করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১০ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১০

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন প্রাণ হারিয়েছেন। এ সময়ে নতুন করে আরও ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ সময় ১৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪.০২ শতাংশ।

নতুন করে ১০ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৭৩ জনে। আর নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৫১৯ জনে দাঁড়িয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d