গায়ক নোবেল গ্রেপ্তার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
গায়ক নোবেল গ্রেপ্তার

গায়ক নোবেল গ্রেপ্তার

Oplus_131072

অপহরণ ও ধর্ষণ মামলায় কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা–পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত দুইটায় অভিযান চালিয়ে তাঁকে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে গ্রেপ্তার করা হয়। নোবেলকে গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।
ওসি মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, গতকাল জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে ডেমরার সারুলিয়ার আমতলায় নোবেলের বাসা থেকে এক নারীকে উদ্ধার করা হয়। পরে ওই নারী রাতেই থানায় মামলা করেন। এরপর রাত দুইটায় অভিযান চালিয়ে স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয়।

ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার সংগীতবিষয়ক প্রতিযোগিতার অনুষ্ঠান ‘সারেগামাপা’তে অংশ নিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান নোবেল। তবে এরপর নানা ঘটনায় বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি। এর আগেও বিভিন্ন অভিযোগে আটক হয়েছেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d