আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে জ্যোতিষীর চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে জ্যোতিষীর চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে জ্যোতিষীর চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা- ইংল্যান্ড ম্যাচকে সামনে রেখে আলোচনায় এক ক্রীড়া জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী। তার দাবি, সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যে এতটাই হাড্ডাহাড্ডি লড়াই হবে যে নির্ধারিত ৯০ মিনিট কিংবা অতিরিক্ত সময়েও কোনো দলই জয়সূচক ব্যবধান গড়ে তুলতে পারবে না। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে টাইব্রেকারে। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ে ভবিষ্যদ্বাণীর জন্য পরিচিত জ্যোতিষী জর্জিও আরমাস সম্প্রতি এই মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন। তিনি অতীতে চিলির কোলো-কোলো, পেরুর আলিয়ানজা লিমা, প্যারাগুয়ের অলিম্পিয়া, আর্জেন্টিনার বোকা জুনিয়র্স, রেসিং ক্লাব এবং আর্জেন্টিনা জাতীয় দলকে ঘিরেও বিভিন্ন ভবিষ্যদ্বাণী করেছেন।

 

নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে আরমাস ২০২৫ সালের ২৮ জুন করা একটি পুরোনো পোস্টের কথা স্মরণ করিয়ে দেন। সেখানে তিনি বলেছিলেন, আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে এবং দলের গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজকে টাইব্রেকারের জন্য প্রস্তুত থাকতে হবে। পুরোনো সেই পোস্ট উদ্ধৃত করে তিনি লেখেন, ‘ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে। কত আগেই বলেছিলাম! দিবুকে প্রস্তুত থাকতে হবে; আমরা টাইব্রেকারে যাচ্ছি।’

 

তবে ম্যাচের চূড়ান্ত ফল নিয়ে কোনো নির্দিষ্ট ভবিষ্যদ্বাণী করেননি আরমাস। তার মতে, দুই দলই শক্তির দিক থেকে প্রায় সমান এবং কে জিতবে তা আগে থেকে বলা কঠিন।

 

অন্যদিকে, এক সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, আর্জেন্টিনা অধিনায়ক ও চলতি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আরমাস বলেন, ‘আমাদের লিওর সেরা ম্যাচের জন্য প্রস্তুত থাকতে হবে।’


ম্যাচের শুরুর দিকেই পেনাল্টিতে গোল হজম করে পিছিয়ে পড়ল ফ্রান্স। এরপর যেন আর দিশা খুঁজে পেল না বর্তমান রানার্স-আপরা। দ্বিতীয়ার্ধে আরও এক গোল করে তাদের বিদায় করে দিল স্পেন। আর ম্যাচ শেষে রেফারির মান নিয়ে প্রশ্ন তুললেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।

 

ডালাস স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরেছে ফ্রান্স। ম্যাচে বলতে গেলে স্পেনের সামনে পাত্তাই পায়নি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মিডফিল্ডের পূর্ণ দখল নিজেদের কাছে রেখে ফ্রান্সকে নিয়ে রীতিমতো ছেলেখেলাই করেছে স্পেন।

 

ম্যাচ শেষে তাই নিজেদের ব্যর্থতা মেনে নেন দেশম। তবে অনেক কথার ভিড়ে ৩৫ বছর বয়সী ম্যাচ রেফারি ইভান বার্টনের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন ফ্রান্সের কোচ। তার মতে, এত বড় ম্যাচ পরিচালনার জন্য উপযুক্ত ছিলেন না এল সালভাদরের এই রেফারি।

 

“রেফারিং নিয়ে… আমাদের হারের পর যদি আমি কিছু বলি, তবে আমাকে ক্রাই বেবি মনে হবে। কিন্তু আমি আপনাদের জিজ্ঞাসা করছি, এই রেফারি কি একটি সেমি-ফাইনাল পরিচালনার জন্য উপযুক্ত ছিলেন? চতুর্থ ও পঞ্চম রেফারি দারুণ ছিলেন। কিন্তু মূল রেফারি?”

 

পেনাল্টির বিষয়টি ছিল, তবে শুধু সেটিই নয়, সবকিছু মিলিয়েই এমনটা মনে হয়েছে। আজকের রেফারির বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই, তবে আপনারা নিজেদেরই প্রশ্ন করে দেখুন।”এছাড়া পক্ষপাতিত্বের অভিযোগও জানিয়ে রাখেন ফ্রান্সের কোচ।

 

“আমি শুধু যে আজ হেরেছি বলেই এ কথা বলছি তা নয়। এমন আরও বেশ কিছু পরিস্থিতি ছিল। এছাড়া কিছু পক্ষপাতমূলক সিদ্ধান্তও ছিল।”

 

তবে যোগ্যতর দল হিসেবে স্পেন জেতায় প্রতিপক্ষকে পূর্ণ কৃতিত্ব দিতেও ভোলেননি দেশম।

 

