ইতিহাস গড়লো জর্ডান, প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা নিশ্চিত - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ইতিহাস গড়লো জর্ডান, প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা নিশ্চিত

ইতিহাস গড়লো জর্ডান, প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা নিশ্চিত

জর্ডান ফুটবলের ইতিহাসে রচিত হলো নতুন অধ্যায়। দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে দেশটি। এটি ছিল তাদের একাদশ প্রচেষ্টা, অবশেষে সফলতা পেল তারা।

বৃহস্পতিবার (৫ জুন) ওমানের বিপক্ষে আলি অলওয়ানের দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-০ গোলের জয় পায় জর্ডান।এরপর রাতে দক্ষিণ কোরিয়া ২-০ গোলে ইরাককে হারালে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয় জর্ডানের ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ।
উল্লেখ্য, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ আয়োজিত হবে উত্তর আমেরিকার তিনটি দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। জর্ডানের এই ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বসিত পুরো দেশ ও ফুটবলপ্রেমীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d