রাকিবুল ইসলাম রঞ্জু:
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার (১ জুলাই) থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ নামে এ কর্মসূচি শুরু হয় রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। এতে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা। এরই ধারাবাহিকতায় সাভারে এনসিপির উপজেলা সমন্বয়ক কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় নির্দেশনা মেনে ৩০ দিনের কর্মসূচি হাতে নিয়েছে সাভার উপজেলা এনসিপির সমন্বয়ক কমিটি,
প্রথম দিনের কর্মসূচি
প্রথম দিন (১ জুলাই) সকাল ৯টায় সাভার মডেল মসজিদ সংলগ্ন, ঢাকা আরিচা মহাসড়কের পাশে জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কার ও পরিছন্নতার মধ্য দিয়ে দিনের প্রথম কাজ শুরু করে সাভার উপজেলা এনসিপির সমন্বয়ক কমিটি, রাত ৯ ঘটিকার সময় সাভার পাকিজা শহীদ ইয়ামিন চত্বরে, মোমবাতি প্রজ্জ্বলন এর মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের কর্মসূচি, এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা এনসিপির শাখা কমিটির প্রধান সমন্বয়কারী মোঃ জুলকার নাইন আন্নু সহ সাভার উপজেলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ,।
Leave a Reply