ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল

ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল

২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে ফুটবল ইতিহাসের অন্যতম এক রুদ্ধশ্বাস, নাটকীয় এবং মহাকাব্যিক থ্রিলারের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মুহূর্ত পর্যন্ত পরতে পরতে ছড়ানো উত্তেজনার পারদ চড়িয়ে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপে টিঁকে রইল পর্তুগাল। আর এই বুকভাঙা হারের সাথে সাথেই বিশ্বমঞ্চ থেকে অশ্রুসিক্ত বিদায় নিলেন ক্রোয়েশিয়ার লুকা মদরিচ। যোগ করা সময়ের ১৯তম মিনিট পর্যন্ত গড়ানো এই শ্বাসরুদ্ধকর ম্যাচে একদিকে যেমন পর্তুগিজদের উল্লাস দেখা গেছে, অন্যদিকে যোগ করা সময়ের ১৩তম মিনিটে এসে অফসাইডের কারণে গোল বাতিলের এক চরম ট্র্যাজেডিতে স্তব্ধ হতে হয়েছে ক্রোয়েটদের।

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে ১-১ সমতায় থাকা অবস্থায় শুরু হয় ড্রামা। অতিরিক্ত সময়ের খেলা মাঠে গড়াতেই ৯৪তম মিনিটে ডেডলক ভেঙে পর্তুগালকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন গনসালো রামোস। বাঁ প্রান্ত থেকে উইঙ্গার রাফায়েল লিয়াওয়ের বাড়িয়ে দেওয়া এক নিখুঁত ক্রসে ক্রোয়েশিয়ার দুজন ডিফেন্ডারের মাঝখান থেকে শূন্যে লাফিয়ে উঠে দুর্দান্ত এক হেডে বল জালে পাঠান রামোস। এই গোলের পর যখন পর্তুগালের জয় প্রায় নিশ্চিত মনে হচ্ছিল, তখনই ম্যাচের যোগ করা সময়ের ১৩তম মিনিটে (১০০+ মিনিটে) পাল্টা আক্রমণে পর্তুগালের জালে বল জড়িয়ে দেয় ক্রোয়েশিয়া।

স্কোরলাইন ২-২ সমতায় চলে আসায় যখন ক্রোয়েট শিবিরে বাঁধভাঙা উল্লাস, ঠিক তখনই নাটকের নতুন মোড় এনে দেয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর। দীর্ঘ সময় পর রেফারি অফসাইডের চূড়ান্ত সিদ্ধান্ত দিলে উল্লাসে ফেটে পড়ে পর্তুগিজ শিবির, আর মাঠে হাঁটু গেড়ে বসে স্তব্ধ হয়ে যান মদরিচ ও তার সতীর্থরা। এরপর যোগ করা সময়ের ১৯তম মিনিটে রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথেই নিশ্চিত হয়ে যায় পর্তুগালের ২-১ গোলের মহাকাব্যিক জয়।

মনোযোগ থাকবে শুধুই কেপ ভার্দে ম্যাচে। আর কোন কিছুতে নয়।’ আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল সতীর্থদের এভাবেই সতর্ক করেছেন। দলের তরুণ সতীর্থদের তিনি বলেছেন- এই জার্সি পরাই শেষ পরা হতে পারে। এভাবেই তিনি এতো বছর খেলে এসেছেন বলেও মন্তব্য করেন।

শনিবার মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টার কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ নিয়ে ডি পল বলেন, ‘আগামী ম্যাচের বাইরে কিছু ভাবলে তা বড় ভুল হবে। আগামী ম্যাচই শেষ ম্যাচ হতে পারে। এভাবেই আমি দেখে আসছি। কিন্তু এটাই যেন শেষ ম্যাচ না হয়, সেজন্য যা যা করণীয় আমি করবো। এটাই আমার মানসিকতা।’

এবারের বিশ্বকাপে এরই মধ্যে একাধিক অঘটন ঘটে গেছে। টাইব্রেকারে জার্মানিকে বিদায় করেছে প্যারাগুয়ে। টুর্নামেন্টের ফেবারিট নেদারল্যান্ডস টাইব্রেকারে মরক্কোর কাছে হেরেছে। ইংল্যান্ডকে ডিআর কঙ্গো, বেলজিয়ামকে প্রায় রুখে দিয়েছিল সেনেগাল। এসব থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন ইন্টার মায়ামিতে যোগ দেওয়া ডি পল। আকাশি-সাদা জার্সির জন্য সর্বস্ব বাজি রাখার পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা তরুণদের বলছি, এই যে জাতীয় দলের জার্সি পরে নামছো, এটাই শেষ ম্যাচ হতে পারে। যেন শেষ ম্যাচ না হয়, সেটা নিশ্চিত করেই খেলো। এভাবেই আমি গত আট-নয় বছর খেলে আসছি। এই জার্সি পরলে আমি কখনো পিছনে ফিরে তাকাই না। দেশের হয়ে খেলা, জাতীয় দলের জার্সি পরা সর্বোচ্চ সম্মান। এটার জন্য সর্বোচ্চ দিয়ে খেলতে হবে।’

‘কেপ ভার্দে ম্যাচই শেষ’ ধরে খেলার আহ্বান ডি পলের

ফিফা বিশ্বকাপে রাউন্ড অব ৩২-র ম্যাচে পর্তুগালের বিপক্ষে ২-১ গোলে হেরেছে ক্রোয়েশিয়া। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর রেফারিদের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ।

টরোন্টোতে ম্যাচের ৫৩ মিনিটে ইভান পেরিসিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান রোনালদো। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গনসালো রামোসের গোলে এগিয়ে যায় পর্তুগাল।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ইওস্কো গাভার্দিওলের শটে ক্রোয়েশিয়া সমতা ফিরিয়েছে বলে মনে হলেও, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনায় অফসাইডের সিদ্ধান্ত আসে এবং গোলটি বাতিল হয়।

সংবাদ সম্মেলনে ক্রোয়েশিয়ার গোল বাতিল নিয়ে ক্ষোভ প্রকাশ করে দালিচ বলেন, ‘আজকের রেফারিং খুবই বাজে ছিল। আমার মনে হয়েছে আমাদের আরও বেশ কিছু ফ্রি-কিক পাওয়া উচিত ছিল। কিন্তু দিনশেষে ক্রোয়েশিয়া হেরে গেছে। আমি কোনো অজুহাত খুঁজব না। এই ম্যাচটি আমরা আগেই জিতে নিতে পারতাম।’

