আমি বেঁচে আছি : জানালেন কোরীয় অভিনেত্রী - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
আমি বেঁচে আছি : জানালেন কোরীয় অভিনেত্রী

আমি বেঁচে আছি : জানালেন কোরীয় অভিনেত্রী

সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়েছে যে, মারা গেছেন দক্ষিণ কোরীয় পরিচিত মুখ অভিনেত্রী শিন-এ-রা। একজন ফোন করে কান্না করতে করতে জিজ্ঞাসা করেন যে, ‘তুমি কি সত্যিই মারা গেছো?’ তাতে রীতিমত অবাক হয়েছেন অভিনেত্রী। এরপরই এ খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন শিন-এ-রা।সংবাদমাধ্যম কোরীয় টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী শিন-এ-রা তার বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওবার্তা পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আমি বেঁচে আছি।’ এ অভিনেত্রী ভিডিওবার্তায় বলেন, ‘আমি মরিনি। আমাকে একজন ফোন করে কান্না করতে করতে বলেন, তুমি কি সত্যিই মারা গেছো? কেন লোকজন এমন ভিত্তিহীন খবর ছড়াচ্ছে?’ তিনি আরও বলেন, ‘এটা শুধু আমার ক্ষেত্রে নয়। ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে প্রবেশ করলে দেখা যাবে, অনেক তারকাকে মৃত দেখিয়ে ভুয়া খবর ছড়ানো হচ্ছে। আপনারা সেসব খবর বিশ্বাস করবেন না। যদি আপনি এ ধরনের খবর দেখতে পান, তাহলে সেই ব্যক্তিকে খোঁজা শুরু করুন।’ উল্লেখ্য, ১৯৬৯ সালের ৭ মার্চ দক্ষিণ কোরিয়ায় জন্মগ্রহণ করেন শিন-এ-রা। ‘আইস বার’ (২০০৬) সিনেমা ও ‘আগ্লি অ্যালার্ট’ (২০১৩) ওয়েব সিরিজের জন্য দর্শকমহলে বহুল পরিচিত এ অভিনেত্রী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d