কেউ কেউ হাসিনার ষড়যন্ত্রে পা দিচ্ছে: শামসুজ্জামান দুদু - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
কেউ কেউ হাসিনার ষড়যন্ত্রে পা দিচ্ছে: শামসুজ্জামান দুদু

কেউ কেউ হাসিনার ষড়যন্ত্রে পা দিচ্ছে: শামসুজ্জামান দুদু

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আন্দোলন হচ্ছে গণতন্ত্রের লক্ষ্যে। স্বৈরতন্ত্রের পতন মানে দেশে গণতন্ত্র ফিরে আসবে। আর গণতন্ত্রের উত্তরণ মানে দেশে নির্বাচনের বিকল্প নেই। অথচ কেউ কেউ বলছে এক দলকে বাদ দিয়ে আরেক দলকে ক্ষমতায় আনার জন্য গণ অভ্যুত্থান হয়নি। তাদের এমন কথায় দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে।বুধবার (২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভবনের একটি রেস্টুরেন্টে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন জেলা কমিটির উদ্যোগে জুলাই আগস্ট গণঅভ্যূত্থানের প্রথম বর্ষপূতি ও শহীদদের স্মরণে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, কোনো কোনো দল, মহল বা কেউ কেউ হাসিনার ষড়যন্ত্রে পা দিচ্ছে। কারণ তারা নির্বাচন চায় না।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু সহ আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d