ভিএআর নিয়ে অসন্তোষ প্রকাশ করে ক্রোয়েশিয়ার কোচ বলেন, ‘আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে কীভাবে ফুটবল থেকে আবেগগুলোকে আক্ষরিক অর্থেই মেরে ফেলা হচ্ছে। সামগ্রিকভাবে এই সিদ্ধান্তগুলো খেলাটাকে পেছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে এবং ফুটবল খেলার আসল আনন্দটাই কেড়ে নিচ্ছে।’

দালিচ আরও বলেন, ‘এটা বলছি না যে ভিএআর কখনো কখনো সাহায্য করে না; কিন্তু এটা আপনার ভেতরের আবেগ, আপনার অনুভূতি—সবকিছুকে পুরোপুরি মেরে ফেলে। মাঠের ওই মুহূর্তে আপনি যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন, তার সবটাই ধূলিসাৎ হয়ে যায়। এই পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া সত্যিই খুব কঠিন।’

সোনালী প্রজন্মের বিদায় ঘটলেও ক্রোয়েশীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ২০১৭ সাল থেকে দলটির দায়িত্বে থাকা এই কোচ, ‘আমি ক্রোয়েশিয়া দলের ভবিষ্যৎ নিয়ে মোটেও ভীত নই। আমাদের অনেক তরুণ খেলোয়াড় উঠে আসছে এবং তাদের কয়েকজন আজকেও নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছে। এবার আমাদের নতুন এক শুরুর অপেক্ষা।’

নিজের কোচের দায়িত্বে থাকা না-থাকা নিয়ে দালিচ বলেন, ‘পরবর্তী বিশ্বকাপে কী হবে তা কেবল ঈশ্বরই জানেন, তবে দেশে ফিরে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব।’

এটি ছিল ৪০ বছর বয়সী অধিনায়ক লুকা মদরিচের শেষ বিশ্বকাপ ম্যাচ। বছরের পর বছর ধরে ক্রোয়েশীয় ফুটবলের হৃদস্পন্দন হয়ে থাকা এই মিডফিল্ডারের এমন বিদায় ছুঁয়ে গেছে দালিচকেও, ‘হ্যাঁ, এটাই সম্ভবত তাঁর শেষ বিশ্বকাপ ছিল। আর আমার ভীষণ খারাপ লাগছে যে যাত্রাটা এভাবে শেষ হলো। আমরা আসলে এক চমৎকার ও গৌরবময় অধ্যায়ের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি।’

পর্তুগালের বিপক্ষে হেরে ২০১৮ সালের রানার্স-আপ এবং ২০২২ সালের তৃতীয় স্থান অধিকারী ক্রোয়েশিয়াকে এবার বিশ্বকাপ থেকে খালি হাতেই বিদায় নিতে হচ্ছে।

রেফারিং খুবই বাজে ছিল: বিদায়ের পর ক্রোয়েশিয়া কোচ

আগামী ৬ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে উইঙ্গার রাফিনহার খেলা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা।

গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ম্যাচে ডান উরুতে চোট পান বার্সেলোনার এই তারকা। এরপর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। নকআউট পর্বের ম্যাচের আগে টানা তিন দিন দলের মূল অনুশীলনে অংশ নিতে পারেননি রাফিনহা।

বুধবার তিনি ব্যক্তিগতভাবে অনুশীলন করলেও দীর্ঘ সময় মাঠে থাকতে পারেননি। এতে তার সুস্থতার অগ্রগতি দেখা গেলেও এখনও পুরোপুরি ম্যাচ-ফিট নন বলে ধারণা করা হচ্ছে। তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ব্রাজিলের কোচিং স্টাফ ও মেডিকেল বিভাগ।

ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী, নরওয়ের বিপক্ষে রাফিনহাকে খেলানো হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের ঠিক আগে। ফিটনেস নিয়ে সামান্যতম শঙ্কা থাকলেও তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না দল।

এদিকে মঙ্গলবারের অনুশীলনে অনুপস্থিত ছিলেন রায়ান। তবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, এটি চোটজনিত নয়; ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবেই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

অন্যদিকে মিডফিল্ডার লুকাস পাকেতার অবস্থাও এখনও অনিশ্চিত। জাপানের বিপক্ষে ম্যাচে উরুতে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে রয়েছেন তিনি। কবে নাগাদ তিনি দলে ফিরবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি ব্রাজিল টিম ম্যানেজমেন্ট।

নরওয়ের বিপক্ষে রাফিনহা খেলবেন কি না, সিদ্ধান্ত ম্যাচের আগে

শেষ ৩২-এ জাপান বাধা পেরিয়ে এখন শেষ ষোলোর মহারণে মাঠে নামার অপেক্ষায় ব্রাজিল। রোববার রাতে নরওয়েকে মোকাবিলা করবে সেলেসাওরা। ম্যাচটি কঠিন হবে বলে মনে করেন ব্রাজিলের তরুণ স্ট্রাইকার এন্দ্রিক।

নরওয়ে ম্যাচেও পাওয়া যাবে না দলের অভিজ্ঞ ফরোয়ার্ড রাফিনিয়াকে। চোটে পড়েছেন তিনি। আলাদা করে রাফিনিয়াকে নিয়েও কথা বলেছেন এন্দ্রিক। বার্সেলোনা তারকা দ্রুত বিশ্বকাপের ম্যাচে মাঠে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছেন বলে জানান তিনি, ‘রাফিনিয়া একজন দুর্দান্ত খেলোয়াড়। তাঁর এই ইনজুরিতে আমরা সবাই ভীষণ দুঃখিত। আশা করি সে দ্রুত সুস্থ হয়ে ফিরবে। এই ইনজুরিটা তাঁর জন্য দুর্ভাগ্যজনক ছিল। আমরা তাঁকে দ্রুত মাঠে ফিরে পেতে চাই, কারণ সে নিশ্চয়ই মাঠে নামার জন্য উন্মুখ হয়ে আছে। তবে সে দ্রুত ফেরার জন্য সকাল, দুপুর, রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে।’

গ্রুপ পর্বের পর শেষ ৩২-এ জাপানের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়ে সেলেসাওরা। যদিও পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে চমৎকার জয় তুলে নিয়ে পাঁচবারের চ্যাম্পিয়নরা। নরওয়ের বিপক্ষেও ম্যাচটি সহজ হবে না মনে করেন এন্দ্রিক।