 

“খেলোয়াড়রা স্বাভাবিকভাবেই মানসিকভাবে বিধ্বস্ত, কিন্তু আমাদের সৎ হতে হবে: আমরা টেকনিক্যাল দিক থেকে পিছিয়ে ছিলাম। হারের মূল কারণ হলো, আমরা পারফরম্যান্সের মান অনুযায়ী খেলতে পারিনি।”

 

“আমরা এমন কিছু টেকনিক্যাল ভুল করেছি এবং ভুল পাস দিয়েছি যা থেকে গোলের সুযোগ তৈরি হতে পারত। এটি সর্বোচ্চ পর্যায়ের খেলা। আমরা এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলব। আমরা যা অর্জন করেছি, আমি তার সবটুকু মুছে ফেলতে চাই না, তবে এই ম্যাচে স্পেন

 

 

ম্যাচ হেরে রেফারির যোগ্যতা নিয়ে প্রশ্ন ফ্রান্স কোচের

বিশ্বকাপের রেফারি প্যানেল থেকে বাদ পড়ার দুই মাসের মাথায় ডাচ রেফারি রব ডিপেরিঙ্কের আকস্মিক মৃত্যু হয়েছে। মাত্র ৩৮ বছর বয়সে এই আন্তর্জাতিক রেফারির চলে যাওয়ার খবরে ফুটবল বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। সম্প্রতি লন্ডনে একটি আইনি জটিলতায় জড়িয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়লেও পরবর্তীতে সেই মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছিলেন। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি) এক শোকবার্তায় ডিপেরিঙ্কের মৃত্যুকে একটি বড় ধাক্কা হিসেবে অভিহিত করেছে। সংস্থাটি জানায়, তার এই অকাল প্রয়াণে তারা স্তম্ভিত ও গভীরভাবে মর্মাহত।

 

এবারের বিশ্বকাপের ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্যানেলে অন্তর্ভুক্ত ছিলেন ডিপেরিঙ্ক। কিন্তু গত এপ্রিলে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ তাকে একটি অভিযোগে গ্রেপ্তার করলে গত মে মাসে ফিফা তাকে বিশ্বকাপের রেফারি তালিকা থেকে সরিয়ে দেয়। সে সময় তিনি লন্ডনে ক্রিস্টাল প্যালেস ও ফিওরেন্তিনার মধ্যকার কনফারেন্স লিগের ম্যাচে দায়িত্ব পালন করতে অবস্থান করছিলেন। তবে পরবর্তীতে পর্যাপ্ত প্রমাণের অভাবে পুলিশি মামলাটি খারিজ হয়ে যায় এবং তিনি নির্দোষ প্রমাণিত হন।

 

আইনি জটিলতা ও বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে মৃত্যুর আগে ডাচ পত্রিকা ‘ডি টেলেগ্রাফ’-কে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ডিপেরিঙ্ক। সে সময় তিনি চরম মানসিক যাতনা প্রকাশ করে বলেছিলেন, ‘মিথ্যা অভিযোগের কারণে আমি ব্যক্তিগতভাবে প্রচণ্ড আঘাত পেয়েছি। আমি শুরু থেকেই তদন্তে পূর্ণ সহযোগিতা করেছি এবং ফিফা ও উয়েফাকে সব স্পষ্ট করেছিলাম। কিন্তু এত কিছুর পরও ফিফা আমাকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ায় আমি ভীষণ হতাশ হয়েছি।’

 

আন্তর্জাতিক ক্যারিয়ারে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই রেফারি ডাচ ঘরোয়া লিগ ছাড়াও ইউরোপীয় ফুটবলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। নির্দোষ প্রমাণিত হওয়ার পরও ক্যারিয়ারের সবচেয়ে বড় আসর থেকে বাদ পড়ার শোক কাটিয়ে ওঠার আগেই তার এই না ফেরার দেশে চলে যাওয়াকে একটি ট্র্যাজিক ঘটনা হিসেবে দেখছেন ফুটবল সংশ্লিষ্টরা।

বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু

কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আবার সেই রূপকথার মতো শেষ মুহূর্তের উল্লাস আর বিশ্বচ্যাম্পিয়নদের রাজকীয় প্রত্যাবর্তন। নির্ধারিত ৯০ মিনিট ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের ১১৩ মিনিট পর্যন্ত ১০ জনের সুইজারল্যান্ড রক্তক্ষয়ী প্রাচীর গড়ে আটকে রেখেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। সবাই যখন চরম শঙ্কা নিয়ে পেনাল্টি টাইব্রেকারের দিকে তাকাচ্ছিল, তখনই গোল করলো আলভারেজ ও লাওতারো।

 

