দুঃসংবাদ দিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
দুঃসংবাদ দিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া

দুঃসংবাদ দিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া

বলিউডের তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এবার সেই পরিবারে ঘটল বড় অঘটন। খুব কাছের এক আত্মীয়কে হারিয়েছেন অভিনেত্রী। সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সেই দুঃসংবাদ দিয়েছেন।মঙ্গলবার (১৭ জুন) সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম স্টোরিজে প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘তুমি সবসময় আমাদের মনে থেকে যাবে। এবার শান্তিতে বিশ্রাম নাও রমণ পিশেমশাই। ওম শান্তি।’ রমণ হান্দা সম্পর্কে অভিনেত্রীর ফুফা। বলিউডের এ তারকা প্রিয় ফুফাকে হারিয়ে শোকবার্তায় ফুফাতো বোন মডেল ও অভিনেত্রী মানারা চোপড়া এবং পিসি কামিনী চোপড়াকেও ট্যাগ করেছেন। তার এই দুঃসংবাদে সমব্যথী হয়েছেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা। গণমাধ্যমের খবর, সোমবার (১৬ জুন) মুম্বাইতে মৃত্যু হয়েছে ‘বিগবস ১৭’ খ্যাত তারকা মানারা চোপড়ার বাবা রমণ হান্দার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুর খবরটি বিগবস খ্যাত তারকা মেয়েই জানিয়েছিলেন। তিনি জানান, গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের বাবা পরলোক গমন করেছেন। তিনি ছিলেন আমাদের পরিবারের শক্তির স্তম্ভ। বাবা হারানোর খবর জানাতেই কান্নায় ভেঙে পড়েন তারকা মেয়ে মানারা। পরে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেন। মুম্বাই বিমানবন্দরে ছবি শিকারীদের ক্যামেরায় ধরা পড়ে সেই মুহূর্ত। তখন তার সঙ্গে বোন মিতালিও ছিলেন।উল্লেখ্য, ‘বিগবস’ অনুষ্ঠানে জানা গিয়েছিল যে, প্রিয়াঙ্কার সঙ্গে মানারার সম্পর্ক ভালো হলেও পরিণীতি চোপড়ার সঙ্গে সম্পর্ক মধুর নয়। আবার পরিণীতির সঙ্গে চেহারার মিল থাকার কথা বলায় আপত্তিও জানিয়েছিলেন। তবে শোকের মুহূর্তে দুই বোনের সম্পর্কের টানাপোড়েন কিছুটা আলোচনায় উঠে এসেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d