‘এটি একটি বড় ম্যাচ, তাদের (নরওয়ে) দারুণ সব খেলোয়াড় আছে। কোনো সন্দেহ নেই যে এটি একটি চমৎকার ম্যাচ হতে যাচ্ছে। যেখানে দুই দলই জয়ের জন্য লড়বে। আশা করি আমরা দুর্দান্ত ম্যাচ উপহার দিতে পারব। জানি, এখন ভুলের কোনো সুযোগ নেই। গত ম্যাচে আমরা প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়েছিলাম এবং দ্বিতীয় গোলটি পেতে আমাদের বেশ বেগ পেতে হয়েছিল। তাই এবার যদি আমরা প্রথমে পিছিয়েও পড়ি, আমাদের শান্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে এবং জয়ের চেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ এখন নকআউট পর্ব, আমাদের জিততেই হবে।’

রাফিনিয়া দ্রুত ফেরার জন্য সকাল-দুপুর-রাত পরিশ্রম করছে’

বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে-এমন অভিযোগ নতুন নয়। দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা আলোচনা চললেও এবার বিষয়টি উঠে এলো সংবাদ সম্মেলনেও। কেপ ভার্দের বিপক্ষে নকআউট ম্যাচের আগে এ প্রসঙ্গে সরাসরি প্রশ্নের মুখে পড়েন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

অভিযোগটি উড়িয়ে দিয়ে স্পষ্ট ভাষায় জবাব দেন স্কালোনি। তিনি বলেন, এর একমাত্র সমাধান হলো সামাজিক যোগাযোগমাধ্যম না পড়া। সোশ্যাল মিডিয়া দেখা বন্ধ করে দিন। আপনি যদি না দেখেন, তাহলে এসব বিষয় জানতেও পারবেন না।

স্কালোনি বলে, বর্তমান সময়ে প্রমাণ ছাড়াই যেকোনো তথ্য ছড়িয়ে দেওয়া খুব সহজ হয়ে গেছে। অনেকেই মাঠের পারফরম্যান্সকে আড়াল করতে ভিত্তিহীন প্রচারণা চালান।

তিনি বলেন, আজকাল যে কেউ কোনো প্রমাণ ছাড়াই ইন্টারনেটে কিছু পোস্ট করতে পারে এবং ছোট একটি বিষয়কে বড় করে ছড়িয়ে দিতে পারে। আমি মনে করি, এসব বিষয়ে আমাদের একেবারেই গুরুত্ব দেওয়া উচিত নয়।আর্জেন্টিনা কোচ জোর দিয়ে বলেন, দলের সাফল্য কোনো বিশেষ সুবিধার কারণে নয়; বরং পুরো দলের কঠোর পরিশ্রমের ফল। তার ভাষায়, অধিনায়ক লিওনেল মেসি থেকে শুরু করে দলের কিটম্যান মারিও দে স্তেফানো-সবার অবদানেই এই সাফল্য এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক দিক তুলে ধরে স্কালোনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ার ভালো দিক যেমন আছে, তেমনি দুর্ভাগ্যবশত যে কেউ যা খুশি পোস্ট করতে পারে এবং তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এক সেকেন্ডেই তা সর্বত্র ছড়িয়ে পড়ে। আমরা এসব নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছি না।

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে আজ বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ আটে জায়গা নিশ্চিত করতে জয়ই লক্ষ্য লিওনেল স্কালোনির শিষ্যদের।

বিশ্বকাপে আর্জেন্টিনা কি বাড়তি সুবিধা পাচ্ছে, কড়া জবাব দিলেন স্কালোনি

ম্যাচের আগে ঘানার আলোচিত তান্ত্রিক নানা কোয়াকু বনসাম বলেছিলেন, শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত হ্যারি কেইনের জোড়া গোলে জিতবে ইংল্যান্ড। অবিশ্বাস্যভাবে সেই ভবিষ্যদ্বাণীই যেন বাস্তবে মিলেছে। ৭৪ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা ইংল্যান্ড অধিনায়ক শেষদিকে টানা দুই গোল করে দলকে ২-১ ব্যবধানে জিতিয়ে শেষ ষোলোয় তুলেছেন। আর সেই ঘটনাই নতুন করে আলোচনায় এনেছে বনসামকে, যিনি এবার ভবিষ্যদ্বাণী করেছেন কেপ ভার্দের কাছে বিদায় নেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচে শুরু থেকেই চাপে পড়ে যায় ইংল্যান্ড। নবম মিনিটে অধিনায়ক শানসেল এমবেম্বার নিখুঁত অ্যাসিস্ট থেকে ব্রায়ান সিপেঙ্গা ডান পায়ের দুর্দান্ত শটে গোল করে এগিয়ে দেন কঙ্গোকে। শুরুতেই পিছিয়ে পড়ে বিপাকে পড়ে যায় থ্রি লায়নসরা।

গোল হজমের পর একের পর এক আক্রমণ চালায় ইংল্যান্ড। ৩০ মিনিটে জুড বেলিংহামের শক্তিশালী হেড দুর্দান্ত দক্ষতায় ফিরিয়ে দেন গোলরক্ষক লিওনেল এমপাসি। পাঁচ মিনিট পর মার্কাস রাশফোর্ডের জোরালো শটও কঙ্গোর এক ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে যায়।

৪২ মিনিটে ব্যবধান প্রায় দ্বিগুণ করে ফেলেছিল ডিআর কঙ্গো। অ্যারন ওয়ান-বিসাকার বাড়ানো বলে ইওয়ান উইসার প্রথম শট পোস্টে লেগে ফিরে আসায় বড় বিপদ থেকে রক্ষা পায় ইংল্যান্ড।

প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও বেলিংহামের হেড অবিশ্বাস্য রিফ্লেক্সে ঠেকিয়ে দেন এমপাসি। নিশ্চিত গোল থেকে ইংল্যান্ডকে বঞ্চিত করে বিরতিতে দলের লিড ধরে রাখেন কঙ্গোর গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমেনি ইংল্যান্ডের। ৫৪ মিনিটে বেলিংহামের শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদল করলেও দুর্দান্ত সেভে আবারও দলকে রক্ষা করেন এমপাসি।

