চাচাতো ভাইয়ের বিরুদ্ধে কুপিয়ে হাত বিচ্ছিন্নের অভিযোগ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
চাচাতো ভাইয়ের বিরুদ্ধে কুপিয়ে হাত বিচ্ছিন্নের অভিযোগ

চাচাতো ভাইয়ের বিরুদ্ধে কুপিয়ে হাত বিচ্ছিন্নের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মিরান (৩২) নামের এক যুবককে কুপিয়ে ডান হাতের কনুইয়ের উপর পর্যন্ত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে চাচাতো ভাই সোহেল সহ তার সহযোগীদের বিরুদ্ধে। এসময় তার বাম হাত ও শরীরের বিভিন্ন স্থান কুপিয়ে গুরুতর জখম করা হয়।মঙ্গলবার (১০ জুন) রাতে সাড়ে নয়টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মধুপাড়া বাজারে এ ঘটনা ঘটে। মিরান ছোট বালিয়াতলী গ্রামের রফিক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই বাজারে মিরানকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো শুরু করে সোহেলসহ তার সহযোগীরা। এসময় মিরানের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা দৌঁড়ে পালিয়ে যায়। পরে রাতেই তাকে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কলাপাড়া থানার ওসি তদন্ত ইলিয়াস তালুকদার বলেন, এঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মৌখিক অভিযোগের ভিত্তিতে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d