থানা থেকে ট্রাংক ভেঙে এইচএসসি’র প্রশ্নপত্র চুরি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
থানা থেকে ট্রাংক ভেঙে এইচএসসি’র প্রশ্নপত্র চুরি

থানা থেকে ট্রাংক ভেঙে এইচএসসি’র প্রশ্নপত্র চুরি

নওগাঁ জেলার ধামইরহাট থানা হেফাজতে থাকা ট্রাংক ভেঙে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ জুন) রাতে ঘটনাটি সংঘটিত হলেও শুক্রবার বিষয়টি জানাজানি হয়। এতে জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।পুলিশ হেফাজতে থাকা সিলগালা করা ট্রাংকের দুটি তালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ট্রাংকের ভেতর থেকে ইসলামের ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্র ছেঁড়া অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় প্রশ্নপত্র ফাঁসের শঙ্কা দেখা দেওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়ে।

নওগাঁর জেলা প্রশাসক আব্দুল আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লকার বাক্সের ভেতর থেকে প্রশ্ন চুরির কথা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। কারা জড়িত তা খুঁজে বের করতে ইতোমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেলা প্রশাসক আরও জানান, বিষয়টি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে এবং বোর্ড এ সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেবে।

এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ ও হতাশা দেখা দেয়। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ধামইরহাট থানার সংশ্লিষ্ট কর্মকর্তা এখনো আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও অভ্যন্তরীণভাবে তদন্ত চলছে বলে জানা গেছে। তদন্ত কমিটি শনিবার (২১ জুন) ঘটনাস্থল পরিদর্শনে যাবে এবং দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা পেয়েছে।

প্রশ্নপত্র চুরির মতো স্পর্শকাতর ঘটনাকে কেন্দ্র করে দেশের একটি পাবলিক পরীক্ষা নিরাপত্তাহীনতার মুখে পড়েছে বলে মন্তব্য করেন অভিভাবকরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d