অবশেষে ৭৫ মিনিটে ভাঙে কঙ্গোর রক্ষণ। অ্যান্থনি গর্ডনের বাড়ানো বলে হেড করে সমতা ফেরান হ্যারি কেন। কঙ্গোর গোলরক্ষক বল স্পর্শ করলেও সেটি জালে জড়াতে বাধা দিতে পারেননি।

সমতায় ফেরার মাত্র ১১ মিনিট পর আবারও জ্বলে ওঠেন ইংল্যান্ড অধিনায়ক। বক্সের বাইরে থেকে গর্ডনের পাস পেয়ে ভেতরে ঢুকে ডান পায়ের শক্তিশালী শটে বল জালে পাঠিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে দেন দলকে। শেষ পর্যন্ত এই ব্যবধানই ধরে রেখে নাটকীয় জয় নিশ্চিত করে ইংল্যান্ড। আগামী ৬ জুলাই শেষ ষোলোয় মেক্সিকোর মুখোমুখি হবে থ্রি লায়নস।

এই জোড়া গোলের মাধ্যমে ব্যক্তিগত আরেকটি মাইলফলকও স্পর্শ করেন কেন। বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৩-তে নিয়ে তিনি ব্রাজিলের কিংবদন্তি পেলের ১২ গোলের রেকর্ড ছাড়িয়ে যান। এবারের আসরে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে পাঁচটি। গোলদাতার তালিকায় তিনি আর্লিং হলান্ডের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। ছয়টি করে গোল নিয়ে শীর্ষে আছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে।

ইংল্যান্ডের এই জয়কে ঘিরেই আবার আলোচনায় এসেছে ঘানার বিতর্কিত তান্ত্রিক নানা কোয়াকু বনসাম। ফুটবল বিশ্বে বিতর্কিত ভবিষ্যদ্বাণী এবং অতিপ্রাকৃত শক্তির দাবি করে তিনি বহুবার আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছেন। একসময় হ্যারি কেনকে ‘মন্ত্রবলে’ আটকে দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি।

এর আগে ঘানার একটি ম্যাচের আগে বনসাম দাবি করেছিলেন, ‘আমি কেইনের ওপর কার্জ করছি। আমি তার বড় কোনো ইনজুরি চাই না। তবে আমার দেশের বিরুদ্ধে তাকে আটকে রাখার জন্য যতটুকু দরকার, ততটুকুই করব। ঘানাকে জেতাতে আমি আমার কাজ কার্যকর থাকবে।’

এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক আলোচিত দাবিতে বলা হয়, বনসাম ভবিষ্যদ্বাণী করেছিলেন—ইংল্যান্ড শুরুতে গোল হজম করলেও শেষ পর্যন্ত হ্যারি কেনের জোড়া গোলে জয় তুলে নেবে। ম্যাচের ঘটনাপ্রবাহ সেই দাবির সঙ্গে মিলে যাওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে এই ভবিষ্যদ্বাণীর সত্যতা বা বৈজ্ঞানিক ভিত্তির কোনো প্রমাণ নেই।

ইংল্যান্ডের ম্যাচ শেষ হওয়ার পর এবার আর্জেন্টিনাকে নিয়েও নতুন ভবিষ্যদ্বাণী করেছেন বনসাম। তার দাবি, আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় সকাল ৫টায় যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দের কাছে হেরে বিদায় নেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আর্জেন্টিনাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বনসাম বলেন, ‘শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।’

যদিও পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। বিশ্বকাপে আফ্রিকার দলগুলোর বিপক্ষে এখন পর্যন্ত সাতবার খেলেছে আর্জেন্টিনা। এর মধ্যে ছয় ম্যাচেই জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। একমাত্র হারটি এসেছিল ১৯৯০ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে।

বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, বিশ্বকাপের নকআউট পর্বে এবারই প্রথম কোনো আফ্রিকান দলের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। অন্যদিকে নিজেদের প্রথম বিশ্বকাপেই স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবকে নিয়ে কঠিন গ্রুপ পেরিয়ে শেষ ৩২-এ উঠে চমক দেখিয়েছে কেপ ভার্দে। এবার তাদের লক্ষ্য বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে আরও বড় ইতিহাস গড়া।

এখন দেখার বিষয়, নানা কোয়াকু বনসামের বহুল আলোচিত ভবিষ্যদ্বাণী আবারও বাস্তবে মিলে যায় কি না, নাকি মায়ামির মাঠে জয় তুলে নিয়ে শিরোপা ধরে রাখার অভিযানে আরও এক ধাপ এগিয়ে যাবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

সেই তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী সত্যি করলেন হ্যারি কেইন, শঙ্কায় আর্জেন্টিনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা শুরুর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর সদর দপ্তর খাতাম আল-আম্বিয়ার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার আলি আবদুল্লাহ বলেছেন, জানাজা চলাকালে যুক্তরাষ্ট্র বা ইসরাইল কোনো ধরনের হামলা চালালে তার ‘চরম প্রতিশোধ’ নেওয়া হবে।

তিনি বলেন, আমরা ইরানের শত্রুদের, বিশেষ করে আমেরিকা ও জায়নবাদীদের যে কোনো ভুল পদক্ষেপ থেকে বিরত থাকার সতর্কবার্তা দিচ্ছি। দেশের বিরুদ্ধে হামলা বা আগ্রাসনের কঠোর জবাব দিতে আমাদের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করলে ওই দিনই নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। চার মাসেরও বেশি সময় তার লাশ সংরক্ষণের পর রোববার ভোর থেকে রাজধানী তেহরানে রাষ্ট্রীয় জানাজা শুরু হচ্ছে। এতে ভারতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে।

খামেনিকে আগামী ৯ জুলাই তার নিজ শহর মাশহাদে দাফন করা হবে। তেহরানসহ মোট পাঁচটি শহরে জানাজা বিভিন্ন আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানে দেড় কোটিরও বেশি মানুষের উপস্থিতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিপুল এই জনসমাগমকে কেন্দ্র করে সম্ভাব্য মার্কিন বা ইসরাইলি হামলার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না তেহরান।

যুদ্ধকালীন পরিস্থিতিতে খামেনির ছেলে মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হলেও তিনি মার্কিন হামলায় গুরুতর আহত হন। নিরাপত্তাজনিত কারণে তিনি বাবার জানাজায় সরাসরি অংশ নেবেন না বলে বৃহস্পতিবার জানিয়েছে ইরান।

কূটনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, খামেনির শেষকৃত্যকে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রবিরোধী অবস্থান জোরালোভাবে তুলে ধরার কৌশল হিসেবে ব্যবহার করছে তেহরান। বিশেষ করে মাশহাদে দাফনের অনুষ্ঠানকে ঘিরে হামলার আশঙ্কার কথাও তারা উল্লেখ করছেন।

এদিকে শেষকৃত্যের সময় নির্বাচন নিয়েও নানা আলোচনা চলছে। কারণ, তেহরানে খামেনির জানাজা শুরু হওয়ার সময়ই যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে দেশটির ২৫০তম স্বাধীনতা দিবসের (সেমিকুইনসেন্টেনিয়াল) আনুষ্ঠানিকতা পালিত হবে। পর্যবেক্ষকদের মতে, পাঁচ দিনব্যাপী বিশাল আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে ওয়াশিংটনের সমান্তরালে নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে এই বৃহৎ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে নানা রাজনৈতিক জল্পনাও তৈরি হয়েছে।

খামেনির জানাজায় হামলা হলে চরম প্রতিশোধ, হুঁশিয়ারি তেহরানের

মনোযোগ থাকবে শুধুই কেপ ভার্দে ম্যাচে। আর কোন কিছুতে নয়।’ আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল সতীর্থদের এভাবেই সতর্ক করেছেন। দলের তরুণ সতীর্থদের তিনি বলেছেন- এই জার্সি পরাই শেষ পরা হতে পারে। এভাবেই তিনি এতো বছর খেলে এসেছেন বলেও মন্তব্য করেন।

শনিবার মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টার কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ নিয়ে ডি পল বলেন, ‘আগামী ম্যাচের বাইরে কিছু ভাবলে তা বড় ভুল হবে। আগামী ম্যাচই শেষ ম্যাচ হতে পারে। এভাবেই আমি দেখে আসছি। কিন্তু এটাই যেন শেষ ম্যাচ না হয়, সেজন্য যা যা করণীয় আমি করবো। এটাই আমার মানসিকতা।’

এবারের বিশ্বকাপে এরই মধ্যে একাধিক অঘটন ঘটে গেছে। টাইব্রেকারে জার্মানিকে বিদায় করেছে প্যারাগুয়ে। টুর্নামেন্টের ফেবারিট নেদারল্যান্ডস টাইব্রেকারে মরক্কোর কাছে হেরেছে। ইংল্যান্ডকে ডিআর কঙ্গো, বেলজিয়ামকে প্রায় রুখে দিয়েছিল সেনেগাল। এসব থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন ইন্টার মায়ামিতে যোগ দেওয়া ডি পল। আকাশি-সাদা জার্সির জন্য সর্বস্ব বাজি রাখার পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা তরুণদের বলছি, এই যে জাতীয় দলের জার্সি পরে নামছো, এটাই শেষ ম্যাচ হতে পারে। যেন শেষ ম্যাচ না হয়, সেটা নিশ্চিত করেই খেলো। এভাবেই আমি গত আট-নয় বছর খেলে আসছি। এই জার্সি পরলে আমি কখনো পিছনে ফিরে তাকাই না। দেশের হয়ে খেলা, জাতীয় দলের জার্সি পরা সর্বোচ্চ সম্মান। এটার জন্য সর্বোচ্চ দিয়ে খেলতে হবে।’

‘কেপ ভার্দে ম্যাচই শেষ’ ধরে খেলার আহ্বান ডি পলের

ফিফা বিশ্বকাপে রাউন্ড অব ৩২-র ম্যাচে পর্তুগালের বিপক্ষে ২-১ গোলে হেরেছে ক্রোয়েশিয়া। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর রেফারিদের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ।

টরোন্টোতে ম্যাচের ৫৩ মিনিটে ইভান পেরিসিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান রোনালদো। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গনসালো রামোসের গোলে এগিয়ে যায় পর্তুগাল।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ইওস্কো গাভার্দিওলের শটে ক্রোয়েশিয়া সমতা ফিরিয়েছে বলে মনে হলেও, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনায় অফসাইডের সিদ্ধান্ত আসে এবং গোলটি বাতিল হয়।

সংবাদ সম্মেলনে ক্রোয়েশিয়ার গোল বাতিল নিয়ে ক্ষোভ প্রকাশ করে দালিচ বলেন, ‘আজকের রেফারিং খুবই বাজে ছিল। আমার মনে হয়েছে আমাদের আরও বেশ কিছু ফ্রি-কিক পাওয়া উচিত ছিল। কিন্তু দিনশেষে ক্রোয়েশিয়া হেরে গেছে। আমি কোনো অজুহাত খুঁজব না। এই ম্যাচটি আমরা আগেই জিতে নিতে পারতাম।’

ভিএআর নিয়ে অসন্তোষ প্রকাশ করে ক্রোয়েশিয়ার কোচ বলেন, ‘আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে কীভাবে ফুটবল থেকে আবেগগুলোকে আক্ষরিক অর্থেই মেরে ফেলা হচ্ছে। সামগ্রিকভাবে এই সিদ্ধান্তগুলো খেলাটাকে পেছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে এবং ফুটবল খেলার আসল আনন্দটাই কেড়ে নিচ্ছে।’

দালিচ আরও বলেন, ‘এটা বলছি না যে ভিএআর কখনো কখনো সাহায্য করে না; কিন্তু এটা আপনার ভেতরের আবেগ, আপনার অনুভূতি—সবকিছুকে পুরোপুরি মেরে ফেলে। মাঠের ওই মুহূর্তে আপনি যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন, তার সবটাই ধূলিসাৎ হয়ে যায়। এই পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া সত্যিই খুব কঠিন।’

সোনালী প্রজন্মের বিদায় ঘটলেও ক্রোয়েশীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ২০১৭ সাল থেকে দলটির দায়িত্বে থাকা এই কোচ, ‘আমি ক্রোয়েশিয়া দলের ভবিষ্যৎ নিয়ে মোটেও ভীত নই। আমাদের অনেক তরুণ খেলোয়াড় উঠে আসছে এবং তাদের কয়েকজন আজকেও নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছে। এবার আমাদের নতুন এক শুরুর অপেক্ষা।’

