আমিনুল ভাইকে আমি চিনি না, ফারুক ভাইকেও চিনতাম না: আসিফ মাহমুদ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
আমিনুল ভাইকে আমি চিনি না, ফারুক ভাইকেও চিনতাম না: আসিফ মাহমুদ

আমিনুল ভাইকে আমি চিনি না, ফারুক ভাইকেও চিনতাম না: আসিফ মাহমুদ

নানা নাটকীয়তার পর বিসিবির নতুন সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। গতকাল (৩০ মে) ফারুকের পরিচালক পদ থেকে মনোনয়ন বাতিলের দিনে জাতীয় ক্রীড়া পরিষদ কাউন্সিলর হিসেবে মনোনীত করে বুলবুলকে। এনএসসির ক্ষমতাবলে বিসিবির পরিচালক হয়েছেন তিনি। তারপর হয়েছেন বিসিবির প্রেসিডেন্ট। তবে এ ব্যাপারে স্পষ্ট করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শনিবার (৩১ মে) বিকেলে জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনালে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। সেখানে উপস্থিত সাংবাদিকদের বিসিবি সভাপতি রদবদলের বিষয়টি ব্যাখ্যা করেছেন।

আসিফ মাহমুদ বলেছেন, বাংলাদেশের ১৬ কোটি মানুষ চায় ক্রিকেটটা ভালো করুক। আমার ফোকাস ক্রিকেট কিভাবে ভালো করবে সেইদিকে। এখানে আমিনুল ভাইকে আমি চিনি না, ফারুক ভাইকেও আমি চিনতাম না।তিনি আরও বলেন, আমি ক্রিকেট সংশ্লিষ্ট ১০ জন মানুষের সাথে কথা বলেছি যাদের মনে হয়েছে অংশীজন। তাদের মতামতের ভিত্তিতে আমরা ফারুক ভাইকে তখন এনেছিলাম। কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় আমরা দেখেছি সেভাবে কাজ হয়নি। এবং বাংলাদেশের ক্রিকেট ঐতিহাসিকভাবে তলানীতে চলে যাচ্ছে। এটা খুবই চিন্তার বিষয়। সেই যায়গা থেকে আমরা ক্রিকেটের উন্নতির জন্য ফ্যাক্টগুলোকে বিবেচনায় নিয়ে আবার আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছি।

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘ক্রিকেটের অবনমন আর বিপিএল অব্যবস্থাপনার জন্যই ফারুক আহমেদকে সরিয়েছে এনএসসি। আইসিসির নিয়ম মেনেই তাকে অপসারণ করা হয়েছে। বিসিবির নিষেধাজ্ঞায় পড়ার কোনো শঙ্কা নেই।তিনি আরও জানান, জাতীয় ক্রীড়া পরিষদ প্রত্যেক ফেডারেশনকে পর্যবেক্ষণে রেখেছে।

তিনি স্পষ্ট করে দেন, ‘আমাদের দুটি জিনিস স্পষ্ট-প্রগেস রিপোর্ট ও অডিট। আমরা ফেডারেশনগুলোর অগ্রগতি দেখব এবং প্রয়োজনে সহযোগিতাও করব। তবে যেখানেই দুর্বলতা থাকবে, সেখানেই পরিবর্তন আনা হবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d