জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছে সিডিও অক্সিজেন সহায়তা কেন্দ্র - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছে সিডিও অক্সিজেন সহায়তা কেন্দ্র

জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছে সিডিও অক্সিজেন সহায়তা কেন্দ্র

শ্যামনগর প্রতিনিধিঃ

সমাজে বেঁচে থাকার জন্য মানুষের একে অপরের সাহায্য-সহযোগিতার প্রয়োজন। মানুষ সব সময় অপরকে সহযোগিতা করতে চায়। এটি মানুষের সহজাত প্রবৃত্তি। তবে একা সহযোগিতা করার চেয়ে কয়েকজন সমমনা ব্যক্তি একত্রিত হয়ে যখন কোনো কাজ করে তখন তা অতি সহজ হয়ে যায়। সাম্প্রতিক সময়ে মহামারী করোনা ভাইরাসের থাবায় সারা বিশ্ব যখন আক্রান্ত, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যখন ব্যাহত হচ্ছে, তখন মানবতার সেবায় বিশ্বব্যাপী উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন স্বেচ্ছাসেবকরা। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।

বাংলাদেশের সর্ব দক্ষিণের উপকুলীয় এলাকা শ্যামনগর থেকে যাত্রা শুরু করা উপকুলীয় শিক্ষা ও বৈচিত্র্য উন্নয়ন সংস্থা সিডিও বাংলাদেশের সিমানা পার করে বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে নানামূখী মানবিক কাজের মাধ্যমে। বিশেষ করে করোনায় কাজ হারানো মানুষদের সহযোগিতা, দুস্থ, অসহায় করোনা অাক্রান্ত পরিবারের আলোকবর্তিকা হয়ে জীবন বাজি রেখে তাদের সহযোগিতায় কাজ করা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে, ক্রান্তিকালে এবং নানাবিধ সচেতনতা সৃষ্টিতে তারা কাজ করা, রক্তদানের মাধ্যমে অসংখ্য মানুষের জীবন বাঁচানো ইত্যাদি নানামূখী কার্যক্রমে আলোড়ন সৃষ্টি করেছে সংস্থাটি।

করোনা মহামারিতে যখন কাবু দেশ, সংক্রমণের শুরু থেকে দেশে অক্সিজেন সংকট যখন চরমে ঠিক তখনি ‘সিডিও অক্সিজেন সহায়তা কেন্দ্রে’র সদস্যরা ফ্রী অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে করোনা আক্রান্ত মানুষের ঘরে ঘরে। মহামারী করোনা সঙ্কট থেকে সাধারণ জনগণকে রক্ষা করতে সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে তারা।

করোনা সংক্রমিত রোগীদের শ্বাসকষ্ট একটি বড় সমস্যা। এ সমস্যা থেকে সাধারণ জনগণকে রক্ষা করতে সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বাড়িতে বাড়িতে পৌছে দিচ্ছে সংগঠনের মানবতার সেবায় জীবন উৎসর্গ করে নেমে পড়া সেচ্ছাসেবকরা। দিন কিংবা রাতে ০১৯৭১-৫৬৪০২৫, ০১৩০১-৫৬৪০২৫ নম্বরে একটি ফোন দিলেই শ্যামনগর উপজেলার যেকোনো এলাকায় রোগীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। গভীর রাতেও অক্সিজেন নিয়ে রোগীর বাড়িতে যান স্বেচ্ছাসেবকরা। ফোন করার সঙ্গে সঙ্গে বিনামূল্যে অক্সিজেন পান রোগীরা।

সিডিও এর প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান বলেন মানবতার সেবায় সিডিও অক্সিজেন সহায়তা কেন্দ্র, বিনামূল্যে মানবসেবা করে মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যাবে। এসময় যারা অক্সিজেন সহযোগিতা দিয়েছেন এবং যারা স্বেচ্ছাশ্রম দিয়ে সহযোগিতা করছেন উভয়ের জন্য দোয়া ও আশির্বাদ কামনা করেন তিনি।


 

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d