ইসরায়েলের নতুন হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস, নিহত ৮ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ইসরায়েলের নতুন হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস, নিহত ৮

ইসরায়েলের নতুন হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস, নিহত ৮

ইসরায়েল আবারও ইরানে হামলা চালিয়েছে। নতুন এই হামলায় ইরানের দক্ষিণ-মধ্যাঞ্চলীয় শহর শিরাজে অবস্থিত একটি ক্ষেপণাস্ত্র নির্মাণ কারখানা ধ্বংস হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, কয়েক ঘণ্টা আগে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে চালানো হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন।শিরাজে অবস্থিত কারখানাটিতে হামলার পর আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠে যেতে দেখা যায়। ঘটনার ভিডিও এরই মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে, ইরানের পশ্চিম প্রদেশে অবস্থিত নোজেহ বিমানঘাঁটির কাছে এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই হামলার ধারাবাহিকতায় আরও একটি বড় খবর এসেছে। তা হলো, নাতানজে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল, যা ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র হিসেবে পরিচিত। এর আগে ইসরায়েল দাবি করেছিল, তারা ‘অপারেশন রাইজিং লায়ন’র অংশ হিসেবে এক রাতেই ২০০টি যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের অন্তত ১০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এই হামলায় ইরানের বহু পারমাণবিক স্থাপনা, ডজনখানেক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে নিশানা করে হত্যা করা হয়।জবাবে ইরানও ১০০টি ড্রোন ইসরায়েলের দিকে ছুড়ে দেয়, যার অধিকাংশই নিজেদের ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে আটকানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। আবার এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিস্ফোরক মন্তব্য করেছেন। তার দাবি, তিনি আগেই ইসরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’র বিষয়ে জানতেন। ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন-চুক্তি করুন, নাহলে হামলা আরও গণবিধ্বংসী হবে। সূত্র: দ্য টেলিগ্রাফ


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d