পুরো টুর্নামেন্টে ছন্দহীন থাকা আর একাদশে জায়গা নেওয়া নিয়ে ওঠা সব সমালোচনা এক শটে উড়িয়ে দিয়ে ১১৪তম মিনিটে ২৫ গজ দূর থেকে এক চোখধাঁধানো রকেট শটে আলবিসেলেস্তাদের ২-১ গোলে এগিয়ে দেন এই অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড। এরপর অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে শেষ কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন লাওতারো মার্তিনেজ। সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল লিওনেল মেসির আর্জেন্টিনা।

 

আজকের এই মহাকাব্যিক জয়ের ফলে বিশ্বকাপের সেমিফাইনালের মেগা মঞ্চে আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড। এর আগে প্রথমার্ধের ১০ মিনিটে মেসির কর্নার থেকে ম্যাক আলিস্টারের হেডে আর্জেন্টিনা এগিয়ে গেলেও, ৬৭ মিনিটে ড্যান এনদোয়ের গোলে সমতায় ফিরেছিল সুইজারল্যান্ড। ৭২ মিনিটে ব্রিল এমবোলো লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সুইসরা। কিন্তু সেই ১০ জনের সুইস দুর্গ ভাঙতে অতিরিক্ত সময়ের প্রথমার্ধ পর্যন্ত ঘাম ঝরাতে হয় স্কালোনির শিষ্যদের।

 

অবশেষে ১১৪ মিনিটে ২৫ গজ দূর থেকে আলভারেজের সেই অবিশ্বাস্য দূরপাল্লার দূরপাল্লার গোল কানসাস সিটিতে উপস্থিত কোটি আর্জেন্টাইন সমর্থককে ভাসায় চরম আনন্দের বন্যায়। ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে সুইসদের অল-আউট আক্রমণের সুযোগ নিয়ে পাল্টা আক্রমণে ৩-১ গোলের নিশ্চিত সিলমোহর একে দেন লাওতারো মার্তিনেজ। এই নাটকীয় জয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্বপ্নযাত্রা অবিচল রইল এবং কানসাস সিটি থেকে এখন নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ইংল্যান্ডকে উড়িয়ে ফাইনালের টিকিট কাটার নতুন মিশনে পা রাখল স্কালোনির শিষ্যরা।

আলভারেজ–মার্তিনেজের গোলে সেমিফাইনালে বিশ্বচ্যাম্পিয়নরা

খেলা তখন অতিরিক্ত সময়ে গড়িয়েছে। কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনে স্নায়ুক্ষয়ী লড়াইয়ে শেষ মুহূর্তের ট্যাকলটা করতে গিয়েই পকেট থেকে রেফারি বের করেছিলেন হলুদ কার্ড। গনজালো মন্টিয়েলের হয়তো তখন কার্ডের কথা ভাবার সময় ছিল না, লক্ষ্য ছিল একটাই—দলকে কোয়ার্টার ফাইনালে তোলা। কিন্তু সেই একটি হলুদ কার্ডই এখন আর্জেন্টিনার এই রাইট-ব্যাকের জন্য রূপ নিয়েছে এক অদৃশ্য খাঁচায়।

 

 

 

কালড় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। সেমিফাইনালের টিকিট কাটার এই লড়াইয়ে মন্টিয়েল প্রথম একাদশে থাকবেন কি না, তা নিয়ে লিওনেল স্কালোনি শেষ মুহূর্ত পর্যন্ত ভাববেন।

 

 

 

তবে তিনি খেলুন কিংবা বদলি হিসেবে নামুন—একটা অদৃশ্য সতর্কবার্তা তার মাথার ওপর ঝুলছে। সুইজারল্যান্ডের বিপক্ষে আরেকটি হলুদ কার্ড দেখলেই স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হবে মন্টিয়েলকে। আর্জেন্টিনা যদি সেমিফাইনালে চলেও যায়, নিষেধাজ্ঞার খাঁড়ায় পড়ে সাইডবেঞ্চে বসে থাকতে হবে ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারকে।

 

 

 

ফিফার নিয়ম অনুযায়ী, নকআউট পর্বের শুরু (শেষ ৩২) থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কোনো খেলোয়াড় যদি দুটি ভিন্ন ম্যাচে দুটি হলুদ কার্ড দেখেন, তবে পরবর্তী ম্যাচের জন্য তিনি নিষিদ্ধ হবেন। কোয়ার্টার ফাইনাল শেষ হওয়ার পর এই কার্ডের হিসাব মুছে যায়। সেমিফাইনালে ফ্রেশ কার্ড নিয়ে নামার সুযোগ থাকে।

 

 

 

কিন্তু মন্টিয়েলের সমস্যা হলো, তিনি অলরেডি শেষ ষোলোতেই একটা কার্ড হজম করে বসে আছেন। কোয়ার্টার ফাইনালের বৈতরণী পার হওয়ার ম্যাচে মন্টিয়েলকে তাই খেলতে হবে ‘পায়ে বরফ আর মাথায় বরফ’ বেঁধে।

 

 

 

