জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস শিক্ষার্থীদের আমরণ অনশন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস শিক্ষার্থীদের আমরণ অনশন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস শিক্ষার্থীদের আমরণ অনশন

Oplus_131072

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের তৃতীয় ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ এবং শিক্ষা কার্যক্রম নিয়মিত ও সুনির্দিষ্টভাবে চালুর দাবিতে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে তাঁরা এই কর্মসূচি শুরু করেন।
এর আগে গতকাল শনিবার সকালেও অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন। ওই সময় বক্তব্য দেন মো. সোলায়মান হোসেন, অফিউল ইসলাম, ফাহিম ফয়সল ও হৃদয় হোসেন নামে চার শিক্ষার্থী।
বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রাম ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে চালু হলেও এখন পর্যন্ত তৃতীয় ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। বর্তমান শিক্ষার্থীরা দীর্ঘদিন এই দাবিতে আন্দোলন করে এলেও কেবল আশ্বাস ছাড়া কোনো বাস্তব অগ্রগতি হয়নি। এতে বর্তমান শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। নতুন ব্যাচ চালু না থাকলে বর্তমান ব্যাচগুলোর শিক্ষার্থীরা পরিচয়হীনতায় ভুগবেন এবং সনদের অবমূল্যায়নের আশঙ্কা আছে।

শিক্ষার্থীদের দাবির বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রামে ৩০০ শিক্ষার্থী আছে। এই শিক্ষার্থীদের কিছু দাবি আছে। বর্তমান প্রশাসন এটাকে আইনের মধ্যে থেকে কীভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে ধাপে ধাপে কাজ করছে। এর অংশ হিসেবে গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে বৈঠক করেছি। ইউজিসি আইনি ব্যাখ্যার জন্য বিষয়টি পাঠিয়েছে। ব্যাখ্যা পেলে কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। ইউজিসি সিদ্ধান্ত নিলে দাবিগুলো পূরণ সম্ভব হবে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ ফেরদৌস প্রথম আলোকে বলেন, ‘এটার একটা আইনি প্রক্রিয়া আছে। সেটা শেষ হলেই এর সমাধান হয়ে যাবে বলে মনে করছি। তারা অনশন করেছে শুনেছি। আমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, তাদের সঙ্গে কথা বললে আশা করি বিষয়টি তারা বুঝতে পারবে।’


‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে আইন বিভাগের শিক্ষার্থী মো. ইমন হোসেন কে  সভাপতি এবং বাংলা বিভাগের শিক্ষার্থী জান্নাতি খাতুন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‎বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে
কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।

‎নব-নির্বাচিত কমিটির সভাপতি মো. ইমন হোসেন বলেন,”এই দায়িত্ব আমার কাছে কেবল একটি পদ নয়- এটি একটি দায়িত্বের প্রতিজ্ঞা। আমি বিশ্বাস করি, প্রতিটি তরুণ লেখকের কলমে লুকিয়ে আছে পরিবর্তনের শক্তি, জাগরণের আগুন, আর ভবিষ্যতের প্রতিশ্রুতি। আমি চাই তরুণ কলাম লেখকদের কলম হোক হাতিয়ার – স্বপ্নের,সাফল্যের, প্রতিবাদেরও, যেখানে শব্দ জন্ম দেবে চিন্তার, আর চিন্তা জাগাবে মানবতা। আমাদের লক্ষ্য শুধু লেখা নয়—সমাজে আলোর বীজ বপন করা। আমার বিশ্বাস  তরুণ কলাম লেখক ফোরাম হবে সেই মঞ্চ, যেখানে তরুণের ভাবনা মিলবে দেশের হৃদস্পন্দনের সাথে, আর কলম হবে পরিবর্তনের পতাকা।”

সাধারণ সম্পাদক জান্নাতি খাতুন বলেন, “আলহামদুলিল্লাহ, কলমের রাজ্যে আজ নতুন সূর্যের উদয়। দায়িত্ব নয়, এটি এক বিশ্বাস—চিন্তার প্রদীপ জ্বেলে ফোরামকে স্বপ্নের চূড়ায় পৌঁছে দেওয়া।আমি প্রতিশ্রুতিবদ্ধ—প্রতিটি শব্দে জাগবে সত্য, প্রতিটি লেখায় ফুটবে প্রজ্ঞার ফুল। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এখন হবে এক অগ্নিশিখা—যেখানে কলম হবে তরবারি, চিন্তা হবে বিপ্লবের অঙ্গীকার”।

প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার এবং কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার নেতৃত্বে ইমন-জান্নাতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d