নিজের কোচের দায়িত্বে থাকা না-থাকা নিয়ে দালিচ বলেন, ‘পরবর্তী বিশ্বকাপে কী হবে তা কেবল ঈশ্বরই জানেন, তবে দেশে ফিরে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব।’

এটি ছিল ৪০ বছর বয়সী অধিনায়ক লুকা মদরিচের শেষ বিশ্বকাপ ম্যাচ। বছরের পর বছর ধরে ক্রোয়েশীয় ফুটবলের হৃদস্পন্দন হয়ে থাকা এই মিডফিল্ডারের এমন বিদায় ছুঁয়ে গেছে দালিচকেও, ‘হ্যাঁ, এটাই সম্ভবত তাঁর শেষ বিশ্বকাপ ছিল। আর আমার ভীষণ খারাপ লাগছে যে যাত্রাটা এভাবে শেষ হলো। আমরা আসলে এক চমৎকার ও গৌরবময় অধ্যায়ের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি।’

পর্তুগালের বিপক্ষে হেরে ২০১৮ সালের রানার্স-আপ এবং ২০২২ সালের তৃতীয় স্থান অধিকারী ক্রোয়েশিয়াকে এবার বিশ্বকাপ থেকে খালি হাতেই বিদায় নিতে হচ্ছে।

রেফারিং খুবই বাজে ছিল: বিদায়ের পর ক্রোয়েশিয়া কোচ

দেশের সাইবার আইনকে সময়োপযোগী ও আরও কার্যকর করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে। এ লক্ষ্যে আইনজীবীদের কাছ থেকে দ্রুত মতামত, পরামর্শ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্টে ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না হলেও আমাদের গণমাধ্যমের সেই আয়না এখনও নিখুঁত নয়। তাই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হবে।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে গণমাধ্যমে বয়ান তৈরির প্রসঙ্গে তিনি আরও বলেন, কোনো ঐতিহাসিক ঘটনার পক্ষে বা বিপক্ষে বয়ান তৈরি করতে গিয়ে কেউ যদি প্রচলিত আইন লঙ্ঘন করেন, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে

ভোলার চরফ্যাশনে বালুভর্তি ট্রলির ধাক্কায় দশম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী নিহত হওয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে সহপাঠীরা। পরে তারা নিহতের মরদেহ কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিরাপদ সড়কের দাবি জানান।

বুধবার (১ জুলাই) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে উপজেলার শশীভূষণ থানার চেয়ারম্যান বাজার-শশীভূষণ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিয়া আক্তার (১৫) হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শফিক আহমেদের মেয়ে। সে চেয়ারম্যান বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো সকালে লিয়া মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। চেয়ারম্যান-শশীভূষণ আঞ্চলিক সড়কে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা বালুভর্তি একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ট্রলিচালক পালিয়ে যান।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন। পরে সহপাঠীরা লিয়ার মরদেহ কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল বের করে এবং চেয়ারম্যান-শশীভূষণ আঞ্চলিক সড়ক অবরোধ করে। এ সময় তারা ‘বোনের হত্যার বিচার চাই’, ‘ঘাতক চালকের শাস্তি চাই’, ‘নিরাপদ সড়ক চাই’ ইত্যাদি স্লোগান দেয়। এতে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে সড়ক থেকে অবরোধ তুলে দেওয়া হয় এবং মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হাসান জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্রলির ধাক্কায় মাদ্রাসাছাত্রী নিহত, মরদেহ কাঁধে নিয়ে সহপাঠীদের বিক্ষোভ

আগামী ৬ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে উইঙ্গার রাফিনহার খেলা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা।

গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ম্যাচে ডান উরুতে চোট পান বার্সেলোনার এই তারকা। এরপর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। নকআউট পর্বের ম্যাচের আগে টানা তিন দিন দলের মূল অনুশীলনে অংশ নিতে পারেননি রাফিনহা।

বুধবার তিনি ব্যক্তিগতভাবে অনুশীলন করলেও দীর্ঘ সময় মাঠে থাকতে পারেননি। এতে তার সুস্থতার অগ্রগতি দেখা গেলেও এখনও পুরোপুরি ম্যাচ-ফিট নন বলে ধারণা করা হচ্ছে। তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ব্রাজিলের কোচিং স্টাফ ও মেডিকেল বিভাগ।

ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী, নরওয়ের বিপক্ষে রাফিনহাকে খেলানো হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের ঠিক আগে। ফিটনেস নিয়ে সামান্যতম শঙ্কা থাকলেও তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না দল।

এদিকে মঙ্গলবারের অনুশীলনে অনুপস্থিত ছিলেন রায়ান। তবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, এটি চোটজনিত নয়; ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবেই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

অন্যদিকে মিডফিল্ডার লুকাস পাকেতার অবস্থাও এখনও অনিশ্চিত। জাপানের বিপক্ষে ম্যাচে উরুতে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে রয়েছেন তিনি। কবে নাগাদ তিনি দলে ফিরবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি ব্রাজিল টিম ম্যানেজমেন্ট।

নরওয়ের বিপক্ষে রাফিনহা খেলবেন কি না, সিদ্ধান্ত ম্যাচের আগে

নোয়াখালীর চাটখিলে তিন সন্তানকে রেখে নগদ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার এবং মালামাল নিয়ে এক মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে উধাও হয়েছেন নিশাত আক্তার (৩০) নামের এক কানাডা প্রবাসীর স্ত্রী।

রোববার (২৮ জুন) এ ঘটনায় চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নিশাতের মা মোসা. নাজমা আক্তার (৬০)।

অভিযুক্ত মো. রিয়াজ হোসেন (২৬) চাটখিল দক্ষিণ বাজারস্থ নোমান হাসপাতালের পেছনের মিজি বাড়ি মসজিদের মুয়াজ্জিন ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা। তিনি চাটখিলে থাকার সুবাদে নিশাত আক্তারের সঙ্গে গোপনে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন।

নিশাত আক্তার উপজেলার ৭ নম্বর হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামের বাসিন্দা মো. আবু ইউসুফের মেয়ে।

