দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে টিকাটুলির কেমিক্যাল গোডাউনের আগুন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে টিকাটুলির কেমিক্যাল গোডাউনের আগুন

দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে টিকাটুলির কেমিক্যাল গোডাউনের আগুন

রাজধানীর টিকাটুলির কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।বুধবার (২ জুলাই) সকাল ৭টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান হোসেন আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ৭টার দিকে তাদের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।এর আগে তারা ভোর ৫টার দিকে ওই গোডাউনে আগুন লাগার খবর পান। সঙ্গে সঙ্গে তারা তাদের ইউনিট পাঠান সেখানে। তাদের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহত নিয়ে কিছু জানা যায়নি বলে জানান তিনি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d