চলতি বিশ্বকাপে মন্টিয়েলের ভূমিকা আর্জেন্টিনার জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে প্রথমার্ধের পরই তাঁকে তুলে নাহুয়েল মোলিনাকে নামিয়েছিলেন স্কালোনি। কিন্তু মিশরের বিপক্ষে ম্যাচে আবার মোলিনার জায়গায় নেমে খানিটা জাদুকরী মুহূর্ত উপহার দেন রিভার প্লেটের এই রাইট-ব্যাক; তাঁর পাস থেকেই এসেছিল লিওনেল মেসির সেই সমতাসূচক গোলটি।

 

 

 

স্কালোনির দলের এখন একমাত্র অগ্রাধিকার সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে পা রাখা, যেখানে প্রতিপক্ষ হতে পারে নরওয়ে অথবা ইংল্যান্ড। দলের লক্ষ্য অর্জনে মাঠে কেউ গা বাঁচিয়ে খেলবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু মন্টিয়েল ভালো করেই জানেন তার বর্তমান পরিস্থিতি।

 

 

 

আলবিসেলেস্তেদের রক্ষণভাগ সামলানোর পাশাপাশি তাঁকে সামলাতে হবে নিজের আবেগকেও। অ্যারোহেড স্টেডিয়ামের সবুজ গালিচায় কি মন্টিয়েল পারবেন হলুদ কার্ডের ফাঁদ এড়িয়ে আর্জেন্টিনাকে স্বপ্নের সেমিফাইনালে নিয়ে যেতে? সে উত্তর মাঠের লড়াইয়ের জন্য তোলা থাকুক।

হাত-পা-মাথায় ‘বরফ বেঁধে’ খেলতে হবে মন্টিয়েলকে

শুক্রবার (১০ জুলাই) উত্তর আমেরিকা থেকে দেশে ফেরার পর ভূমধ্যসাগর উপকূলের আলামেইন আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জড়ো হন অসংখ্য সমর্থক। খেলোয়াড় ও কোচিং স্টাফকে স্বাগত জানাতে সেখানে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। অধিনায়ক মোহাম্মদ সালাহর ছবি সংবলিত ব্যানারে লেখা ছিল, ‘ধন্যবাদ’।

 

এবারের বিশ্বকাপে ইতিহাস গড়েছে মিশর। চারবারের চেষ্টায় প্রথমবারের মতো বিশ্বকাপে জয়ের স্বাদ পায় দলটি। পাশাপাশি প্রথমবারের মতো নিশ্চিত করে শেষ ষোলোর টিকিট।

 

বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে নিউ আলামেইন শহর প্রদক্ষিণ করেন খেলোয়াড়রা। সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো সমর্থকের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারা। শনিবার দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।

 

সমর্থকদের হাতে প্রধান কোচ হোসাম হাসানের বড় বড় ছবিও দেখা যায়, যেগুলোতে ফিলিস্তিনের পতাকা জড়ানো ছিল। বিশ্বকাপ চলাকালে ফিলিস্তিনের প্রতি তার প্রকাশ্য সমর্থনের স্বীকৃতি হিসেবেই এমন আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টজুড়ে তিনি একাধিকবার মাঠে ফিলিস্তিনের পতাকা বহন করেন এবং সংবাদ সম্মেলনেও ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে বক্তব্য দেন।

 

শেষ ষোলোয় লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে যায় মিশর। ম্যাচের শেষ ১১ মিনিটে টানা তিন গোল হজম করে বিদায় নিতে হলেও বিশ্বকাপে এটিই দেশটির ইতিহাসের সেরা সাফল্য। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারানোর পর শেষ ৩২-এ অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে পরাজিত করে প্রথমবারের মতো শেষ ষোলোয় জায়গা করে নিয়েছিল ফারাওরা।

আর্জেন্টিনার কাছে হেরে বিদায়, মিশর দলকে বরণ করলেন হাজারো সমর্থক

২০২৬ বিশ্বকাপে ফাইনাল ম্যাচ পরিচালনার সুযোগ আছে ইংল্যান্ডের রেফারি মাইকেল অলিভারের সামনে। তবে ইংল্যান্ড কিংবা আর্জেন্টিনা ফাইনালে উঠলে সেই সুযোগ থেকে বঞ্চিত হবেন ৪১ বছর বয়সী এই ইংলিশ রেফারি। এমনকি তার স্বদেশি রেফারি অ্যান্থনি টেলরও আর্জেন্টিনা ফাইনাল খেললে সেই ম্যাচটি পরিচালনার সুযোগ পাবেন না।

 

স্বার্থের সংঘাত এড়াতে এবং নিরপেক্ষতা নিশ্চিত করতে রেফারিদের সাধারণত নিজ দেশের ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় না। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচেও দুই দেশের রেফারিদের দায়িত্ব না দেওয়ার নীতি অনুসরণ করে আসছে ফিফা।

 

