কর্মজীবী নারী হোস্টেল থেকে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
কর্মজীবী নারী হোস্টেল থেকে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

কর্মজীবী নারী হোস্টেল থেকে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর নিউমার্কেটের কর্মজীবী নারী হোস্টেল থেকে রিয়া আক্তার শান্তা (৩০) নামে এক এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি অগ্রণী ব্যাংকে চাকরি করতেন বলে জানিয়েছে পুলিশ।রোববার (১৫ জুন) বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। নিউমার্কেট থানা আর উপ-পরিদর্শক (এসআই) হোসনি মোবারক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিউমার্কেট এলাকায় সরকারি কর্মজীবী নারী হোস্টেলে থাকতেন রিয়া আক্তার। দুপুরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি ওই নারী ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই। হোসনি মোবারক বলেন, তিনি অগ্রণী ব্যাংকের দোহার শাখায় চাকরি করতেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সেটি জানা যায়নি। তার বাড়ি বরিশাল সদরের পলাশপুর গ্রামে। তিনি ওই এলাকার জাহাঙ্গীর হোসেন খন্দকারের মেয়ে। তার স্বামীর নাম সাব্বির হোসেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d