ঈদযাত্রায় মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের ভিড় - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ঈদযাত্রায় মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের ভিড়

ঈদযাত্রায় মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের ভিড়

ঈদ যাত্রায় রাজধানী মহাখালীর বাস টার্মিনালে বুধবার (৪ মে) সকাল থেকেই যাত্রীদের ভিড়। দূরপাল্লার বাসের টিকিটের জন্যেও ছিলো দীর্ঘ লাইন।
সকাল থেকে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে যাত্রীদের চাপ দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী সংখ্যাও বাড়ছে। তবে, যাত্রীদের তুলনায় বাসের কিছুটা সংকট রয়েছে।বিশেষ করে, ঢাকা থেকে হবিগঞ্জ ও সিলেটের অন্যান্য এলাকাগামী বাসের কাউন্টারগুলোর সামনে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা।

কাউন্টার সংশ্লিষ্টরা জানান, যানজটের কারণে ঢাকা ছেড়ে যাওয়া বাসগুলোর ফিরতে দেরি হচ্ছে। বাস না আসায়, আগাম টিকিট কাটা যাত্রীরা অপেক্ষা করছেন। পরিবহন পৌঁছালেই দ্রুত ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d