কক্সবাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জামায়াতের কর্মী খুন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
কক্সবাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জামায়াতের কর্মী খুন

কক্সবাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জামায়াতের কর্মী খুন

কক্সবাজারের চকরিয়ায় জমি বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক জামায়াত কর্মী খুন হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন। মঙ্গলবার (২০ মে) দুপুর পৌনে ১টায় চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাছিমাকাটাস্থ সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে।
কক্সবাজারের চকরিয়ায় জামায়াত কর্মী খুনের ঘটনায় গ্রেফতার সুজন মিয়া। ছবি: সময় সংবাদ
কক্সবাজারের চকরিয়ায় জামায়াত কর্মী খুনের ঘটনায় গ্রেফতার সুজন মিয়া।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আরিফুল ইসলাম (৪৮) একই এলাকার আলতাফ আহমেদ চৌধুরীর ছেলে। তিনি জামায়াত ইসলামীর কৈয়ারবিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কমিটির বায়তুল মাল সম্পাদক।
ঘটনায় আহত খায়রুল আলম নিহতের জেঠাতো ভাই এবং একই এলাকার জামাল হোসেন চৌধুরীর ছেলে।
এ দিকে এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন: ঘটনায় মূল অভিযুক্ত সুজন মিয়া ( ৩৭ ) একই এলাকার রাজু মিয়ার ছেলে। এ ছাড়া সুজন মিয়ার মা ও বোনসহ চারজনকে আটক করা হলেও তাদের নাম জানা যায়নি।
স্থানীয়দের বরাতে ওসি শফিকুল ইসলাম বলেন, ‘জমির মালিকানা নিয়ে আরিফুল ইসলাম ও সুজন মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে সামাজিক সালিশও হয়। কিন্তু উভয়পক্ষ বিচার না মানায় তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো।’

ওসি আরও জানান, মঙ্গলবার দুপুরে পূর্ব বিরোধের জেরে আরিফুল ইসলাম ও সুজন মিয়ার পরিবারের লোকজনের মধ্যে তর্কাতর্কির হয়। এক পর্যায়ে উভয়পক্ষে মারামারিতে জড়িয়ে পড়েন। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আরিফুল ইসলাম ও তার এক জেঠাতো ভাই আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আরিফুলকে মৃত ঘোষণা করেন। আহত অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে সেনা বাহিনী একটি দলও ঘটনাস্থলে যায়। এ সময় ঘটনার মূল অভিযুক্ত সুজন মিয়ার বাড়ি ঘিরে ফেললে তিনি কৌশলে পালানোর চেষ্টা চালান। এতে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। পরে তার মা ও বোনসহ আরও চারজনকে জড়িত সন্দেহে আটক করা হয়েছে।’
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ।

তিনি বলেন, ‘মানুষ দেখে, শুনে, পড়ে শিখে। কিন্তু তিনি এমনই একজন মানুষ যাকে দেখা, শোনা ও পড়া যেত। কবি মতিউর রহমান মল্লিকের শূন্যতা পূরণ হয়েছিল ড. আ জ ম ওবায়েদুল্লাহকে দিয়ে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘গুণী মানুষ যতদিন বেঁচে থাকেন ততদিন সমাজ তার মূল্য বোঝে না। যখন তার অস্তিত্বের অনুপস্থিতি দেখা দেয় তখন সবাই হাড়ে হাড়ে টের পায়। এর মূল্য অমাবস্যার রাতে বোঝা যায়। আবু জাফর মুহাম্মদ ওবায়েদুল্লাহর মৃত্যুর পর আমরা হাড়ে হাড়ে তা টের পাচ্ছি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী।

মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, ‘ওবায়েদুল্লাহ ভাইয়ের তুলনা তিনি নিজেই। মানুষের সঙ্গে দীর্ঘসময় থাকলে কোনো না কোনো বিষয় নিয়ে তার সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে, কিন্তু এত দীর্ঘসময় থাকার পরও কারো সঙ্গে ন্যূনতম কথা কাটাকাটিও হয়নি ড. আ জ ম ওবায়েদুল্লাহর। তার শূন্যতা আমাদের কাঁদায়।’

তিনি আরও বলেন, অষ্টম শ্রেণি থেকে শুরু করে ড. আবু জাফর মুহাম্মদ ওবায়েদুল্লাহ’র জীবনের শেষ দিন পর্যন্ত আমরা একসঙ্গে কাজ করেছি। তিনি ছিলেন ইসলামী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র।

আরও পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন দেখার অপেক্ষায় আছি: জামায়াত আমির

চট্টগ্রাম কালচারাল একাডেমির সভাপতি সেলিম জামানের সভাপতিত্বে ও কবি অধ্যক্ষ চৌধুরী আব্দুল হালিম এবং গীতিকার গোলাম মোস্তফার যৌথ সঞ্চালনায় স্মৃতিচারণ করেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ড. আবু বকর রফিক আহমদ, মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মুহাম্মদ আলী আজাদী, ড. আ জ ম ওবায়েদুল্লাহর বড় ছেলে উমর মুসান্না। দোয়া ও মোনাজাত করেছেন মাওলানা এবিএম সিদ্দিকুল্লাহ।

স্মৃতিচারণ করেন অ্যাডভোকেট মুহাম্মদ পারভেজ, শরীফ বায়জিদ মাহমুদ, আমিরুল ইসলাম, কবিতা আবৃত্তি ও বক্তব্য দেন মোসতাক খন্দকার, চৌধুরী গোলাম মাওলা। কোরআন তেলাওয়াত করেন এমরান হোসাইন ও আদনান করীম। ইসলামি সংগীত পরিবেশন করেন চট্টগ্রাম কালচারাল একাডেমি, পাঞ্জেরি শিল্পী গোষ্ঠীর শিল্পীরা।
আরও পড়ুন: আংশিক দাবি পূরণ হয়েছে, বললেন জামায়াত আমির
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন: নগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. একেএম ফজলুল হক, চট্টগ্রাম-১১ আসনে জামায়াতের প্রার্থী শফিউল আলম, চট্টগ্রাম-৮ আসনে জামায়াতের প্রার্থী ডা. আবু নাছের, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এসএম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, অধ্যক্ষ জাকের হোসাইন, হামেদ হাসান ইলাহী, এমএ গফুর প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d