আদালতে যেসব তথ্য দিলেন সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
আদালতে যেসব তথ্য দিলেন সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান

আদালতে যেসব তথ্য দিলেন সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটা লাঠি পর্যন্ত ব্যবহার করিনি এবং ওই সময় নোয়াখালী থেকে ঢাকায় কীভাবে আসলাম আমি, আদালতে এমন কথা জানিয়ে নোয়াখালীর সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান তদন্তে কী পেয়েছে জানতে চেয়েছেন।সোমবার (৩০ জুন) সকালে তাকে যাত্রাবাড়ী থানার মঈনুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে এসব কথা বলেন তিনি। আসাদুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটা লাঠি পর্যন্ত ব্যবহার করিনি। সেখানে ৫ মাস কাজ করেছি। তাতে আমার সম্পৃক্ততা কী পেয়েছে, তদন্তে কী পেয়েছে জানতে চাই এবং নোয়াখালী থেকে ঢাকায় কীভাবে আসলাম আমি। আদালতের কাছে-এমন সব প্রশ্নের উত্তর চেয়েছেন নোয়াখালীর সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান। এদিকে আসাদুজ্জামানকে যাত্রাবাড়ী থানার মঈনুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিন বিচারককে ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিন বলেন, আমি করি আওয়ামী লীগ, যুব মহিলা লীগ না। বারবার আমাকে যুব মহিলা লীগের নেত্রী বলা হচ্ছে কেন। শেরে বাংলা নগর থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আদালতে শুনানি চলাকালীন অবস্থায় কাঠগড়ায় মমতাজের সঙ্গে খোশগল্পে মেতে ওঠেন তারা। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, এদিন কোতোয়ালি থানার শাওন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম ও সাবেক কাউন্সিলর রঞ্জন বিশ্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ধানমন্ডি থানার শামীম হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও ধানমন্ডি থানার শিশু মুন্না হত্যা মামলায় শাহ আলম মুরাদকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d