এর পেছনে রয়েছে ৪৪ বছর পুরোনো এক রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট। ১৯৮২ সালে সংগঠিত ফকল্যান্ডস যুদ্ধের কারণে আর্জেন্টিনা সংশ্লিষ্ট ম্যাচে ইংল্যান্ডের কোনো রেফারিকে কিংবা ইংল্যান্ড সংশ্লিষ্ট ম্যাচে আর্জেন্টিনার কোনো রেফারিকে দায়িত্ব দেয় না বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

 

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ১৯৮২ সালে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে যুদ্ধ হয়েছিল। সেই সংঘাতে আর্জেন্টিনার ৬৪৯ জন সামরিক সদস্য নিহত হন। বিষয়টি এখনো দুই দেশের মধ্যে সংবেদনশীল রাজনৈতিক ইস্যু হিসেবে বিবেচিত হয়।

 

এ কারণে আর্জেন্টিনা যদি বিশ্বকাপ ফাইনালে ওঠে তাহলে ইংল্যান্ডের রেফারি হিসেবে মাইকেল অলিভারকে সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে না। একইভাবে ইংল্যান্ডও ফাইনালে খেললে আর্জেন্টাইন কোনো রেফারিকে দায়িত্ব দেওয়া হয় না।

 

এর আগেও একই কারণে কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনার সুযোগ হারিয়েছিলেন অ্যান্থনি টেলর। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে ওঠায় এই ইংলিশ রেফারি সেই পরিচালনার দায়িত্ব থেকে ছিটকে যান।

 

এবারের বিশ্বকাপে অলিভার ইতোমধ্যে ছয়টি ম্যাচ পরিচালনা করেছেন। আগামী ১১ জুলাই লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠেয় স্পেন ও বেলজিয়ামের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও তিনি পরিচালনা করবেন। এর মধ্য দিয়ে বিশ্বকাপের ৭টি ম্যাচে রেফারির দায়িত্ব পালনের মাইলফলক স্পর্শ করবেন তিনি, যা কোনো ইংলিশ রেফারির জন্য সর্বোচ্চ।

আর্জেন্টিনা ফাইনালে উঠলেই ‘বদলে যাবে’ রেফারি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিদেশে নেওয়ার নামে ৬ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ, প্রতিকার চাইলেন বগুড়ার মানিক মিয়া

 

নিজস্ব প্রতিবেদক:

বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে ৬ লাখ ৩৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে হাজী আব্দুল্লাহ আল মামুন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ অভিযোগ করেছেন বগুড়া জেলার বাসিন্দা মানিক মিয়া।

 

অভিযোগে মানিক মিয়া দাবি করেন, হাজী আব্দুল্লাহ আল মামুন তাকে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে ধাপে ধাপে মোট ৬ লাখ ৩৫ হাজার টাকা গ্রহণ করেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তাকে বিদেশে পাঠানো হয়নি। পরে টাকা ফেরত চাইলে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করা হয় বলে তিনি অভিযোগ করেন।

 

মানিক মিয়ার ভাষ্য, বারবার যোগাযোগ করেও তিনি সন্তোষজনক কোনো সমাধান পাননি। এতে তিনি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন।

 

এ বিষয়ে হাজী আব্দুল্লাহ আল মামুনের বক্তব্য জানা সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

 

ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিযোগকারী।

বিদেশে নেওয়ার নামে ৬ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ, প্রতিকার চাইলেন বগুড়ার মানিক মিয়া

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা ছেলেসহ নিহত ২।

 

মোঃআশরাফুল ইসলাম

ঠাকুরগাঁও প্রতিনিধি

 

 

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এক মুহূর্তের প্রাকৃতিক দুর্যোগে পরিবারের দুই সদস্যকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

 

বুধবার (১৫ জুলাই) দুপুর আনুমানিক আড়াইটার দিকে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

 

নিহতরা হলেন, মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামের আনোয়ার প্রভু (৫৫) এবং তাঁর ছেলে নিমাই (২৩)।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশের পাটখেতে পাট কাটতে যান আনোয়ার প্রভু ও তাঁর ছেলে নিমাই। দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই আকস্মিক বজ্রপাত হলে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

 

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং পরিবারের সদস্যদের বিষয়টি জানান। একসঙ্গে বাবা ও ছেলের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

 

জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবিন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে আনোয়ার প্রভু ও তাঁর ছেলে নিমাই ঘটনাস্থলেই প্রাণ হারান।

 

একসঙ্গে বাবা-ছেলের এমন করুণ মৃত্যুতে মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বজ্রপাতের সময় খোলা মাঠে কাজ না করার বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা ছেলেসহ নিহত ২

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশের নাগরিক নন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

 

তিনি বলেছেন, ‘শেখ হাসিনার নিজের ছেলে একজন মার্কিন নাগরিক। তার মেয়ে কানাডার নাগরিকত্বধারী। তার বোন ও তাদের পরিবারের একজনও বাংলাদেশের নাগরিক নন। যার জন্য আপনারা ‘জয় বাংলা’ স্লোগান দেন, সেই পরিবারের কেউ এ দেশের নাগরিক নন।’

