রাকিবুল ইসলাম রঞ্জু:
আশুলিয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অভিযানে ৫’শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। আটক মাদক ব্যবসায়ীর নাম মো: মোক্তল হোসেন ওরফে মোতালেব। সে সিরাজগঞ্জ জেলার সলংগা থানার সিমলা প্রামানিক বাড়ির মৃত মজিবর রহমানের ছেলে।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি মোঃ জালাল উদ্দিন জানান, মোতালেব দীর্ঘদিন যাবৎ আশুলিয়ার ভাদাইল এলাকায় বসবাস করে লোকচক্ষুর আড়ালে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে ৫’শ গ্রাম গাঁজাসহ তাঁকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
Leave a Reply