ইন্দুরকানীতে সরকারি খাদ্য গুদাম থেকে পঁচা চাল বিতরণ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ইন্দুরকানীতে সরকারি খাদ্য গুদাম থেকে পঁচা চাল বিতরণ

ইন্দুরকানীতে সরকারি খাদ্য গুদাম থেকে পঁচা চাল বিতরণ

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সরকারি খাদ্য গুদাম থেকে উপকারভোগীদের মাঝে পঁচা ও নিম্নমানের চাল বিতরণের অভিযোগ উঠেছে।রোববার (২৯ জুন) উপজেলার পত্তাশী ইউনিয়নের ২৪৩ জন উপকারভোগীর মাঝে ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও বিতরণকৃত চাল অত্যন্ত নিন্মমানের ও দুর্গন্ধযুক্ত বলে অভিযোগ করেন উপকারভোগীরা।

এদিকে উপকারভোগীরা চাল গ্রহণে অস্বীকৃতি জানানোর পরপরই বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে আসে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকরা বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠেন ইন্দুরকানী উপজেলা খাদ্য কর্মকর্তা।

এসময় তিনি সাংবাদিকদের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন এবং অসম্মানজনক ভাষা ব্যবহার করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এ ঘটনার পরপরই চাল বিতরণ কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন তিনি। বিতর্কিত চাল বিতরণ নিয়ে কথা বলতে চাইলে উপজেলা খাদ্য কর্মকর্তাকে এম মামুনুর রহমান কোনো বক্তব্য দিতে রাজি হননি।চাল নিতে আসা একাধিক নারী উপকারভোগী বলেন, চাল থেকে গন্ধ বের হচ্ছিল। এ চাল রান্না করা সম্ভব নয়। আমরা এমন চাল চাইনি।

এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন বলেন, চাল বিতরণের কথা শুনেছি। ওই চালগুলো আমদানি করা। এগুলো পঁচা হওয়ার কথা না। তারপরও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d