গোমস্তাপুরে জাতীয় ভোটার দিবস পালিত - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
গোমস্তাপুরে জাতীয় ভোটার দিবস পালিত

গোমস্তাপুরে জাতীয় ভোটার দিবস পালিত

গোমস্তাপুরে জাতীয় ভোটার দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: আমিনুল ইসলাম

“ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে ” এ প্রতিপাদ্য কে সামনে নিয়ে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২ মার্চ জাতীয় ভোটার দিবস ২০২৩ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (০২ মার্চ ) সকাল ১০ টায় এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জাতীয় সংসদ সদস্য ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ ও জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত)সভাপতি জিয়াউর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, উপজেলা নির্বাচন অফিসার সিরাজুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নূরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমবায় অফিস নাদিম উদ্দীন, উপজেলা ম্যাধমিক কর্মকর্তা ফেরদৌসী বেগম
প্রমূখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d