গোবিপ্রবি ছাত্রদল এর কমিটি ঘোষণায় বিলম্ব, নেতাকর্মীদের অসন্তোষ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
গোবিপ্রবি ছাত্রদল এর কমিটি ঘোষণায় বিলম্ব, নেতাকর্মীদের অসন্তোষ

গোবিপ্রবি ছাত্রদল এর কমিটি ঘোষণায় বিলম্ব, নেতাকর্মীদের অসন্তোষ

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:নির্বাচনের ফলাফল

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি গঠনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় গত ২৫ ফেব্রুয়ারি। তবে ১০ দিন পার হলেও এখনো আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হয়নি। এতে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

ছাত্রদলের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) দুর্জয় শুভ, সাধারণ সম্পাদক হয়েছেন সমাজ বিজ্ঞান বিভাগের আমিনুল ইসলাম বিদ্যুৎ। তবে এখনো কেন্দ্রীয় ছাত্রদলের প্যাডে আনুষ্ঠানিক কমিটি প্রকাশিত হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের মনিটরিং টিমের প্রধান ও কেন্দ্রীয় সহসভাপতি মাসুদ রানা রিয়াজ বলেন, “শনিবার বিকাল ৩টায় এ বিষয়ে আলোচনা হবে। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দেশের বাইরে ছিলেন, তিনি দেশে ফেরার পর বিষয়টি নিয়ে কথা হবে।”

ছাত্রদলের মনিটরিং টিমের অপর সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন বলেন, “দু–এক দিনের মধ্যেই কমিটির তালিকা প্রেসে দেওয়া হবে।”

গত ২৫ ফেব্রুয়ারি দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ২১৬ জন ভোট দেন। সভাপতি পদে দুর্জয় শুভ পেয়েছেন ৮০ ভোট, সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম বিদ্যুৎ পেয়েছেন ১১৮ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে ফারুখ খন্দকার পেয়েছেন ৭১ ভোট।

নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. মাছুদ রানা রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার ও মো. ওমর ফারুক মামুন।

নবনির্বাচিত নেতারা বলছেন, “ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হওয়ার পরও কমিটি আটকে থাকা দুঃখজনক। এতে কর্মীদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে।”

তবে কেন্দ্রীয় নেতারা বলছেন, দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এখন দেখার বিষয়, কতদিনের মধ্যে এ জটিলতা কাটে।


‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে আইন বিভাগের শিক্ষার্থী মো. ইমন হোসেন কে  সভাপতি এবং বাংলা বিভাগের শিক্ষার্থী জান্নাতি খাতুন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‎বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে
কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।

‎নব-নির্বাচিত কমিটির সভাপতি মো. ইমন হোসেন বলেন,”এই দায়িত্ব আমার কাছে কেবল একটি পদ নয়- এটি একটি দায়িত্বের প্রতিজ্ঞা। আমি বিশ্বাস করি, প্রতিটি তরুণ লেখকের কলমে লুকিয়ে আছে পরিবর্তনের শক্তি, জাগরণের আগুন, আর ভবিষ্যতের প্রতিশ্রুতি। আমি চাই তরুণ কলাম লেখকদের কলম হোক হাতিয়ার – স্বপ্নের,সাফল্যের, প্রতিবাদেরও, যেখানে শব্দ জন্ম দেবে চিন্তার, আর চিন্তা জাগাবে মানবতা। আমাদের লক্ষ্য শুধু লেখা নয়—সমাজে আলোর বীজ বপন করা। আমার বিশ্বাস  তরুণ কলাম লেখক ফোরাম হবে সেই মঞ্চ, যেখানে তরুণের ভাবনা মিলবে দেশের হৃদস্পন্দনের সাথে, আর কলম হবে পরিবর্তনের পতাকা।”

সাধারণ সম্পাদক জান্নাতি খাতুন বলেন, “আলহামদুলিল্লাহ, কলমের রাজ্যে আজ নতুন সূর্যের উদয়। দায়িত্ব নয়, এটি এক বিশ্বাস—চিন্তার প্রদীপ জ্বেলে ফোরামকে স্বপ্নের চূড়ায় পৌঁছে দেওয়া।আমি প্রতিশ্রুতিবদ্ধ—প্রতিটি শব্দে জাগবে সত্য, প্রতিটি লেখায় ফুটবে প্রজ্ঞার ফুল। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এখন হবে এক অগ্নিশিখা—যেখানে কলম হবে তরবারি, চিন্তা হবে বিপ্লবের অঙ্গীকার”।

প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার এবং কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার নেতৃত্বে ইমন-জান্নাতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d