একটি দলের কথামতো সরকার নির্বাচন দিতে পারে না: সারজিস আলম - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
একটি দলের কথামতো সরকার নির্বাচন দিতে পারে না: সারজিস আলম

একটি দলের কথামতো সরকার নির্বাচন দিতে পারে না: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, তারেক রহমান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি তার দলের পক্ষ থেকে নির্বাচনের তারিখ নিয়ে দাবি তুলতেই পারেন। কিন্তু দেশে তো সক্রিয়ভাবে ৪৫টি রাজনৈতিক দল রয়েছে। একটি দলের কথামতো সরকার নির্বাচন দিতে পারে না। নির্বাচন হবে, যখন প্রধান উপদেষ্টা যৌক্তিক মনে করবেন।
বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড়ে দলীয় পথসভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। এই কমিশনের অধীনে আদৌ সুষ্ঠু নির্বাচন হবে কি না, তা নিয়ে গুরুতর অভিযোগ রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের সংগঠক রাসেল মাহমুদসহ এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
ফেসবুকে উচ্চ আদালত নিয়ে দেওয়া তার স্ট্যাটাসের প্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ হাইকোর্টে দাখিল প্রসঙ্গে জানতে চাইলে তিনি সাফ জানিয়ে দেন, ওসব আমি পাত্তা দেই না।

পথসভায় বক্তব্যের সারজিস আলম আরো বলেন, শুধু আওয়ামী লীগ নয়, সব রাজনৈতিক দলের দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধেই জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজারো মানুষের খুনি শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। যতদিন খুনি হাসিনা ভারতে আশ্রয় নেবেন, ততদিন ভারত-বাংলাদেশ সম্পর্ক কখনোই স্বাভাবিক হবে না।উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এই অঞ্চল বহুদিন ধরেই অবহেলিত। মানুষের দীর্ঘদিনের দাবিগুলোর মধ্যে তিস্তা মহা পরিকল্পনার বাস্তবায়ন এবং বুড়িমারী থেকে ঢাকা পর্যন্ত সরাসরি ট্রেন চালু অন্যতম। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে যারা প্রাণ দিয়েছেন, তাদের সেই স্বপ্ন বৃথা যেতে দেওয়া যাবে না। এই স্বপ্ন বাস্তবায়নের আন্দোলনে যারা জীবন দিয়েছে, তাদের অর্ধেকের বেশি ছিল ১৮ বছরের নিচে। এই ত্যাগ জাতি কখনও ভুলবে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d