তাপপ্রবাহ কতদিন থাকবে, জানালো আবহাওয়া অধিদপ্তর - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
তাপপ্রবাহ কতদিন থাকবে, জানালো আবহাওয়া অধিদপ্তর

তাপপ্রবাহ কতদিন থাকবে, জানালো আবহাওয়া অধিদপ্তর

সারাদেশে গত ৭ জুন থেকেই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল (বৃহস্পতিবার) দেশের ২৫ জেলা জুড়ে তাপপ্রবাহ ছিল। তবে শুক্রবার এ তাপপ্রবাহের আওতা আরও বেড়েছে। আজ ৫ বিভাগ ও ৪ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।শুক্রবার (১৩ জুন) ঢাকা, নারায়নগঞ্জ, মাদারীপুর এবং কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রাবহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই তাপপ্রবাহ আগামীকাল দেশের কিছু অঞ্চলে প্রশমিত হতে পারে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, টানা ভারী বর্ষণ না হলে পুরোপুরি তাপপ্রবাহ কমবে না। চলমান তাপপ্রবাহ আগামী ১৬ তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর আগে তাপপ্রবাহের আওতা কমতেও পারে আবার বাড়তেও পারে। তিনি আরও জানান, ১৬ তারিখ থেকে দেশজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময় তাপমাত্রা কমে গরম কমতে পারে।শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।এসময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় ডিমলায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d