স্টাফ রিপোর্টার নওগাঁঃ
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়ে গেলো “ঈদ পুনর্মিলন ২০২৫”। ঈদের পরে আয়োজিত এ পুনর্মিলন অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো এলাকা । প্রিয়জনদের সঙ্গে দেখা, পুরনো সম্পর্কের পুনঃসংযোগ এবং ভ্রাতৃত্ববোধের দৃঢ়তায় অনুষ্ঠানটি পরিণত হয় এক হৃদয়ছোঁয়া মিলন মেলায় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪৬/১ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, জনদরদী নেতা ডা. মো. ছালেক চৌধুরী। উক্ত বক্তব্যে তিনি বলেন, “ঈদের আনন্দ শুধু ব্যক্তিগত নয়, এটি সমাজের প্রতিটি স্তরে ভালোবাসা, সহমর্মিতা ও একতার বার্তা ছড়িয়ে দেয় । এমন আয়োজন মানুষকে আরও কাছাকাছি আনে, সম্পর্কের গভীরতা বাড়ায়।” অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য খালিদ হাসান চৌধুরী পাইন। তিনি বলেন,“যুব সমাজকে রাজনৈতিকভাবে সচেতন ও সামাজিকভাবে ঐক্যবদ্ধ হতে হবে। এই পুনর্মিলন শুধু উৎসব নয়, এটি সমাজ গঠনের এক প্ল্যাটফর্ম।”
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, লায়ন মো. মাসুদ রানা, সাবেক সাধারণ সম্পাদক, পোরশা উপজেলা বিএনপি তারা বক্তবে বলেন এ ধরনের মিলনমেলা পুরনো সম্পর্ক পুনর্জাগরিত করে এবং নতুন প্রজন্মের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে তোলে । ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যাশা করেন ।
গতকাল শুক্রবার বিকাল ৫ টার সময় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো. সানাউল্লাহ মন্ডল, সাবেক সভাপতি, নিতপুর ইউনিয়ন বিএনপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. খোকন, মাসুদ চৌধুরী, নিয়ামতপুর উপজেলা, মেহেদী হাসান, যুগ্ম আহ্বায়ক যুবদল, বিদ্যুৎ মাহাত্ম্য, সভাপতি, নিয়ামতপুর কলেজ শাখা ছাত্রদল,সুলতান মাহমুদ, আহ্বায়ক, নিয়ামতপুর থানা ছাত্রদল,মজিবর রহমান, সভাপতি, শ্রমিক দল ও জুয়েল রানা ।
এ ছাড়া ও ডা. ছালেক চৌধুরীর সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন মো: রাসেল। আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, তরুণ সমাজ ও সাধারণ মানুষের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।পুরো আয়োজন জুড়ে ছিলো সৌহার্দ্য, সম্প্রীতি ও মিলনের বার্তা। ‘ঈদ পুনর্মিলন ২০২৫’ অংশগ্রহণকারীদের হৃদয়ে গেঁথে থাকবে এক উজ্জ্বল স্মৃতি হিসেবে।
মোঃ সাইদুল ইসলাম হেলাল
স্টাফ রিপোর্টার নওগাঁঃ
১৪/৫/২০২৫
Leave a Reply