ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম ঐক্যের আহ্বান পাকিস্তানের - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম ঐক্যের আহ্বান পাকিস্তানের

ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম ঐক্যের আহ্বান পাকিস্তানের

ইরানে ইসরায়েলের চলমান হামলার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে সমগ্র মুসলিম ঐক্যের আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। এ বিষয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জাতীয় পরিষদে তার ভাষণে বলেন, ‘আমরা ইরানের সঙ্গে আছি এবং তাদের স্বার্থ রক্ষার জন্য প্রতিটি আন্তর্জাতিক ফোরামে তাদের সমর্থন করব।’খাজা আসিফ বলেন, ‘ইসরায়েল ইরান, ইয়েমেন এবং ফিলিস্তিনকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে। যদি মুসলিম জাতি এখনই ঐক্যবদ্ধ না হয়, তাহলে তাদের প্রত্যেকের একই পরিণতি হবে।’ তিনি সমস্ত মুসলিম জাতিকে অবিলম্বে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন এবং একটি যৌথ কৌশল প্রণয়নের জন্য ইসলামী সহযোগিতা সংস্থাকে জরুরি অধিবেশন ডাকার অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন, ‘ইরানের সঙ্গে পাকিস্তানের গভীর সম্পর্ক রয়েছে এবং ইসলামাবাদ এই কঠিন সময়ে তেহরানের পাশে দাঁড়িয়েছে।’এদিকে, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানের ওপর ইসরায়েলি আক্রমণকে ইরানের সার্বভৌমত্বের নির্লজ্জ লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d