অভিযোগে উল্লেখ করা হয়, নিশাত আক্তারের স্বামী একজন কানাডা প্রবাসী। স্বামী বিদেশে থাকার সুবাদে তিনি ৩ সন্তানসহ দীর্ঘদিন ধরে বাবার বাড়িতেই বসবাস করে আসছিলেন। বাবার বাড়িতে থাকাকালীন চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি মসজিদের মুয়াজ্জিন মো. রিয়াজের সঙ্গে নিশাতের পরিচয় হয়। একপর্যায়ে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কের জেরে গত ২৭ জুন দুপুরে রিয়াজ ও নিশাত কৌশলে ঘর থেকে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার সময় নিশাত তার ৩ সন্তানকে নিশাতের বাবার বাড়িতে রেখে গেছেন।

নিশাতের মা দাবি করেন, পালিয়ে যাওয়ার সময় নিশাত ঘর থেকে নগদ ৯ লাখ ১০ হাজার টাকা, ৬টি স্বর্ণের আংটি, ৫টি চেইন, ২টি ব্রেসলেট এবং ১৪ জোড়া কানের দুলসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়েছেন। এর আগেও স্বামীর বাড়ির কথা বলে নিশাত ঘর থেকে টিভি, হাঁড়ি-পাতিল, বিদেশি কম্বল, ফ্রিজে থাকা মাছ-মাংস এবং তার নিজের ব্যবহৃত ২ লাখ টাকা মূল্যের একটি স্কুটিসহ যাবতীয় মালামাল নিয়ে যায়।

মেয়ের নিখোঁজের পর শয়নকক্ষে তল্লাশি চালিয়ে রিয়াজ ও নিশাতের বিয়ের একটি যৌথ হলফনামা ও এফিডেভিট দেখতে পান পরিবারের সদস্যরা।

ওই হলফনামা সূত্রে জানা যায়, তারা গত ৪ মে আগের কাবিননামা বাতিল করে নতুন কাবিননামা নির্ধারণপূর্বক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের পরও নিশাত পরিকল্পিতভাবে বাবার বাড়িতে অবস্থান করে সুযোগ বুঝে এই অর্থ ও সম্পদ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ। তিনি বলেন, অভিযুক্তদের আটক করতে এবং নিয়ে যাওয়া নগদ টাকা ও মালামাল উদ্ধারে অভিযান চলছে।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, তিনি সামজিক যোগাযোগমাধ্যমে সংবাদটি জেনেছেন। তবে কেউ তার কাছে অভিযোগ করেনি।

৩ সন্তান রেখে মুয়াজ্জিনের সঙ্গে উধাও কানাডা প্রবাসীর স্ত্রী

শেষ ৩২-এ জাপান বাধা পেরিয়ে এখন শেষ ষোলোর মহারণে মাঠে নামার অপেক্ষায় ব্রাজিল। রোববার রাতে নরওয়েকে মোকাবিলা করবে সেলেসাওরা। ম্যাচটি কঠিন হবে বলে মনে করেন ব্রাজিলের তরুণ স্ট্রাইকার এন্দ্রিক।

নরওয়ে ম্যাচেও পাওয়া যাবে না দলের অভিজ্ঞ ফরোয়ার্ড রাফিনিয়াকে। চোটে পড়েছেন তিনি। আলাদা করে রাফিনিয়াকে নিয়েও কথা বলেছেন এন্দ্রিক। বার্সেলোনা তারকা দ্রুত বিশ্বকাপের ম্যাচে মাঠে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছেন বলে জানান তিনি, ‘রাফিনিয়া একজন দুর্দান্ত খেলোয়াড়। তাঁর এই ইনজুরিতে আমরা সবাই ভীষণ দুঃখিত। আশা করি সে দ্রুত সুস্থ হয়ে ফিরবে। এই ইনজুরিটা তাঁর জন্য দুর্ভাগ্যজনক ছিল। আমরা তাঁকে দ্রুত মাঠে ফিরে পেতে চাই, কারণ সে নিশ্চয়ই মাঠে নামার জন্য উন্মুখ হয়ে আছে। তবে সে দ্রুত ফেরার জন্য সকাল, দুপুর, রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে।’

গ্রুপ পর্বের পর শেষ ৩২-এ জাপানের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়ে সেলেসাওরা। যদিও পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে চমৎকার জয় তুলে নিয়ে পাঁচবারের চ্যাম্পিয়নরা। নরওয়ের বিপক্ষেও ম্যাচটি সহজ হবে না মনে করেন এন্দ্রিক।

‘এটি একটি বড় ম্যাচ, তাদের (নরওয়ে) দারুণ সব খেলোয়াড় আছে। কোনো সন্দেহ নেই যে এটি একটি চমৎকার ম্যাচ হতে যাচ্ছে। যেখানে দুই দলই জয়ের জন্য লড়বে। আশা করি আমরা দুর্দান্ত ম্যাচ উপহার দিতে পারব। জানি, এখন ভুলের কোনো সুযোগ নেই। গত ম্যাচে আমরা প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়েছিলাম এবং দ্বিতীয় গোলটি পেতে আমাদের বেশ বেগ পেতে হয়েছিল। তাই এবার যদি আমরা প্রথমে পিছিয়েও পড়ি, আমাদের শান্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে এবং জয়ের চেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ এখন নকআউট পর্ব, আমাদের জিততেই হবে।’

রাফিনিয়া দ্রুত ফেরার জন্য সকাল-দুপুর-রাত পরিশ্রম করছে’

সরকারি দপ্তর ফাঁকি দিয়ে চিকিৎসা দিচ্ছিলেন প্রাইভেট হাসপাতালে। এমন অবস্থায় কয়েকজন সাংবাদিক ও ক্যামেরা দেখা মাত্রই দৌড়ে পালালেন জেলা সিভিল সার্জন কার্যালয়ে সেই চিকিৎসক। হাতেনাতে ধরা খেয়ে এমন দৌড়ে পালানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের আরামবাগ এলাকার চাঁপাই এ্যাপোলো হাসপাতালে এ ঘটনা ঘটে। অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া অবস্থায় ধরা খেয়ে এমন দৌড়ে পালানোর ভিডিও ফাইরাল হওয়ায় পর শুরু হয়েছে তীব্র সমালোচনা। অভিযুক্ত চিকিৎসক মো. ইনজামাম উল হক। তিনি চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে মেডিকেল অফিসার (কো-অর্ডিনেটর) হিসেবে কর্মরত রয়েছেন।

