দামুড়হুদা প্রতিনিধি: খুলনা বিভাগে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন দামুড়হুদা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র। মে ২০২৫ মাসের পারফরম্যান্স বিবেচনায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের জন্ম ও মৃত্যু নিবন্ধন মনিটরিং সেল থেকে প্রকাশিত সেরা ১০ জন ইউএনওর তালিকায় তিনি প্রথম স্থান অর্জন করেন।
গত বুধবার (০৪/০৬/২০২৫) বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ইউএনওদের ছবিসহ তালিকা প্রকাশ করা হয়। এতে প্রথম স্থান অধিকার করেন দামুড়হুদার ইউএনও তিথি মিত্র, যা পুরো চুয়াডাঙ্গা জেলার জন্য একটি গর্বের বিষয়, আর দামুড়হুদা
উপজেলাবাসীর জন্য চরম আনন্দের।
এ প্রসঙ্গে ইউএনও তিথি মিত্র বলেন,
“এই অর্জন আমার একার নয়। আমি অনুপ্রেরণা পেয়েছি চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম স্যার, খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হুসাইন শওকত স্যার, জেলা স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক শারমিন আক্তার স্যার সহ সকল সম্মানিত সিনিয়র স্যারদের কাছে অনুপ্রেরণা পেয়েছি। পৌরসভা প্রশাসক সহ তিনি সকলকে ধন্যবাদ জানান। আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমাদের ‘টিম দামুড়হুদা’-র প্রতি, যারা সবসময় নিবেদিতভাবে কাজ করেছে। পৌরসভা ও প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও মাঠপর্যায়ের সকল সহকর্মীদের সহযোগিতায় এই অর্জন সম্ভব হয়েছে। তাই সকলকেই ধন্যবাদ জানান। ” উল্লেখ্য, সবথেকে বেশি জন্ম ও মৃত্যু নিবন্ধন লিপিবদ্ধ, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে নির্ভুলতা, সময়মতো হালনাগাদ, জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ এবং স্থানীয় পর্যায়ে নিবন্ধন কাঠামো শক্তিশালী করায় এ সম্মাননা প্রদান করা হয়। এই সাফল্যে দামুড়হুদায় স্থানীয় জনগণের মাঝে আনন্দ বিরাজ করছে।
Leave a Reply