
গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে ঘিরে মানববন্ধন অনুষ্ঠিত।
মোঃ সাহাজুদ্দিন সরকার
ক্রাইম রিপোর্টার, গাজীপুর।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুরুল আলমের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাথে অনৈতিক আচরণ ও যৌন হয়রানীর অভিযোগ তুলে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ।
রবিবার সকালে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় অভিভাবক, এলাকাবাসী ও সচেতন নাগরিকরা অংশ নেন।
অভিভাবকরা বলেন, শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তারা অভিযুক্ত শিক্ষকের অপসারণ ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
Leave a Reply