জানা যায়, বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে চাঁপাই এ্যাপোলো হাসপাতালে গিয়ে ডা. মো. ইনজামাম উল হক চিকিৎসা দিচ্ছিলেন। এমনকি ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যাচ্ছে, এক রোগীর আলট্রাসনোগ্রাম করছিলেন তিনি। এসময় কয়েকজন সাংবাদিক তাকে সেখানে গিয়ে দেখতে পান এবং ভিডিও ধারন করেন। চিকিৎসা দেয়া অবস্থায় সাংবাদিক ও ক্যামেরা দেখতে পেয়েই চেয়ার থেকে উঠেই ভৌঁ দৌড় দেন ডা. ইনজামাম উল হক। বেরিয়ে যান হাসপাতাল থেকে।

স্থানীয় বাসিন্দা ও প্রতক্ষ্যদর্শী মিনার আহমেদ, সাকির আলী জানান, হঠাৎ করেই হাসপাতাল থেকে ডাক্তারকে দৌড়ে বেরিয়ে আসতে দেখতে পায়। তার পেছন পেছন কয়েকজন সাংবাদিকও ক্যামেরা নিয়ে আসে। এরপর রাস্তায় দাঁড়িয়ে ওই চিকিৎসকও নিজের মুঠোফোন বের করে সেখানে নামাজ পড়তে এসেছেন বলে দাবি করে ফেসবুকে লাইভ করতে থাকেন। পরে জানা গেল, তিনি (ডা. ইনজামাম উল হক) অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে এসে চিকিৎসা দিচ্ছিলেন।

চিকিৎসকের দৌড়ে পালানোর ভিডিও ফাইরাল হওয়ায় পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিনুল ইসলাম নামের এক যুবক লিখেছেন, জনগণের টাকায় সরকারি দপ্তরে চাকুরি করে সেখানে নিয়মিত থাকেন না। অথচ অফিস টাইমে তাকে পাওয়া যায় প্রাইভেট হাসপাতালে। বিষয়টি খুবই দুঃখজনক। এভাবেই এসব চিকিৎসককে রুখে দিতে হবে। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

চাঁপাই এ্যাপোলো হাসপাতালের চেয়ারম্যান মো. সালাউদ্দিন ও তত্বাবধায়ক শ্রী বিশ্বজিৎ জানান, দুপুরের বিরতিতে সিভিল সার্জন অফিস থেকে চিকিৎসা দেয়ার জন্য চাঁপাই এ্যাপোলো হাসপাতালে এসেছিলেন ডা. ইনজামাম উল হক। শ্রী বিশ্বজিৎ আরও জানান, একটি সিন্ডিকেট প্রত্যেক চিকিৎসকদের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র শুরু করেছে। এরই অংশ হিসেবে গতকাল এই সিন ক্রিয়েট করা হয়েছে। এটি নিছকই সাংবাদিকদের সাথে একটু ভুল বোঝাবুঝি হয়েছে।

এনিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (কো-অর্ডিনেটর) ডা. মো. ইনজামাম উল হক। এমনকি হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দিলেও উত্তর দেননি তিনি। এদিকে, রাত ১২টার দিকে ডা. মো. ইনজামাম উল হক তার ফেসবুক আইডিতে লিখেছেন, “আলহামদুলিল্লাহ, আজ চারজন সাংবাদিক ও ডা. মো: ইনজামাম উল হক এর মধ্যে উদ্ভূত যে পরিস্থিতি নিয়ে ভূল বুঝাবুঝির সৃষ্টি হয়েছিলো, তার সুষ্ঠু সমাধান হয়েছে। নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকুন।

এবিষয়ে সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন বলেন, ডা. ইনজামাম উল হক সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আমার সাথে বিভিন্ন দাপ্তরিক কাজে অফিসেই ছিল। কিন্তু অফিস টাইমে প্রাইভেট হাসপাতালে গিয়ে চিকিৎসা দেয়ার বিষয়টি আমার জানা নেই। এনিয়ে কোন অভিযোগও পাওয়া যায়নি। তিনি আরও বলেন, অফিস চলাকালীন সময়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়ার কোন সুযোগ নেই। এমন কোন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংবাদিক দেখে দৌড়ে পালালেন অফিস টাইমে প্রাইভেট হাসপাতালে থাকা চিকিৎসক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার অভিযোগে আটক হওয়া দেবাশীষ চৌধুরী নামে এক ব্যক্তিকে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর প্রবেশ না করার অঙ্গীকারের ভিত্তিতে তাকে মুক্তি দেওয়া হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কার্যালয় সূত্রে জানা গেছে, দেবাশীষ চৌধুরীর বাড়ি ঢাকার ধামরাই উপজেলায়। তিনি ধামরাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। ঘটনার সময় তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী ও ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক সেলিম রেজার সঙ্গে ক্যাম্পাসে এসেছিলেন।বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কার্যালয়ে দেওয়া লিখিত স্বীকারোক্তিতে দেবাশীষ চৌধুরী উল্লেখ করেন, খাবার খাওয়ার পর তিনি কয়েকজন নারীর গোপনে ছবি তুলেছিলেন। তিনি এ কাজকে ভুল বলে স্বীকার করে ক্ষমা চান এবং ভবিষ্যতে কারও অনুমতি ছাড়া এ ধরনের ছবি আর তুলবেন না বলে অঙ্গীকার করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দেবাশীষ চৌধুরী ও তার সঙ্গে থাকা ব্যক্তির কাছ থেকে দুটি বিয়ারের ক্যান উদ্ধার করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে সেগুলো নষ্ট করা হয়।

মুচলেকা গ্রহণের সময় ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা উপস্থিত ছিলেন। এ বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্য অধ্যাপক আবদুর রাজ্জাক বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক শিক্ষার্থীর সঙ্গে অভিযুক্ত ব্যক্তি (দেবাশীষ) ক্যাম্পাসে এসেছিলেন এবং দুজন ছাত্রীর ছবি তুলেছেন। বিষয়টি অন্য ছাত্রীদের দৃষ্টিগোচর হয় এবং তাঁর ফোনেও সেটির প্রমাণ পাওয়া গেছে। নিরাপত্তা শাখায় নিয়ে আসার পর তিনি নিঃশর্তভাবে শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং তিনি ও তাঁর গাড়ি কখনো ক্যাম্পাসে প্রবেশ করবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। তাই তাঁকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ছাত্রীদের গোপনে ছবি তুলে যুবদল নেতা আটক, মুচলেকায় মুক্তি

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d