক্লিনিকে ভর্তি করেছিল। তবে আমাদের কাছে তার মাকে আসলেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল কি না, তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।’ঘটনার পর শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ড থেকে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কি না এমন প্রশ্নে অধ্যক্ষ বলেন, ‘আমার সঙ্গে ঢাকা বোর্ডের চেয়ারম্যানের কথা হয়েছিল। তিনি আমাকে জানিয়েছেন, শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষা বোর্ডে যোগাযোগ করে বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনার নির্দেশনা দেওয়া হয়েছে।’ আনিসার সম্পর্কে জানতে চাইলে মো. আসাদুজ্জামান বলেন, ‘আনিসা আমাদের কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। টেস্ট পরীক্ষায় সে দুই বিষয়ে ফেল করেছিল। তারপরও তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আমাদের প্রতিষ্ঠান থেকেই মেয়েটা এসএসসি পাস করেছিল। সে মোটামুটি একটা রেজাল্ট করেছিল।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d