 

মঙ্গলবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা মহাসড়কে আয়োজিত ‘দেশ গড়ায় জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

সরকারের কর্মসংস্থান নিয়ে সমালোচনা করে হাসনাত বলেন, বর্তমান সরকার এক লাখ মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু গত ছয় মাসে ৬০০ জনেরও কর্মসংস্থান করতে পারেনি।

 

তিনি আরও বলেন, সিরাজদিখানের বিভিন্ন এলাকায় ৫ আগস্টের পর বড় বড় সাইনবোর্ড হাতবদল হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

 

সংবিধান সংস্কারের প্রসঙ্গ টেনে এ তরুণ সংসদ সদস্য বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বলেছেন, সংবিধানে ‘সংবিধান সংস্কার পরিষদ’ নামে কোনো ধারা না থাকায় সংবিধান সংস্কার করা সম্ভব নয়। এ বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের ব্যাখ্যা গ্রহণযোগ্য হলে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতারই সৃষ্টি হতো না।

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে এনসিপির এ নেতা বলেন, অনেকেই মনে করেন শেখ হাসিনা দেশে ফিরবেন। কিন্তু শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই। তবে আমরাও চাই তিনি দেশে ফিরে আসুন। তার বিচার হোক। আগামীকালই দেশে ফিরুন, আমরা সেটাই চাই।

যাদের জন্য জয় বাংলা স্লোগান দেন, সেই পরিবারের কেউ বাংলাদেশের নাগরিক নন

ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থী ও আন্দোলনরত শিক্ষার্থীরা।

 

বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে তারা সড়কে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে নীলক্ষেত, সায়েন্সল্যাব, এলিফ্যান্ট রোড, আজিমপুরসহ আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

 

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় ও সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের অবস্থানের কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে এবং সাধারণ মানুষকে বিকল্প পথে চলাচল করতে দেখা যায়।

 

এর আগে সম্ভাব্য কর্মসূচিকে কেন্দ্র করে নীলক্ষেত ও সায়েন্সল্যাব এলাকায় বিজিবি এবং পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকলেও এইচএসসি ও সমমানের পরীক্ষার নির্ধারিত সময় শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ দুপুর ১টা পর্যন্ত, ওই এলাকায় শিক্ষার্থীদের কোনো জমায়েত বা অবস্থান দেখা যায়নি। পরিস্থিতি শান্ত থাকায় অতিরিক্ত মোতায়েন করা পুলিশ ও বিজিবির সদস্যরা সেখান থেকে সরে যান।

তবে পুলিশ ও বিজিবি সরে যাওয়ার কিছুক্ষণ পরই, দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা হঠাৎ নীলক্ষেত, সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এরপর মুহূর্তেই ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পুরো এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

 

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেও বুধবার দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুরে পরীক্ষা শেষে বিভিন্ন হল ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বের হয়ে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করে। একপর্যায়ে তারা প্রধান সড়কে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

 

অবরোধের কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শত শত বাস, মিনিবাস, ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যানবাহন আটকে পড়ে। এতে কর্মস্থলগামী মানুষ, পরীক্ষার্থী, রোগীসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেককে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়।

 

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন।

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা- ইংল্যান্ড ম্যাচকে সামনে রেখে আলোচনায় এক ক্রীড়া জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী। তার দাবি, সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যে এতটাই হাড্ডাহাড্ডি লড়াই হবে যে নির্ধারিত ৯০ মিনিট কিংবা অতিরিক্ত সময়েও কোনো দলই জয়সূচক ব্যবধান গড়ে তুলতে পারবে না। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে টাইব্রেকারে। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ে ভবিষ্যদ্বাণীর জন্য পরিচিত জ্যোতিষী জর্জিও আরমাস সম্প্রতি এই মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন। তিনি অতীতে চিলির কোলো-কোলো, পেরুর আলিয়ানজা লিমা, প্যারাগুয়ের অলিম্পিয়া, আর্জেন্টিনার বোকা জুনিয়র্স, রেসিং ক্লাব এবং আর্জেন্টিনা জাতীয় দলকে ঘিরেও বিভিন্ন ভবিষ্যদ্বাণী করেছেন।

 

নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে আরমাস ২০২৫ সালের ২৮ জুন করা একটি পুরোনো পোস্টের কথা স্মরণ করিয়ে দেন। সেখানে তিনি বলেছিলেন, আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে এবং দলের গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজকে টাইব্রেকারের জন্য প্রস্তুত থাকতে হবে। পুরোনো সেই পোস্ট উদ্ধৃত করে তিনি লেখেন, ‘ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে। কত আগেই বলেছিলাম! দিবুকে প্রস্তুত থাকতে হবে; আমরা টাইব্রেকারে যাচ্ছি।’

