ছেলের সঙ্গে দেখা করে ফেরার পথে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাবা-মার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ছেলের সঙ্গে দেখা করে ফেরার পথে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাবা-মার

ছেলের সঙ্গে দেখা করে ফেরার পথে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাবা-মার

নরসিংদীতে ট্রেনে কাঁটা পড়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার (৩০ জুন) বিকেলে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দগরিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের প্রবাস ফেরত আমিনুল ইসলাম জজ মিয়া (৪৮) ও তার স্ত্রী আকলিমা বেগম (৪৫)।পুলিশ ও স্থানীয়রা জানায়, নরসিংদী সাহেপ্রতাব এলাকায় স্থাপিত ইনডিপেনডেন্ট কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া ছেলে মাহবুবুর রহমানকে দেখতে আসেন আমিনুল ইসলাম জজ মিয়া ও তার স্ত্রী আকলিমা বেগম । ছেলের সঙ্গে দেখা শেষে মটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন ওই দম্পত্তি। তারা মোটরসাইকেল নিয়ে চিনিশপুর ইউনিয়নের দগরিয়া এলাকার অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী গামী উপকুল এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচেড়ে গিয়ে ছিটকে পড়েন। এসময় মাথায় সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে নিহতের ছেলে ও স্বজনরা গিয়ে তাদের মরদেহ শনাক্ত করেন। কয়েক মাস আগে প্রবাস ফেরত আমিনুল ইসলাম জজ মিয়া মোটরসাইকেলটি কিনেন বলে জানান স্বজনরা। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করেছে।নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা বলেন, আমাদের কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া ছাত্র মাহবুবুর রহমানকে দেখতে আসেন তার বাবা-মা। তারা তাকে দেখে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে আমিসহ আমার কলেজের অন্যান্য শিক্ষকরা দ্রুত ঘটনাস্থলে যাই।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাড়ির সহকারী উপ-পরিদর্শক আওলাদ হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী গামী উপকুল এক্সপ্রেসের সাথে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচেড়ে গিয়ে ছিটকে পড়েন। এসময় মাথায় সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়। এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। পরবর্ত্তীতে আইনী ব্যাবস্থা শেষে মরদেহ হস্তান্তর করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d