করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭

দেশে গত ২৪ ঘণ্টায় ৫১৮টি নমুনা পরীক্ষা করে ২৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। আর এই সময়ের মধ্যে একজন মারা গেছেন।বুধবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ২১ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় মৃত্যু ২৯ হাজার ৫২৩ জন। এর মধ্যে এই বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩ জনের। এছাড়া ২০২০ সালের ৮ মার্চ থেকে শনাক্ত হয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৫৪ জন, এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত শনাক্ত ৬০৯ জন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d