
নবগঠিত ভুল্লী উপজেলাবাসীকে ঈদুল আযাহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ আশরাফুল ইসলাম
পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে নবগঠিত ভুল্লী উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ভুল্লী উপজেলার তরুণ সাংবাদিক মোঃ আশরাফুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আত্নত্যাগের মহিমায় ঈদুল আযাহার আমাদের জীবনে বয়ে আনে আনন্দ, ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত বার্তা। এই ঈদ আমাদের শেখায় ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা এবং পারস্পরিক ভালোবাসার এবং ত্যাগের অনন্য শিক্ষা।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে সকল হিংসা-বিদ্বেষ, বিভেদ ও সংকীর্ণতা ভুলে গিয়ে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে। একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মোঃ আশরাফুল ইসলাম বিশেষভাবে নবগঠিত ভুল্লী উপজেলাধীন ৫টি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করেন, যেন সকলের ত্যাগ, ইবাদত ও নেক আমল কবুল হয় এবং সবার জীবন রহমত, বরকত ও নাজাতে পরিপূর্ণ হয়ে ওঠে।
তিনি আরও বলেন, এই পবিত্র ঈদের দিনে ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন একসাথে আনন্দ ভাগাভাগি করি—এটাই হোক আমাদের অঙ্গীকার।
শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আবারও বলেন— ঈদ মোবারক।।।।
Leave a Reply