 

তবে ম্যাচের চূড়ান্ত ফল নিয়ে কোনো নির্দিষ্ট ভবিষ্যদ্বাণী করেননি আরমাস। তার মতে, দুই দলই শক্তির দিক থেকে প্রায় সমান এবং কে জিতবে তা আগে থেকে বলা কঠিন।

 

অন্যদিকে, এক সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, আর্জেন্টিনা অধিনায়ক ও চলতি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আরমাস বলেন, ‘আমাদের লিওর সেরা ম্যাচের জন্য প্রস্তুত থাকতে হবে।’

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে জ্যোতিষীর চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী

নরসিংদী সদর উপজেলার মাধবদীতে তিন মাস বয়সি এক শিশুর পা মুচড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচির বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে ও জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত নারীর স্বামীসহ পরিবারের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত চাচি লতা বেগম (৩২)।

 

এর আগে, গত ১১ জুন নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাইকাদি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে রাগের বশে লতা বেগম ঘরে ঢুকে তিন মাস বয়সী শিশু রিজিকের পা মোচড় দেন। সে সময় শিশুটির মা গোপনে মুঠোফোনে দৃশ্যটি ধারণ করে রাখেন। পরে গত ১১ জুলাই তিনি ভিডিওটি তার ভাই ইব্রাহিমকে দেন। তবে কারা এবং কীভাবে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, ভাইরাল হওয়া তথ্যের সঙ্গে শিশুটির মা-বাবার বক্তব্যের অমিল পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। শিশুর পা ভাঙার দাবিটি সত্য নয় বলে জানান ওসি।

 

শিশুর বাবা জহিরুল হক জহির ও মা সাইফা জানান, এটি সম্পূর্ণ তাদের পারিবারিক বিষয় এবং তিন দিন আগেই পারিবারিকভাবে এর মীমাংসা হয়ে গেছে। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে এবং তার পা ভাঙেনি। পায়ে ব্যান্ডেজ বা কোনো চিকিৎসারও প্রয়োজন হয়নি। তাই এ নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে মনগড়া তথ্য দিয়ে ভিডিওটি ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন তারা। তবে তদন্তের স্বার্থে এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযুক্ত লতা বেগমের স্বামী কাউছার আহমেদ, শ্বশুর আলমাছ মিয়া এবং শাশুড়ি শেফালী বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ সময় একটি মুঠোফোনও জব্দ করা হয়। অপরদিকে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ অভিযুক্ত লতা বেগমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পলাতক লতা বেগমকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, প্রায় পাঁচ দিন আগের এই ঘটনার একটি ভিডিও গত মঙ্গলবার দুপুরে ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দাবি করা হয়, পারিবারিক বিরোধের জেরে শিশুটির পা ভেঙে দেওয়া হয়েছে। বিষয়টি নজরে আসার পরপরই অনুসন্ধানে নামে পুলিশ।

তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩

কিশোরগঞ্জের ভৈরবে পাওনা টিউশনির টাকা চাওয়াকে কেন্দ্র করে এক স্কুলশিক্ষিকাকে ঘরে আটকে দা দিয়ে নৃশংসভাবে কুপিয়েছে এক ছাত্রীর মা। ভুক্তভোগী শিক্ষিকার নাম সিঁথি সীমিতা (২৮)। হামলায় তাঁর মাথায় ১০টি কোপের আঘাত লেগেছে এবং হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

গতকাল সোমবার সকালে উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহরচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত হামলাকারী মা প্রিয়া বেগমকে (২৫) স্থানীয়রা হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

স্বজন ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, সিঁথি সীমিতা স্থানীয় একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন। তিনি প্রিয়া বেগমের সন্তানকে মাসে দেড় হাজার টাকা চুক্তিতে তিন মাস ধরে পড়াচ্ছিলেন। কিছুদিন আগে তিনি টিউশনির পাওনা টাকা চাইলে প্রিয়া ক্ষুব্ধ হন। সোমবার সকালে পড়ানো শেষ করে চলে আসার সময় প্রিয়া ঘরের দরজা বন্ধ করে দিয়ে দা নিয়ে সিঁথির ওপর ঝাঁপিয়ে পড়েন।

 

দরজায় জোড়া ছিটকিনি লাগানো থাকায় শিক্ষিকা সিঁথি ঘর থেকে বের হতে পারেননি। তাঁর সারা শরীরে এলোপাতাড়ি কোপানো হয়। এতে তাঁর মাথায় ১০টি কোপ লাগে, যেখানে চিকিৎসকদের ৫০টি সেলাই দিতে হয়েছে। এছাড়া তাঁর হাতের সাতটি আঙুল ক্ষতিগ্রস্ত হয় এবং একটি আঙুল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সিঁথির চিৎকার শুনে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন এবং দ্রুত হাসপাতালে পাঠান।

 

 

