কনার বিচ্ছেদের ঘোষণার পর ন্যান্সির রহস্যজনক পোস্ট ঘিরে গুঞ্জন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
কনার বিচ্ছেদের ঘোষণার পর ন্যান্সির রহস্যজনক পোস্ট ঘিরে গুঞ্জন

কনার বিচ্ছেদের ঘোষণার পর ন্যান্সির রহস্যজনক পোস্ট ঘিরে গুঞ্জন

সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা বুধবার (২৫ জুন) রাতে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন। ওই পোস্টের ঘণ্টাখানেক পর কনাকে ইঙ্গিত করে পোস্ট করেছেন আরেক জনপ্রিয় শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি! কটাক্ষ করে পোস্টটি দেন ন্যান্সি।দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল ভালোবেসে ব্যবসায়ী ইফতেখার গহীনকে বিয়ে করেছিলেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। অবশেষে ভেঙে গেছে তাদের দীর্ঘ ৬ বছরের সংসার।কনা তার দীর্ঘ ফেসবুক পোস্টে লেখেন, আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে-সবই আল্লাহর ইচ্ছা। এরপর তিনি তার বিচ্ছেদের বিস্তারিত তথ্য তুলে ধরেন। পরে ন্যান্সি লিখেছেন, ‘জন্ম মৃত্যু বিয়ে বিচ্ছেদ, এর সবই আল্লাহর ইচ্ছায় হয়- বাণীতে শেয়াল রাণী।’

 

সংগীতপাড়ায় কান পাতলেই শোনা যায়, কনা-ন্যান্সির সম্পর্ক ভালো নয়। তাদের দুজনের সম্পর্ক সাপে-নেউলে! তবে ন্যান্সি পোস্টে কারো নাম উল্লেখ করেননি। তার পোস্টটি কনার পোস্টের একটি বাক্যটি ব্যবহার করায় নেটিজেনরা ধরেই নিয়েছেন ন্যান্সি কনাকেই ‘শেয়াল রাণী’ বলে কটাক্ষ করেছেন। এদিকে, রাতেই দীর্ঘ ছয় বছরের সংসার জীবনের ইতি টেনে স্বামী মো. ইফতেখার গহিনের সঙ্গে গত ১৬ জুন বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছেন বলে ফেসবুক পোস্টে করা জানালেও তার স্বামী এরই মধ্যে ভিন্ন কথা বলছেন! তিনি বলেন, আমাদের কোনো বিবাহবিচ্ছেদ হয়নি। তবে সংসার জীবনে সমস্যা চলছে জানিয়ে পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর সরিয়ে নেন গায়িকার স্বামী।

 

উল্লেখ্য, গত বছরের ১৪ জুলাই ন্যান্সি একটি শেয়ালের ছবি দিয়ে কনাকে ইঙ্গিত করে একটি পোস্ট দিয়েছিলেন। সেসময় কনার গাওয়া ‘তুফান’ সিনেমার ‘দুষ্টু কোকিল’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d