হাসপাতালে চিকিৎসাধীন সিঁথি সীমিতা বলেন, মাথায় প্রথম কোপ দেওয়ার পর আমি দরজা খোলার চেষ্টা করি, কিন্তু সেদিন দরজায় দুটি ছিটকিনি লাগানো ছিল। প্রিয়া কোপানোর সময় আমার গলার ও হাতের দুই ভরি ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং বলছিল—‘আমার কাছে এক আনা স্বর্ণ নেই, তুই এত স্বর্ণ পরে আছিস কেন? স্বর্ণ দে’।

এ ঘটনায় দায়ের করা মামলার বাদী শিশু মিয়া অভিযোগ করে বলেন, এটি হত্যা করে স্বর্ণালংকার লুট করার একটি পরিকল্পিত হামলা। অভিযুক্ত প্রিয়া এলাকায় আগেও এ ধরনের অপরাধ ঘটিয়েছেন। এখন ঘটনাটি ধামাচাপা দিতে তাকে মানসিক ভারসাম্যহীন বলে সাজানোর চেষ্টা করা হচ্ছে।

 

ভৈরব থানার জ্যেষ্ঠ উপপরিদর্শক এমদাদুল কবির জানান, হত্যাচেষ্টার মামলায় আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। হামলার পেছনে অন্য কোনো কারণ বা উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ

ম্যাচের শুরুর দিকেই পেনাল্টিতে গোল হজম করে পিছিয়ে পড়ল ফ্রান্স। এরপর যেন আর দিশা খুঁজে পেল না বর্তমান রানার্স-আপরা। দ্বিতীয়ার্ধে আরও এক গোল করে তাদের বিদায় করে দিল স্পেন। আর ম্যাচ শেষে রেফারির মান নিয়ে প্রশ্ন তুললেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।

 

ডালাস স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরেছে ফ্রান্স। ম্যাচে বলতে গেলে স্পেনের সামনে পাত্তাই পায়নি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মিডফিল্ডের পূর্ণ দখল নিজেদের কাছে রেখে ফ্রান্সকে নিয়ে রীতিমতো ছেলেখেলাই করেছে স্পেন।

 

ম্যাচ শেষে তাই নিজেদের ব্যর্থতা মেনে নেন দেশম। তবে অনেক কথার ভিড়ে ৩৫ বছর বয়সী ম্যাচ রেফারি ইভান বার্টনের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন ফ্রান্সের কোচ। তার মতে, এত বড় ম্যাচ পরিচালনার জন্য উপযুক্ত ছিলেন না এল সালভাদরের এই রেফারি।

 

“রেফারিং নিয়ে… আমাদের হারের পর যদি আমি কিছু বলি, তবে আমাকে ক্রাই বেবি মনে হবে। কিন্তু আমি আপনাদের জিজ্ঞাসা করছি, এই রেফারি কি একটি সেমি-ফাইনাল পরিচালনার জন্য উপযুক্ত ছিলেন? চতুর্থ ও পঞ্চম রেফারি দারুণ ছিলেন। কিন্তু মূল রেফারি?”

 

পেনাল্টির বিষয়টি ছিল, তবে শুধু সেটিই নয়, সবকিছু মিলিয়েই এমনটা মনে হয়েছে। আজকের রেফারির বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই, তবে আপনারা নিজেদেরই প্রশ্ন করে দেখুন।”এছাড়া পক্ষপাতিত্বের অভিযোগও জানিয়ে রাখেন ফ্রান্সের কোচ।

 

“আমি শুধু যে আজ হেরেছি বলেই এ কথা বলছি তা নয়। এমন আরও বেশ কিছু পরিস্থিতি ছিল। এছাড়া কিছু পক্ষপাতমূলক সিদ্ধান্তও ছিল।”

 

তবে যোগ্যতর দল হিসেবে স্পেন জেতায় প্রতিপক্ষকে পূর্ণ কৃতিত্ব দিতেও ভোলেননি দেশম।

 

 

“খেলোয়াড়রা স্বাভাবিকভাবেই মানসিকভাবে বিধ্বস্ত, কিন্তু আমাদের সৎ হতে হবে: আমরা টেকনিক্যাল দিক থেকে পিছিয়ে ছিলাম। হারের মূল কারণ হলো, আমরা পারফরম্যান্সের মান অনুযায়ী খেলতে পারিনি।”

 

“আমরা এমন কিছু টেকনিক্যাল ভুল করেছি এবং ভুল পাস দিয়েছি যা থেকে গোলের সুযোগ তৈরি হতে পারত। এটি সর্বোচ্চ পর্যায়ের খেলা। আমরা এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলব। আমরা যা অর্জন করেছি, আমি তার সবটুকু মুছে ফেলতে চাই না, তবে এই ম্যাচে স্পেন

 

 

ম্যাচ হেরে রেফারির যোগ্যতা নিয়ে প্রশ্ন ফ্রান্স কোচের

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d